শুভ জন্মদিন টিনটিন বাবা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? গত বছর এই দিনটির কথা মনে পড়ছে। তার আগের বছর অর্থাৎ দু'বছর আগে এই দিনটি আমরা বিশেষভাবে পালন করেছিলাম। সেটাই ছিল বাংলা ব্লগ কমিউনিটিতে প্রথম টিনটিন বাবুর জন্মদিন পালন করা।
গত বছর এই দিনেও আমরা কেক কেটেছিলাম আর ভার্চুয়ালি উদযাপন করেছিলাম টিনটিনের জন্মদিন।
আমাদের ভালোবাসার দাদা বৌদির একমাত্র সন্তান হলো আমাদের সবার প্রিয় টিনটিন। বাড়ি সবসময় মাতিয়ে রাখার জন্য টিনটিন একাই যথেষ্ট। মাঝেমধ্যেই ওর দুষ্টুমি গুলো দাদা আমাদের সাথে শেয়ার করে। আর এ পর্যন্ত ওর যত ছবি দেখেছি প্রত্যেকটা ছবিতেই কিন্তু মনে হয়েছে ও খুবই নরম প্রকৃতির। সব মিলিয়ে টিনটিন খুবই আদুরে একটা ছেলে।
আমি আজকের এই বিশেষ দিনে ওর প্রতি অনেক অনেক ভালোবাসা প্রকাশ করছি। আর ওর জন্য শুভকামনা জানাই। পৃথিবীর কোন খারাপ শক্তি যেন ওকে কখনোই স্পর্শ না করতে পারে। ওর বাবা ও মায়ের সব স্বপ্ন ও পূরণ করবে সে প্রত্যাশা করি। সবচেয়ে বড় চাওয়া হলো ও যেন একটা ভালো মনের মানুষ হয় যেমনটা আমাদের দাদা। মানুষকে ভালোবাসাই অমরত্ব এনে দিতে পারে। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়। ওর ভালো কর্ম যেন পৃথিবীতে চিরস্থায়ী হয়।
গাছ যেমন হয় ফলও তেমন হয়। এজন্য আমি মনে করি টিনটিন একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। গাছের মতো করে ছাঁয়া দিবে সমাজের অসহায় মানুষদের উপর। আমার কবিতা লেখার হাত প্রচন্ড রকমের বাজে হওয়ার সত্বেও আজকের এই খুশির দিনে আমি টিনটিনের জন্য কয়েক লাইনের কবিতা লিখেছি। কবিতাটি আমি টিনটিনের জন্য উৎসর্গ করছি:
বেড়ে ওঠো তুমি
প্রকাশ কর তোমাকে সুশ্রী গোলাপের ন্যায়।
রচনা কর তুমি
স্বপ্নের মত অধরা সভ্যতার এক নতুন অধ্যায়।
ভেঙে দাও তুমি
স্বার্থে মোড়া পৃথিবীতে যা কিছু অন্যায়।
আলো হও তুমি
যে আলো অন্ধকার কাটায়, আর স্বপ্ন দেখায়।
প্রেম হও তুমি
যে প্রেম পাথরের বুকে ফুল ফোটায়।
আগুন হও তুমি
যে আগুন হিংসার হিংস্রোতাকে জ্বালিয়ে দেয়।
কলম হও তুমি
যে কলমের কালি আলোর পথ দেখায়।
ফুল হও তুমি
যে ফুল সর্বত্রে সুভাষ ছড়ায়।
স্নিগ্ধ হও তুমি
যে স্নিগ্ধতায় অস্থিরতা শান্তি খুঁজে পায়।
ভালো থেকো টিনটিন, ভালো রেখো সবাইকে। বাবা মায়ের বাধ্য সন্তান হয়ে বেড়ে ওঠো। পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে। জীবনে এমন ভাবে নিজেকে প্রস্তুত করো যেন তোমার অনুপস্থিতিতে প্রত্যেকেই অস্থিরতা অনুভব করে। তোমার সুস্বাস্থ্য কামনা করছি। তোমার দীর্ঘায়ু কামনা করছি। আবারো বলছি, ভালো থেকো টিনটিন।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
টিনটিন বাবুকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই।আপনি ঠিক বলেছেন ভাইয়া, গাছে যেমন ফল হয়,তেমনি দাদা যেরকম মানুষ টিনটিন বাবুও তার মতোই প্রতিভাবান হবে।কোনো বিপদ কখনোই টিনটিন কে স্পর্শ করতে পারবেনা ইনশাআল্লাহ। গত বছর এই দিনটি আমরা ভার্চুয়ালি সেলিব্রেট করেছিলাম,এবারও তাই হবে।কে বললো আপনার কবিতা লেখার হাত বাজে,চমৎকার হয়েছে কবিতাটি।পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
প্রথমে টিনটিন সোনা কে আমার ও আমার বাংলা ব্লগ পরিবারের সকলের পক্ষ থেকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। happy Birthday Tintin। আর ভাইয়া আপনি টিনটিনকে নিয়ে খুব সুন্দর কথাগুলো লিখেছেন ও সুন্দর একটি কবিতাও লিখেছেন ।কবিতাটা আমার খুব পছন্দ হয়েছে। আপনি ঠিকই বলেছেন মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে ।আমরাও চাই টিনটিন সোনা অনেক ভালো মনের মানুষ হয়ে বেড়ে উঠুক এবং দেশ ও দশের সেবা করুক। টিনটিনের জন্য শুভকামনা রইল।💖💖💖💝💝💝💞💞💞💞💚💛🧡
প্রথমেই শুভ জন্মদিন টিনটিন বাবু। গত বছর টিনটিন এর জন্মদিনে আমরা সকলেই অনেক সুন্দর সময় উপভোগ করেছিলাম। তা এখনো মনে আছে। ভাইয়া আপনি চমৎকার লিখেছেন। টিনটিন বাবুর জন্য অনেক দোয়া রইল।
প্রথমে টিনটিন বাবুকে জানায় তার জন্মদিনের শুভেচ্ছা। দেখতে দেখতে আরো একটা বছর কেটে গেল। ছোট্ট ছেলে আজ পাঁচ বছরে পদার্পণ হলো। ভাই টিনটিন কে নিয়ে আপনি যে কবিতা লিখেছেন কবিতাটি দারুন হয়েছে। জন্মদিন উপলক্ষে আমার পক্ষ থেকে সৃষ্টিকর্তার কাছে দোয়া রইলো সে যেন মানুষের মতো মানুষ হতে পারে।
প্রথমে টিনটিন বাবুকে আমার বাংলা ব্লগ কমিউনিটির সবার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। টিন টিন বাবুর জন্য শুভকামনা রইল। সব সময় যেন টিনটিন বাবু হাসিখুশি থাকে এবং টিন টিন বাবুর জীবন যেন সফলতায় ভরিয়ে থাকে। অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন টিনটিন বাবুকে নিয়ে। কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আমার বাংলা ব্লগ পরিবারের সবচেয়ে ছোট্ট সদস্য টিনটিন বাবুর আজকে জন্মদিন। টিনটিন বাবুর জন্য অনেক দোয়া ও শুভেচ্ছা রইল জন্মদিনের। আশা করি আমাদের শ্রদ্ধেয় দাদার মতো অনেক সুন্দর মনের মানুষ হবেন বড় হয়ে। সেই সাথে খুবই উদার মন মানসিকতার একজন মানুষ হবেন সেই প্রত্যাশা করি। খুব সুন্দর লিখলেন আপনি অনেক ভালো লাগলো।
দাদা বৌদির একমাত্র সন্তান টিনটিন বাবু তার জন্মদিন উপলক্ষে দারুন একটি কবিতা লিখেছেন।টিনটিন বাবুর জন্য শুভকামনা রইল।সব সময় হাসি খুশিতে আনন্দে কাটুক টিনটিন বাবুর জীবন।পোস্ট এর মাধ্যমে আপনার অনুভূতি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
আসলেই ভাই টিনটিন বাবুকে দেখলে মনে হয় খুব নরম প্রকৃতির। কিন্তু টিনটিন বাবু নাকি দুষ্টুমি করে পুরো বাড়ি গরম করে ফেলে। আসলে বাচ্চারা একটু দুষ্টুমি না করলে বাড়ি একেবারে ঠান্ডা থাকে। এতে করে বিরক্তিকর অবস্থার সৃষ্টি হয়। তাই বাচ্চারা হৈ হুল্লোড় করে বাড়িকে প্রাণবন্ত করে রাখলে খুব ভালো লাগে। যাইহোক টিনটিন বাবু সুস্থভাবে বড় হয়ে আমাদের দাদার মতো পরোপকারী হোক সেই কামনা করছি। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
প্রথমেই জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা "শুভ জন্মদিন টিনটিন বাবু"।দোয়া করি যাতে দাদার মত একজন মানবিক মানুষ হতে পারো।আরো দোয়া করি যাতে সুযোগ্য বাবার সুযোগ্য সন্তান হয়ে বেড়ে ওঠো।অনেক ধন্যবাদ ভাই টিনটিন এর জন্মদিন উপলক্ষে চমৎকার একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
ভাইয়া প্রিয় টিনটিন বাবুর জন্য ভালোবেসে দারুন একটি কবিতা রচনা করেছেন। কবিতার লাইন এবং শব্দের অর্থ গুলো খুবই অর্থবহ। আশা করি কবিতার মত টিনটিন বাবুর জীবন গড়ে উঠবে। ধন্যবাদ ভাইয়া।