Arogga - আরোগ্য || আপনার জন্য পরামর্শ।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

Polish_20230816_231725418.jpg

হ্যালো বন্ধুরা। আসসালামু আলাইকুম।
আজকে আপনাদের সাথে আমি একটি দারুণ অ্যাপ্লিকেশনের কথা শেয়ার করবো। আমাদের এন্ড্রয়েড ফোনে আমরা অনেক অনেক অ্যাপস ইউজ করি। অনেক অ্যাপস আছে একেবারেই অকাজের। আমাদের ফোনে শুধু শুধু জায়গা দখল করে বসে আছে। কিন্তু কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনকে আরো সহজ করে দেয়। এমনই একটা অ্যাপ্লিকেশন এর কথা আজকে আপনাদের সাথে শেয়ার করবো।

আমি আজকে যে অ্যাপ্লিকেশনটির কথা বলছি সেটির নাম হলো Arogga - আরোগ্য। এটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এটি দারুণ একটি ইনফরমেটিভ এবং কাজের অ্যাপস। যেকোনো ওষুধের নাম লিখে আপনি যদি সার্চ দেন তাহলে সেটির মূল্য এবং কাজের ডিটেলস আপনি পেয়ে যাবেন। ওষুধের ব্যবহার বিধি থেকে শুরু করে পার্শ্ব প্রতিক্রিয়া, কোন কোন কাজে ব্যবহার হয় ইত্যাদি লেখা থাকে। একটা সময় ছিল যখন মানুষ কারো থেকে কিছু শুনে খুব স্বল্প জ্ঞানে একটা ওষুধ কিনে নিয়ে এসে সেবন করতো। কিন্তু আপনার কাছে যদি এই অ্যাপ্লিকেশনটি থাকে তাহলে আপনি যাচাই বাছাই করতে পারবেন।

IMG_20230816_230720.jpg

আমি রেগুলার এই অ্যাপসটি থেকে বিভিন্ন ইনফরমেশন দেখি। ধরুন ডাক্তার প্রেসক্রিপশনে আপনার একটি ওষুধের নাম লিখে দিয়েছে। এরপর আপনি ফার্মেসিতে গেলেন, ফার্মেসী থেকে আপনাকে উল্টোপাল্টা বুঝিয়ে অন্য একটা ওষুধ ধরিয়ে দিল। আগে পরিবেশটা এমন ছিল আপনার বোঝার কোন উপায় ছিল না যে আপনাকে সঠিক ওষুধটি দিয়েছে কিনা। কিন্তু এই অ্যাপ্লিকেশনটি বুঝতে অনেকটাই সহজ করে দিয়েছে। ফার্মেসী থেকে দেওয়া ওষুধটির নাম যদি আপনি এই অ্যাপ্লিকেশনে গিয়ে সার্চ করেন তাহলে ওষুধের জেনেরিক নাম মিলিয়ে দেখতে পারবেন যে আপনার প্রেসক্রিপশন এর ওষুধটি জেনেরিক আর এই ওষুধের জেনারিক নাম সেম কিনা। আমি নিজেও এভাবেই মিলিয়ে দেখি।

এখান থেকে আপনি আরো একটা সুবিধা পাবেন সেটি হচ্ছে আপনার কাছ থেকে কেউ অতিরিক্ত মূল্য রাখতে পারবেনা। সেটা আপনি এই অ্যাপ্লিকেশন থেকে চেক করতে পারবেন। এছাড়া আপনি এই অ্যাপ্লিকেশন টা থেকেই ওষুধ অর্ডার করতে পারবেন। এখান থেকে ওষুধ অর্ডার করা আমার মনে হয় আরো বেশি সেইফ কারণ তারা সরাসরি কোম্পানি থেকে ওষুধ কালেক্ট করে। কোয়ালিটির দিক থেকে নিশ্চিন্ত থাকা যাবে।

IMG_20230816_230509.jpg

এটি প্লে স্টোরের 4.3 রেটিং প্রাপ্ত অ্যাপস। ৪ হাজার জন রেটিং দিয়েছেন। আমার মনে হয় এটি একটি আন্ডার রেটেড অ্যাপস। কারণ এর ব্যবহারিকভাবে অনেক উপকারিতা রয়েছে। অনেক আজেবাজে অ্যাপসের প্রচারণা অনেক বেশি থাকায় সেগুলোর ডাউনলোড অনেক বেশি, বেশি মানুষের কাছে পৌঁছিয়েছে। এই অ্যাপসটি যতটা কাজের, এটি প্রত্যেকের ফোনেই থাকা উচিত। প্রত্যেকটি ওষুধের সাথে সেটার ছবিসহ আসে যার কারণে যারা অল্প বোঝে তারাও বুঝতে পারবে।

প্রত্যেকেরই সচেতন হওয়া জরুরি। ভুল ওষুধ সেবনের সমস্যায় আর পড়তে হবে না যদি প্রত্যেকটা মানুষ অচেতন থাকে। আপনাদের সাথে আজকে এই অ্যাপসের কথা শেয়ার করলাম হয়তো অনেকেই জানেন বা অলরেডি ইউজ করেন তারা তো করছেনই, আর যারা করছেন না তাদের সাজেস্ট করব অ্যাপসটি ডাউনলোড করতে। সচেতন হন, সুস্থ থাকার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

20230619_2107145.gif

Sort:  
 3 years ago 

দারুন তো বেশ ভালো একটি অ্যাপস এর সন্ধান পাওয়া গেল। আজকাল মূল্য যেভাবে বৃদ্ধি করা হচ্ছে তাতে একটু যাচাই বাছাই করে কিনা উচিত। তাছাড়া এই অ্যাপটির যে কার্যকারিতা শুনলাম প্রতিটি অত্যন্ত মূল্যবান। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি অ্যাপস আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

 3 years ago 

সফটওয়্যারটা আমি ডাউনলোড করে রাখবো ভেবেছিলাম বহু আগেই, মাঝে মাঝে আমার এটা প্রয়োজন হয়, কিন্তু এর নাম আমার জানা ছিল না তাই পোস্ট দেখামাত্রই ডাউনলোড করে ফেললাম। অনেক সময় পুরনো ওষুধ ঘাটতে গেলে মনে হয় এটা কিসের ওষুধ ছিল সেটাই ভুলে গেছি সে সময়ও এটা বেশ কাজে আসতে পারে।

 3 years ago 

জি ভাই বেশ কাজের অ্যাপস।

 3 years ago 

বাহ্! দারুণ একটি অ্যাপ এর সন্ধান দিলেন আমাদেরকে। আসলেই অনেক সময় ফার্মাসিস্ট প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ না দিয়ে উল্টো পাল্টা ঔষধ দিয়ে দেয়। এতে করে রোগীর ভীষণ ক্ষতি হয়। আবার তুলনামূলক ভাবে দাম বেশি রেখে দেয়। এই অ্যাপটি ব্যবহার করলে নিঃসন্দেহে বেশ উপকৃত হবো। আমি এখনই অ্যাপটি ইন্সটল করবো প্লে স্টোর থেকে। যাইহোক এতো গুরুত্বপূর্ণ একটি অ্যাপ এর সন্ধান আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ক্ষতি এড়াতে রাতে অবশ্যই সচেতন হতে হবে। আপনাকেও ধন্যবাদ ভাই।

 3 years ago 

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এমন একটি ইনফরমেশন আমাদেরকে দেওয়ার জন্য। আর হ্যাঁ আমি এখনই এই অ্যাপসটি ফোনে ইন্সটল করব। অবশ্যই আপনার দেওয়া এই আইডিয়া নিয়ে উপকৃত হব।

 3 years ago 

আশা করি কাজে আসবে।

 3 years ago 

প্রথমে আপনাকে একটা ধন্যবাদ জানাই ভাই। আজকে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটা মানুষের জন্য এটা যে কত উপকার সেটা বলে বোঝাতে পারবো না। বর্তমানে মানুষ প্রচুর পরিমাণে অসুস্থ হচ্ছে। প্রতিদিন হাজার হাজার টাকার ওষুধ কিনছে। কিন্তু কেউ জানে না এই ওষুধ গুলোর আসল দাম কত। আপনি যে অ্যাপসের কথা বলছেন এই অ্যাপস দ্বারা কোন ঔষধ কোন কোম্পানি কত দাম এগুলো সবাই জানতে পারবে। এত সুন্দর একটা তথ্য আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আমি এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবো এবং আমিও এর সুবিধা ভোগ করবো। পুনরায় আপনাকে ধন্যবাদ এবং শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আশা করি আপনার উপকারে আসবে। ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি অ্যাপস নিয়ে পোস্ট লিখে শেয়ার করেছেন। আসলে এই অ্যাপসটি আমাদের প্রত্যেকের জন্য অনেক কার্যকরী একটি অ্যাপস আমি মনে করি। আসলে এই সফটওয়্যার এর মধ্যে যেকোনো ওষুধের নাম লিখে সার্চ দিলে মূল্যসহ অনেক কিছু তথ্য পাওয়া যায়। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি অ্যাপস নিয়ে পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

বাহ,দারুন তো। এই অ্যাপসটা কাজে লাগবে খুব।কারণ এই সমস্যাটায় বারবার পড়তে হয়, প্রেসক্রিপশনে লিখা থাকে এক ওষুধ কিন্তু ফার্মেসিতে গেলে তারা ভিন্ন ওষুধ দিবেই মানে তাদের কাছে অন্য কোম্পানির ওষুধ আছে তাই।এক্ষেত্রে অনেক সময় ওষুধ এর মান ঠিক থাকেনা। তাছাড়া যেহেতু দাম এবং ব্যবহার বিধি থাকে সেক্ষেত্রে অনেকেরই উপকার হবে।

 3 years ago 

জি আপু, এক্ষেত্রে আপনার জন্য খুবই কাজে দেবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64715.35
ETH 1920.72
USDT 1.00
SBD 0.38