মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা। #০৯steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Cover_20230704_085111_0000.png

প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।

ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।


আজকের টপিক্স:
শিশির ভেজা সকালের ফটোগ্রাফি

ছবিতে অবশ্যই শিশিরের উপস্থিতি থাকতে হবে।


প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:

  • ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
  • ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
  • ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
  • ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
  • শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
  • সময়সীমা সাত দিন।

এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।

পুরস্কার থাকছে:

প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।

প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

সাবজেক্টা খুবই সুন্দর ছিল মজার ফটোগ্রাফির। কিন্তু ফোনের গ্যালারিতে তো কোন শিশির ভেজা ফটোগ্রাফি নেই। যদি শিশির ভেজা ফটোগ্রাফি নিতে হয় তাহলে ভোর সকালেই উঠতে হবে। তাছাড়া শহর থেকে অনেক দূরে যেতে হবে। বড় একটি মুশকিলে পড়ে গেলাম কি করা যায়? অনেক ভালো লাগলো আপনার আজকের মজার ফটোগ্রাফির বিষয়টি। আশা করি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমরা দেখতে পাবো।

 3 years ago 

বাহ্! বরাবরের মতো এইবারও চমৎকার একটি টপিক সিলেক্ট করেছেন ভাই। ধীরে ধীরে শীত পরছে, যদিও গ্রামের দিকে শীত পরেছে। তবে আশা করা যায় আর কিছুদিন পর থেকে সব জায়গায় কমবেশি শীত পড়ে যাবে। আমাদের এখানে শীত পরেনি এখনো। চেষ্টা করবো শিশির ভেজা সকালের ফটোগ্রাফি করে, বরাবরের মতো এই প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করতে। যাইহোক এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

শিশির ভেজা সকাল ভাবতেই অনেক ভালো লাগছে। যদিও এখনো সেভাবে শীত পড়েনি। তবে সকালের দিকে কিংবা রাতের দিকে বেশ ঠান্ডা পড়ে। অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব ভাইয়া।

 3 years ago 

দেখতে দেখতে মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা নবম পর্ব প্রকাশ হয়ে গেল। শীতের আগমন উপলক্ষে দারুন একটি বিষয় নির্ধারন করেছেন। শিশির ভেজা সকালের ফটোগ্রাফি। অবশ্যই চেষ্টা করবো অংশগ্রহন করতে। ধন্যবাদ।

 3 years ago 

এবারের প্রতিযোগিতার বিষয় শিশির ভেজা সকালের ফটোগ্রাফি।কিন্তু আমার শহরে শিশির কোথায় পাই।যাই হোক খুব ভালো লাগলো ভাইয়া।ধন্যবাদ আপনাকে সুন্দর এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

 3 years ago 

এরকম ছবি হয়তোবা আমি তুলেছিলাম, গ্যালারি ঘেটে দেখতে হবে ছবিটা এখনো আছে কিনা। আগে প্রচুর পরিমাণ এরকম ফটোগ্রাফি করতাম।

 3 years ago 

গ্রামের দিকে শীতের শুরু হয়ে গিয়েছে। ভোরবেলা নাকী কিছুটা কুয়াশা পড়া শুরু হয়। এই সময়ে দারুণ একটা কনটেস্ট এর আয়োজন করেছেন ভাই। এবারের ফটোগ্রাফি বিষয়টি বেশ ভালো লেগেছে আমার কাছে। আশাকরি অংশগ্রহণ করব। শিশিরভেজা কোন ফটোগ্রাফি শেয়ার করে নেব। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আপনার প্রতিযোগিতায় ফটোগ্রাফি করার আইডিয়াগুলো বরাবরই খুব সুন্দর হয়। আর তাই এবারের আইডিয়াটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। তাই চেষ্টা করব আপনার এই মজার ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা আয়োজন করার জন্য।

 3 years ago 

ক্যামেরা মডেলঃ VIVO 1820
ফোকাল ল্যান্থঃ 4.52 mm
আই এস ওঃ 890।
ফ্লাশঃ নেই।
এডিটিংঃ * শুধুমাত্র আলো টা সমন্বয় করেছি।



IMG_20231026_211929.JPG

কুয়াশাচ্ছন্ন শীতের সকালে ধানক্ষেতের পাশ দিয়ে হাঁটছি। হঠাৎ ইচ্ছা হলো ধান এর চারার এই পোকা এবং শিশিরের একটা ফটোগ্রাফি করি। সঙ্গে সঙ্গে হয়ে গেল অসাধারণ ক্লিক। সেটারই ফলাফল এটা।

 3 years ago 

কুয়াশায় ভেজা ধান ক্ষেতের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। মনে হচ্ছে যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য এখানে এসে ধরা দিয়েছে। এই অপরূপ সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হলাম। ফটোগ্রাফিটি দারুন হয়েছে।

 3 years ago 

IMG_20231027_213924.jpg

ডিভাইস-OPPO A15
ফোকাল ল্যান্থ-3.46 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ আছে
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড
বিবরণ: শিশির ভেজা ধান ক্ষেতের ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লেগেছে। যদিও ভালো ফটোগ্রাফি করতে পারিনা। তবে ভোরের শিশির ভেজা ধান ক্ষেতের ফটোগ্রাফি করতে অনেক ভালো লেগেছে। ভোরবেলার আবছা আলো আধারীর খেলা আর সবুজ ধান ক্ষেত দেখতে ভালো লাগছিল। কুয়াশার চাদরে ঢাকা ধানক্ষেত আর প্রকৃতির সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগছিল। তাইতো সুন্দর এই দৃশ্যের ফটোগ্রাফি করার চেষ্টা করেছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65065.20
ETH 1886.28
USDT 1.00
SBD 0.39