গরম গুড়ে গাজর সেদ্ধ।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? ভালো আছেন আশাকরি। আজ হঠাৎ ছোটবেলার কিছু সুন্দর মোমেন্টের কথা মনে পড়ে গেল। গ্যালারিতে কিছু ছবি চোখে পরলো। কিছুদিন আগে একটি আখের খোলায় গিয়েছিলাম। সেখানে গরম গুড়ের করাইতে গাজর সেদ্ধ করে খেয়েছিলাম।

IMG_2970.jpeg

খোলায় যাওয়ার আগে নতুন আলু নিয়ে যাব ভাবছিলাম কিন্তু পরে আর নেয়া হয়নি। সেখানে গিয়ে চিন্তা করলাম সবাই তো আলু, বেগুন সেদ্ধ করে, আমরা আজ গাজর সেদ্ধ করে দেখি কেমন খেতে হয়!!

IMG_2951.jpeg

আমার বাসার নিকটেই আখের খোলা বানানো হতো প্রতিবছর। আমাদের নিজেদের আখ চাষ করতো। খোলায় গিয়ে জ্বালানো গুড়ের মধ্যে আলু / বেগুন সেদ্ধ করে খেতাম। দারুণ মজা লাগতো। আমাদের কাছে এটা ভিষণ আনন্দের একটা মুহূর্ত ছিলো।

IMG_2952.jpeg

সেই দিনগুলোতে আর ফেরা সম্ভব নয়, তবে মাঝে মাঝে ছোটবেলার সেই দিনগুলোর মতো কর্মকান্ডে হারিয়ে যেতে মন চায়। তেমনি সেদিন কয়েকটি গাজর গরম গুড় জ্বালানো কড়াইয়ে ছেড়ে রেখেছিলাম। বেশি সময় নয়, মাত্র ৫-৭ মিনিট রেখে তুলে দেখি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে।

IMG_2956.jpeg

ভেবেছিলাম গাজর মোটেই ভালো লাগবে না। খাওয়ার পর ভুল ভাঙলো। আলুর মতো অতোটা ভালো না লাগলেও দারুণ ছিলো খেতে। সবথেকে ভালোভাবে যেটা সেদ্ধ হয়েছিল সেটাই খেতে বেশি মজা ছিলো। গাজরের বডি ফেঁড়ে দিলে ভালোভাবে সেদ্ধ হয়। আপনারাও একদিন ট্রাই করতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Sort:  
 2 years ago 

ভাই আপনার মাথায় যত সব ইউনিক আইডিয়া। ছোটবেলায় আমিও প্রচুর পরিমাণে আলু, বেগুন এগুলো আখের গরম রসে সিদ্ধ করে খেয়েছি ভীষণ ভালো লাগে। গুড় কড়াই থেকে নামানোর আগে সেদ্ধ করলে সব থেকে বেশি টেস্ট হয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ব‍্যাপার টা বেশ ইন্টারেস্টিং তো। আগের খোলায় নিয়ে গিয়ে গাজর সিদ্ধ। আলু বেগুন পযর্ন্ত ঠিক ছিল কিন্তু গাজর। ব‍্যাপার টা অদ্ভুত । যদিও বললেন খেতে মোটামুটি ভালো লেগেছে। একদিন সত্যি ট্রাই করতে হবে সুযোগ পেলে। দারুণ লাগল আপনার পোস্ট টা ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

আমার কখনও গাজর সিদ্ধ করে খাওয়া হয়নি।তবে আপনার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো।একদিন ট্রাই করবো আশাকরি।অনুভূতি গুলো পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ্ দারুণ তো,গরম গুড়ে গাজর সিদ্ধ করে খেয়েছিলেন তাহলে। আইডিয়াটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে। নতুন আলু সাথে করে নিয়ে যাননি বলে,ভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গুড়ের মধ্যে গাজর সেদ্ধ করে খেলেন! এমন রান্নার কথা আমি তো কখনো আগে শুনিনি। তবে চিন্তা ভাবনা কিন্তু অভিনব। আমার তো মনে হচ্ছে দারুন সুন্দর খেতে হয়েছিল আপনার এই অভিনব পদ। গুড়ের মধ্যে দিলে গাজরের স্বাদই বদলে যাবে এবং তা অনেক সুস্বাদু হয়ে উঠবে।

 2 years ago 

আরে বাহ! আমার যদিও এভাবে এত কাছ থেকে আখের গুড়ের খোলা দেখার সুযোগ হয়েছিলো একবারই। তাই ওভাবে আলু বা অন্য কিছু সেদ্ধ করে খাওয়ার বিষয় টি ও আমার জন্য নতুন। তবে আপনার অভিজ্ঞতা জেনে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37