মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা। #১৫

in আমার বাংলা ব্লগ2 years ago

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Cover_20230704_085111_0000.png

প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।

ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।


আজকের টপিক্স:
গাছে থাকা ফলের ফটোগ্রাফি

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:

  • ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
  • ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
  • ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
  • ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
  • শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
  • সময়সীমা সাত দিন।

এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।

পুরস্কার থাকছে:

প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।

প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Posted using SteemPro Mobile

Sort:  

This contest has been included in the daily Active Contest List

Contest Alerts: Active Contest List on 24th Jan 2024

🌟 Contest alerts are now proudly sponsored by the WOX community! 🌟

Follow & Resteem for more updates.
#ContestAlerts #winwithsteem

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ডিভাইস- Samsung Galaxy Note 20 Ultra 5g
ফোকাল ল্যান্থ-123 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড

এই ফটোগ্রাফিটা আমি বেশ কয়েক মাস আগে করেছিলাম, আমার শ্বশুর বাড়ির পিছন দিক থেকে। কাঁঠাল গুলো গাছের মধ্যে ধরা অবস্থায়, সামনাসামনি দেখতে খুবই সুন্দর লেগেছিল। তাই আমি সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ্ ! চমৎকার একটি বিষয়ে মজার ফটোগ্রাফি কনটেস্ট আয়োজন করেছেন দাদা ৷ অবশ্যই চেষ্টা করবো এই মজার ফটোগ্রাফি কনটেস্টে অংশগ্রহণ করার ৷ আসলে শখের বসে ফটোগ্রাফি প্রায় সব সময় করা হয় ৷ কিছু ছবি থেকে যায় ফোন গ্যালারিতে ৷ আপনার এই কনটেস্টের মাধ্যমে সেই ছবি গুলোও শেয়ার করার সুযোগ হলো ৷ আমি সাতদিনের আগেই অংশগ্রহণের চেষ্টা করবো ৷ অসংখ্য ধন্যবাদ দাদা ,এই মজার প্রতিয়োগিতার আয়োজন করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন।ইনশাআল্লাহ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো।আর সবার সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো।ধন্যবাদ ভাইয়া,এতো সুন্দর একটি প্রতিযোগিতা আমাদের মাঝে নিয়ে আসার জন্য।

 2 years ago 

এই সপ্তাহে আমার খুব ইচ্ছে আছে মজার ফটোগ্রাফির প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। তাই আমি চেষ্টা করবো গাছে থাকা ফলের সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। মজার ফটোগ্রাফির এতো সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আশা করি ভাইয়া ভালো আছেন ? ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে দেখে বেশ ভালো লাগলো। মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার মাধ্যমে বেশ বৈচিত্র্যময় ফটোগ্রাফি দেখতে পাই। এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া, ভালো থাকবেন।

আশাকরি এবার দারুণ কিছু ছবি দেখতে পারবো। বেশ ভালো একটি ইনিশিয়েটিভ নিয়েছেন ভাই।

 2 years ago 

বাহ,আপনার প্রতিযোগিতার বিষয়গুলি বরাবরই আমার খুবই পছন্দের দাদা।চেষ্টা করবো সুন্দর কোনো ফলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।আশা করি অসময়ে অনেক নতুন নতুন ফলের ছবি দেখতে পাবো।যাইহোক এতো সুন্দর একটি প্রতিযোগিতার
আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

IMG_20240124_072241.jpg

ডিভাইস- poco m2
ফোকাল ল্যান্থ- 3.789mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- নন ইডিটেড

এটি একটি জামরুলের ফটোগ্রাফি।এটি আমি কয়েক মাস আগে করেছিলাম।আমার বাবার নিজ হাতে কলম করা জামরুল গাছ মাত্র নয় মাসের মধ্যেই ফল দিয়েছিল।আর প্রথম গাছে ধরা জামরুলের থলের সাইজ এতটাই বড় ছিল যে ডাল ভেঙে পড়ছিল।তাই একটি ছোট্ট বাঁশের ডগা দিয়ে ঠেস দেওয়া হয়েছে।এগুলো খেতেও দারুণ মিষ্টি স্বাদের ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59147.39
ETH 1559.63
USDT 1.00
SBD 0.42