বি সেইফ - মোবাইল এপ্লিকেশন।

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকের পোস্টটি মেয়েদের জন্য বেশি উপকারী হবে। আমরা কমবেশি সবাই মোবাইল ফোনে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করি। আসলে এপ্লিকেশন ছাড়া আমাদের ডিভাইস অন্ধ। আমাদের দৈনন্দিনকে আজকে আরো অনেক সহজ করে দেয় এই মোবাইল অ্যাপ্লিকেশন। স্মৃতি ধরে রাখার জন্য ছবি তুলে রাখা থেকে শুরু করে অনলাইন ক্লাস করা মিটিং করা সবকিছুই বিভিন্ন application এর মাধ্যমে আমরা করে থাকি।

এপ্লিকেশনের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। প্লে স্টোরে সবসময় হাজারো রকমের গেম পাওয়া যায়। যারা গেম প্রেমী তারা তো চাইলে একটি গেম আনইন্সটল করে আবার আরেকটি গেম ইন্সটল করে নিতে পারে । এরকম প্রত্যেকটি অ্যাপ্লিকেশন চাইলেই রিমুভ করে দেওয়া যায় আবার নতুন করে ইন্সটল করা যায়। যেহেতু চাইলে রিমুভ করা সম্ভব তাহলে কেন আমাদের ফোনে আমরা ইনসিকিউর অ্যাপ্লিকেশনগুলো রেখে দিচ্ছি?? আমাদের যখন প্রয়োজন পড়ে তখন অ্যাপ্লিকেশন ইন্সটল দিই কিন্তু পরবর্তীতে আর সেটা রিমুভ করতে খেয়াল থাকে না৷ আমাদের ফোনে অলস ভাবে পড়ে থাকে। হ্যাঁ সেটা আমাদের কাছে মনে হয় কিন্তু আসলে কি তাই??

সব এপ্লিকেশনের কথা বলছিনা। আপনার ফোনে খুজে দেখলে হয়তো এমন অনেক অ্যাপ্লিকেশন পাবেন যেগুলো আপনি কখনোই ইউজ করেন না। এ সকল অনেক এপ্লিকেশনের আবার দেখবেন প্লে স্টোরে নেই। কিন্তু পূর্বে ছিল। বিভিন্ন সিকিউরিটি ইসু এর কারণে প্লে স্টোর ওই সকল অ্যাপ্লিকেশনকে রিমুভ করে দিয়েছে প্লে স্টোর থেকে। কিন্তু আপনার ফোনে এখনো থেকেই গেছে। এগুলো কিন্তু শুধু শুধু নিষিদ্ধ হয়নি। এই অ্যাপ্লিকেশনগুলো আপনার পারসোনাল ইনফরমেশনে নজরদারি চালাচ্ছে গোপনে। মেয়েরা বিভিন্ন বিউটি ক্যাম সফটওয়্যার ব্যবহার করে। এগুলো ইউজ করলে আজ ই রিমুভ করুন ৷

অতিরিক্ত লোড পড়লে আমাদের ফোন অনেক সময় স্লো হয়ে যায়। যার কারণে আমরা বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করি ফোন ডাস্ট ক্লিন করার জন্য। আসলে থার্ড পার্টি এই সকল আন অথরাইজড অ্যাপ্লিকেশন ফোনের জন্য ঝুকিপূর্ণ। আমি আপনাদের রিকমেন্ড করব এসব ফেক ক্লিনার এপ্লিকেশন ইউজ করবেন না। এগুলো আসলে কোন কাজেরই না। যেগুলো পেিড ভার্সন ওইগুলো মোটামুটি ভাল কাজ করে। আর বাকি সবই আই ওয়াশ।

অনেকেই ফ্রি ভিপিএন ইউজ করেন। ভিপিএন কিন্তু ফোনের জন্য মারাত্মক ক্ষতিকর যদি সেটি যদি হয় থার্ড পার্টি আন অথরাইজড অ্যাপ্লিকেশন । আরো এক ধরনের এপ্লিকেশনের কথা বলছি। গ্যালারির বিকল্প হিসেবে আপনি যে অ্যাপ্লিকেশন ইউজ করেন সে ব্যাপারে আপনি সতর্ক হবেন। প্লে স্টোর ব্যতীত অন্য কোন অ্যাপ্লিকেশন ভুলেও এই ক্ষেত্রগুলোতে ইউজ করিয়েন না। মেয়েদের ক্ষেত্রে এ ব্যাপারগুলো অত্যন্ত সেনসিটিভ। আপনারা অজান্তে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এজন্য আগেই সতর্ক হোন। ধরে ধরে ওইসব অ্যাপসগুলো আজকেই রিমুভ করুন যেগুলো আপনার কোন কাজে আসে না। আপনার প্রত্যেকটি পার্সোনাল ডাটা অত্যন্ত দামি তাই এটি আপনাকেই নিরাপদে রাখতে হবে।

আজকে খুব ছোট্ট একটা বিষয় আলোচনা করলাম কিন্তু এর প্রয়োজনীয়তা ব্যাপক। আজকের দুনিয়ায় সিকিউরিটি ইসু খুবই গুরুত্বের সাথে দেখা হয়। আপনাদের জন্য উপরের এই পরামর্শ গুলো রেখে আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো পোস্ট ইনশা আল্লাহ্। আল্লাহ্ হাফেজ।

iphone-388387_1280.jpg
image source & credit: copyright & royalty free PIXABAY



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 4 years ago 

এই রকম তো কখন ভেবে দেখিনি,ভাইয়া আসলেই বেশ গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন।নানা কারনে কত এ্যাপ ইনস্টল করি কিন্তু আবার আনইন্সটল করি না।তবে বিউটি ক্যাম দিয়ে ছবি না তোললে যে নিজের ছবি নিজের পছন্দ হয় না🤪🤪।এখন তো আনইন্সটল করে দিলে তো মেকাপ করে ছবি তোলতে হবে😉।যাই হোক বেশ গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 4 years ago 

যতই পছন্দ হোক এইসব ব্যাপারে কিন্তু সাবধান থাকতে হবে আপু।

 4 years ago 

ভাইয়া আপনার পোস্টটা পড়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। সত্যি ভাইয়া আমরা নানা কারণে অনেক এ্যাপ ইনস্টল করি কিন্তু আর আনইন্সটল করা হয় না।ঠিক বলেছেন ভাইয়া থার্ড পার্টি এই সকল আন অথরাইজড অ্যাপ্লিকেশন ফোনের জন্য ঝুকিপূর্ণ।এখন থেকে চেষ্টা করবো এগুলো মেনে চলার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 4 years ago 

এটা আসলেই ঠিক।অনেক বিউটি ক্যাম ই একেবারেই বাজে।তবে সবগুলো নয় আবার,এটা অনেক ঘাটাঘাটি করেই জেনেছি আরকি।😜আর এইযে গ্যালারির বিষয়টা অনেকেই মানতে চায়না।শুধু শুধু ফোনের নিজস্ব এপ্লিকেশন থাকার পরেও আজে বাজে এপ্লিকেশন ইন্সটল করে।

 4 years ago 

আবার নতুন দেখলাম কিছু অ্যাপস বেরিয়েছে। ভিডিওর সাথে মেয়েদের ফেস লাগায়ে দিলে অটো সেটাপ হয়ে যায় আর ভিডিওতে নিজেকে দেখতে পায়। বিভিন্ন নায়িকার গানের সাথে নিজের ফেস লাগাতে অনেক মেয়ে ওই সফটওয়্যার ইন্সটল দিচ্ছে। এসব সফটওয়্যার ডাটা চুরি করে নিতে ওস্তাদ।

 4 years ago 

আমি ব্যক্তিগতভাবে প্লেস্টোর ছাড়া কোন অ্যাপস ফোনে ইন্সটল করি না। আর সব সময় অপ্রয়োজনীয় সব অ্যাপস ফোন থেকে ডিলিট করে রাখি। কেমন যেন একটু বাড়তি আবর্জনা মনে হয়। হ্যাঁ এই বিষয়টা আমিও খেয়াল করেছি ফোনে বেশি গেমস সহ আজেবাজে অ্যাপস থাকলে ফোন তুলনামূলক স্লো হয়ে যায়। গুরুত্বপূর্ণ একটি টপিক তুলে ধরেছেন ভাই অনেকের উপকার হবে।

 4 years ago 

অ্যাপস প্লে স্টোর ব্যতীত অন্য কোথাও থেকে না ডাউনলোড করাই ভালো।

 4 years ago 

সত্যিই ভাইয়া আপনি আজকে আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমাদের ফোনে থার্ড পার্টি সফটওয়্যার না ইউজ করার ভালো। আপনার পোস্ট ভিজিট করে আশাকরি সবার উপকার হবে। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 4 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64784.50
ETH 1877.78
USDT 1.00
SBD 0.38