উত্তপ্ত মহানগর !!

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভাল আছেন। শীত চলেই গেল, গরম উঁকি দিচ্ছে। এ সময়টা অবশ্য নাতিশীতোষ্ণ থাকার কথা। গ্রামে যদিও একটু শীত পড়ে রাত্রেবেলায়। কিন্তু ঢাকা শহর থেকে শীত ইতিমধ্যেই ছুটি নিয়ে চলে গেছে । রাত্রিবেলা নাতিশীতোষ্ণ একটা পরিবেশ থাকলেও দিনের বেলা বাইরে বেরোলে গরম লাগছে ভালোই।

শীতের সময়টায় এই নগরীর মানুষ একটু শান্তির নিঃশ্বাস ফেললেও সেটা দীর্ঘমেয়াদি হয় না। ঢাকায় শীত পড়ে মাত্র এক মাস। এখন শীতের বিদায়ে ঢাকা মহানগর উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে আবার। দুপুরবেলায় ক্লাস শেষ করে রাস্তায় বেরোলে শরীরের মধ্যে একটা অস্থিরতা কাজ করে। গাড়ির ধোঁয়া, হর্ণ, যানজট এগুলো পরিবেশটাকে একদম অস্থির করে রাখে। প্রত্যেকটা মানুষের দিকে গভীর দৃষ্টিতে তাকালে বুঝতে পারা যায় তারা তাদের জীবন নিয়ে কতটা ব্যস্ত। শুধু ব্যস্ততা মাথায় নিয়ে ছুটে চলা। কষ্ট পাওয়ার সময় কই? সবাই যেন রোবট হয়ে গেছে।

প্রত্যেকটা মানুষই তার পরিবারকে নিয়ে একটি শান্তশিষ্ট নিরিবিলি স্বাস্থ্যকর পরিবেশে বাস করতে চায়। এই অতি সাধারণ চাওয়াটা পূরণ করতেও মানুষকে সারভাইভ করে যেতে হয় প্রত্যেকটা মুহূর্ত। এ নগরী অল্প উপার্জনের মানুষের জন্য নয়। ক্রমাগতই পরিবেশে অস্থিরতার পরিমাণ বেশি দেখা দিচ্ছে। মানবিকতা তো হারিয়েই গেছে যানজটের চিপায়। সপ্তাহের সাতটি দিনই যেন জীবন বাঁচানোর রেস ট্রাক। যে থেমে যাবে সে হেরে যাবে, আর সে হারার পরিণাম বিদঘুটে।

বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন দেখতে পাই ঢাকা শহরের বর্তমান অবস্থা সম্পর্কে। কিন্তু ঢাকা শহরের মানুষের এই অবস্থা বুঝতে প্রতিবেদন পড়তে হয় না। এমন নয় যে সমস্যাগুলো আসন্ন। সমস্যাগুলো ইতিমধ্যেই বিরাজমান। আপনি ঢাকা শহরে এক ঘন্টা চলাফেরা করবেন যেখানে খুশি, আর সেই এক ঘন্টায় আপনি যে অভিজ্ঞতা পাবেন তাতে আপনি ঢাকা চিনে যাবেন। যেখানে সেখানে পানি বেঁধে আছে, ডাস্টবিন যেন ঢাকা শহরটাই। আলাদা করে কোন ডাস্টবিনের প্রয়োজন নেই। আপনার যা ইচ্ছা যেখানে সেখানে ফেলে দিতে পারেন। রাস্তার ধারে লেখা আছে হর্ন দেওয়া নিষেধ। আর সেখানে গিয়েই দেখবেন হর্নের মিউজিক বর্ষণ হচ্ছে। আহ্ সিস্টেমের কি সুশ্রী!!

একটি সুস্থ মানুষের জন্য যে পরিবেশ থাকা দরকার ঢাকা শহরের যে প্রান্তেই আপনি থাকেন সেটা কল্পনাই করতে পারবেন না। ঢাকা নগরীকে সুসজ্জিত করার লক্ষ্যে বহু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেটা আমজনতা শুনেই আসছে। বাস্তবায়ন হতে আমরা আর দেখলাম না। এত পরিমাণ দুর্নীতি আছে প্রত্যেকটা খাতে, যা বাংলাদেশের মেরুদন্ডের উপর সজোরে আঘাত হানছে প্রত্যেকটা মুহূর্তে। সুপরিকল্পিত এবং সুন্দর ম্যানেজমেন্টই অবস্থার পরিবর্তন আনতে পারে। কিন্তু সেটা কি কখনো সম্ভব হবে, নাকি সারা জীবন সাধারণ মানুষ এভাবেই সাফার করে যাবে?????

ঢাকাকে ডিসেন্ট্রালাইজেশন করা এখন সময়ের দাবি। প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠান, মন্ত্রণালয়, বিভিন্ন প্রজেক্ট সবকিছুই ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। মানুষ জীবিকার তাগিদে ঢাকামুখী হচ্ছে আর এটা হতে বাধ্যই হচ্ছে বলা চলে । বিভাগীয় পর্যায় সরকারি বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকা উচিত। মানুষ বিভিন্ন শহরে শিফট হয়ে যাক। শুধুমাত্র ঢাকাতেই কেন সবকিছু থাকতে হবে? এটা বাস্তবিক অর্থেই এখন সময়ের দাবি। এটা ভীষণ প্রয়োজন হয়ে উঠেছে এখন। জানিনা আমরা দুর্নীতি থেকে বেরিয়ে কবে পরিকল্পিত একটি নগর তৈরি করতে পারবো। আমরা রোবট নই, আমরা হিউম্যান হয়ে বাঁচতে চাই।

fire-2842647_1280.jpg

image source & credit: copyright & royalty free PIXABAY



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

জি ভাইয়া আপনি ঠিক বলেছেন,একদম ঢাকা শহর সল্প ইনকাম এর মানুষের জন্য নয়। শীত মাত্র একমাস অবস্থান করে ঢাকতে,এখনি গরম পড়তে শুরু করে দিয়েছে।গ্রামে কিন্তু এখনও বেশ অনেকটা শীত।যানজট পরিবেশ অস্থির করে রাখে।আর এটা কিন্তু ঠিকই বললেন ভাইয়া, যেখানে লিখা থাকে হর্ন দেওয়া নিষেধ সেখানেই গিয়েই আরও বেশি উচ্চমত্রাই শব্দ দূষণ করেন গাড়ি চালকেরা।দুর্নীতির জন্য আজ আমাদের দেশের যা অবস্থা সেটা তো সবারই বোধগম্য।ভালো লেগেছে পোস্টটি,বাস্তবমুখী পোস্ট ছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া ঢাকায় এখনই গরম পরতে শুরু করেছে। বাইরে বের হলে বিরক্তি ই লাগে। শীতের আমেজ বিদায় নিচ্ছে। রাজধানী ঢাকা হওয়াতে সবকিছু এখানেই আছে। আর তাই মানুষের চাপ সব সময় বেশিই লেগে থাকে। কেন যে সব এই ঢাকাতে তা বুঝি না।ভালোই লিখেছেন পড়ে বেশ ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

পৃথিবীর দূষিত শহরগুলোর মধ্যে ঢাকা অন‍্যতম। আমাদের দিকে এখনো ভালো ঠান্ডা ভাই। আর আপনি এরমধ্যেই ঢাকার গরমের কথা শুনিয়ে দিলেন। আসলেই মূল সমস্যা টা তৈরি হয়েছে সবকিছু ঢাকা কেন্দ্রিক করাই। দ্রুতই এর সমাধান দরকার। না হলে হয়তো ঢাকা ক্রমেই মানুষের বাস অযোগ্য হয়ে উঠবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64900.10
ETH 1881.53
USDT 1.00
SBD 0.39