শুভ্র সকালের পাখিরা।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই ? সকলকে জানাচ্ছি এই সুন্দর কুয়াশাচ্ছন্ন শীতল সকালের শুভেচ্ছা। সকালটা যে কতটা সুন্দর সেটা সকাল বেলা উঠলে বুঝতে পারা যায়। ঘুম থেকে দশটা এগারোটার দিকে উঠে সকালে সৌন্দর্যটা মিস করে যাই আমরা প্রতিনিয়তই।

গত দুই তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত যশোরে ছিলাম আমি। গতকাল রাতে বাসায় ফিরেছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই গিয়েছিলাম মাঠে। শীতের এই সকাল বেলা আমার কাছে এমনিতেই অপরূপ সুন্দর লাগে। এক্সট্রা আর কোন কিছু থাকতে হয় না ভালো লাগার জন্য। সুন্দর সাদা কুয়াশা আর শিশির ভেজা ঘাস - এটাই এনাফ মনটাকে ফ্রেশ করার জন্য।

IMG_20240109_092843.jpg

IMG_20240109_092827.jpg

সকালবেলা মাঠে গিয়ে একটা সুন্দর জিনিস চোখে পড়ল। আমরা মানুষেরা শীতের সকালে সাধারণত ঘুম থেকে উঠতেই চাই না। খেয়াল করে দেখবেন একদম সাত সকালে পাখিগুলো বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। আমার সামনেই চার পাঁচটা পাখি দেখলাম ওরা মাঠের মধ্যে খাবার খুঁজে খুঁজে খাচ্ছে। এদিক-ওদিক কিঁচিরমিঁচির শব্দ, পাখির ডাক। এই আওয়াজগুলো গহনার মত সকালের সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দেয়। এই আওয়াজ পৃথিবীর সমস্ত গানকে হার মানায়।

আমি দারুণ কিছু বিষয় উপলব্ধি করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের জন্য একটি ক্ষুদ্র ছোট পাখির মধ্যেও কত বড় একটি শিক্ষা দিয়ে রেখেছেন। সকালবেলা ওরা খাবার সন্ধানে বেরিয়ে পড়েছে। অলসতা ওদের কখনোই ছুঁতে পারে না। ওদেরও কিন্তু শীত লাগে, আরাম করে বসতে ইচ্ছে করে, উষ্ণ জায়গায় নিজেকে লুকিয়ে রাখতে ইচ্ছে হয়।

IMG_20240109_092750.jpg

IMG_20240109_092619.jpg

ওরা নিজেদের কাজের ব্যাপারে খুবই সিরিয়াস। ভোর হওয়ার সাথে সাথেই বাসা ছেড়ে বেরিয়ে পড়ে জমিনে খাবারের খোঁজে। যা পাবে সেটাই খাবে, আর বাসায় বাচ্চা থাকলে তাদের জন্য নিয়ে যাবে। ছোট ছোট বিষয় থেকে আমাদের অনেক কিছু শেখার আছে বোঝার আছে।

আমি লক্ষ্য করেছি পাখি গুলোর মধ্যে খাদ্য খোঁজার এক দারুন তৎপরতা। পাখিগুলো আমাদের গমের জমিতে এসেছিল। আমি ওদেরকে তাড়িয়ে দিইনি। আমি শুধু মুগ্ধ হয়ে অনেকক্ষণ দেখেছি, অনুভব করেছি। একরাশ মুগ্ধতা নিয়ে নিজ ঘরে ফিরেছি।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

20230619_2107145.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

একটি হাদিসেও আছে তোমরা পাখিদের সাথে ঘুমাও এবং পাখিদের সাথেই জেগে ওঠো। আর আমরা কি করি বেলা দশটা এগারোটায় ঘুম থেকে উঠে। আসলে পাখিদের থেকেও আমাদের অনেক কিছু শিখার আছে। যাইহোক আসলেই পাখিদের কিচিরমিচির শব্দ সকালের সৌন্দর্য আরো দ্বিগুণ করে দেয়।

 3 years ago 

শীতের সকালের অপরূপ সৌন্দর্য দেখার সুযোগ খুব একটা হয় না। তবে আপনার অনুভূতি জেনে মনে হচ্ছে অনেকটাই মুগ্ধতা ছড়িয়ে পড়েছিল। সত্যি ভাইয়া পাখি গুলো নিজের খাবারের সন্ধান করার জন্য ছুটে চলে। তাদের কোন অলসতা নেই। হয়তো ভোরের আলো ফোটার সাথে সাথেই বেরিয়ে পড়ে।

 3 years ago 

আসলে ভাইয়া শীতের সকালে লেপের ভিতর থেকে ঘুম থেকে উঠতে মন চায় না। তবে আজকে আপনি সকাল সকালে ঘুম থেকে উঠে মাঠে গিয়েছিলেন আর মাঠে গিয়ে দেখতে পেলেন এই অপরূপ সৌন্দর্যময় কুয়াশামাখার দৃশ্য। আর সেই দৃশ্যের মধ্যে দেখতে পেলেন পাখিগুলো খাদ্য খোঁজার জন্য বেরিয়েছে। এই পাখিগুলোর সাথে আপনি দারুন মুহূর্ত উপভোগ করেছেন এবং ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করলেন। সত্যি দেখে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

শীতের সকালে ঘুম থেকে উঠে কুয়াশা এবং শিশির ভেজা ঘাস দেখলে মনটা একেবারে জুড়িয়ে যায়। যদিও শীতের সিজনে বেশিরভাগ সকাল ঘুমিয়ে কাটিয়ে দেই আমরা। যাইহোক পাখিদের নিয়ে চমৎকার কিছু কথা বলেছেন ভাই। যেসব মানুষ অলস,তাদের উচিত পাখিদেরকে দেখে শিক্ষা নেওয়া। আল্লাহ তায়ালার কতো ক্ষুদ্রতম সৃষ্টি হচ্ছে পাখি। কিন্তু তারাও বুদ্ধি খাটিয়ে খাবার যোগাড় করার জন্য কতোটা তৎপর। কিন্তু কিছু কিছু মানুষ কোনো কাজকর্ম ই করতে চায় না। তাদের বিবেক বুদ্ধি কাজে লাগায় না। সেসব মানুষদের জন্য আসলেই আফসোস হয়। তবে একটা সময় সেসব মানুষদের পস্তাতে হয়। সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমরা মানুষেরা বাদে অন্য সব প্রাণীই কাজের প্রতি অনেক সিরিয়াস দাদা! তারা টাইম মতোই ঘুম থেকে উঠে। তাদের আলসেমি করলে আর খাবার খাওয়া জুটবে না। শীতের সকালে মাঠে গিয়ে পাখিদের এরকম দৃশ্য দেখতে সত্যি অনেক ভালো লাগে। আমি এইবার বাংলাদেশ ভ্রমণে গিয়ে এরকম দৃশ্য অনেক দেখার সুযোগ পেয়েছিলাম দাদা।

 3 years ago 

সকালের প্রকৃতির সৌন্দর্য সত্যি ই অপরুপ।ঢাকায় যদিও এই সৌন্দর্য উপলব্ধি করা যায় না।তারপরেও প্রতিদিন ভোরেই হাঁটা হয়।আমিও এমন দৃশ্য দেখতে পাই।ভোর হওয়ার আগেই পাখিদের এই কিচির মিচির। তাদের কাজের তাড়া খুব ফিল করি।আমরা যখন অলসতায় বিছানায়। পাখিরা তখন খাবারের সন্ধানে তৎপর।খুব ভালো লাগলো আপনার অনুভূতি গুলো পড়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64428.11
ETH 1880.16
USDT 1.00
SBD 0.37