কর্ণফুলী টানেলের অভিজ্ঞতা পর্ব-৩

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আজ আমি চলে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। কর্ণফুলী টানেলে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা আপনাদের মধ্যে আজকে শেয়ার করব। আশা করি আমার এই গল্পটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক।


IMG_20250720_164544.jpg

IMG_20250720_164757.jpg

IMG_20250720_164804.jpg


ফিরে আসার পথে সবাই ছিল প্রাণবন্ত। কেউ জানালার বাইরে তাকিয়ে ছিল কেউ আবার টানেলের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করছিল। এক ছোট ভাই বলল যদি আগে জানতাম এমন একটা জায়গা আছে তাহলে অনেক আগেই চলে আসতাম। সত্যিই কথাটা ঠিক কখনো কখনো কিছু জায়গা আমাদের চোখের সামনেই থাকে কিন্তু আমরা সেগুলোর সৌন্দর্য বুঝতে পারি না যতক্ষণ না নিজের চোখে দেখি। সূর্য তখন ধীরে ধীরে পশ্চিমে ঢলছিল। এক্সপ্রেসওয়ের উপর দিয়ে বাস চলছিল ধীরে ধীরে। সোনালি আলোয় পুরো আকাশটা যেন রঙিন হয়ে উঠেছিল। সেই দৃশ্য এখনো চোখে ভাসে। কর্ণফুলী টানেল এক নতুন সম্ভাবনার প্রতীক এই টানেল শুধু একটি ভ্রমণ স্থান নয় বরং এটি বাংলাদেশের উন্নয়নের নতুন প্রতীক। চট্টগ্রামের শিল্পাঞ্চল বন্দর এবং পর্যটন খাতের জন্য এটি এক বিশাল সুযোগ তৈরি করেছে। ভবিষ্যতে এই পথে যোগাযোগ আরও সহজ হবে এবং দেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়বে। আমাদের মতো সাধারণ ভ্রমণপ্রেমীদের জন্যও এটি এক অসাধারণ অভিজ্ঞতা কারণ এখানে প্রযুক্তি প্রকৃতি আর নির্মাণশৈলীর এক অনন্য সমন্বয় রয়েছে।


IMG_20250720_164701.jpg

IMG_20250720_164651.jpg

IMG_20250720_164647.jpg


সেদিন আমরা কোনো পরিকল্পনা করিনি কোনো প্রস্তুতিও ছিল না। কিন্তু হয়তো এই কারণেই ভ্রমণটা এত সুন্দর হয়ে উঠেছিল। জীবনের অনেক কিছুই এমন হয় হঠাৎ ঘটে যাওয়া কোনো সিদ্ধান্ত আমাদের মনে অমর হয়ে থাকে। কর্ণফুলী টানেল ভ্রমণও আমাদের জন্য তেমনই এক স্মরণীয় অভিজ্ঞতা। চট্টগ্রামের পতেঙ্গা থেকে শুরু করে এক্সপ্রেসওয়ে আর কর্ণফুলী টানেলের সেই যাত্রা আমাদের জীবনের স্মৃতির পাতায় চিরদিনের মতো জায়গা করে নিয়েছে। আজও চোখ বন্ধ করলে ভেসে ওঠে সেই নীল আকাশ সোনালি আলোয় ঝলমল করা টানেলের ছাদ আর বাসের জানালা দিয়ে দেখা কর্ণফুলী নদীর ঝিকিমিকি দৃশ্য সত্যিই এ যেন এক অনন্য অভিজ্ঞতা যা বারবার মনে পড়বে। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগছে। এই পর্বের মাধ্যমে আমি এই পোষ্টের গল্প শেষ করে দিলাম। আশা করি সব পর্বগুলো আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই রইল।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Sort:  
 7 months ago 

ওয়াও! তৃতীয় ফটোগ্রাফিটা দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না ভাই। আপনি আসলেই খুব ভালো ফটোগ্রাফি করেন। গাড়িতে বসে এতো সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করাটা এতো সহজ কাজ নয়। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64482.23
ETH 1686.47
USDT 1.00
SBD 0.42