আমার লেখা প্রথম কবিতা || বাস্তবতা -steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এ পর্যন্ত কখনোই আপনাদের সাথে কোন কবিতা শেয়ার করিনি। এই কমিউনিটিতে অনেক ভালো রাইটার আছে। তাদের কবিতা মাঝেমধ্যেই পড়ি ভালই লাগে। rme দাদা, ব্ল্যাকস ভাই, হাফিজ ভাই সবে অনেক ভালো কবিতা লেখে। অনেক মেম্বার আছে তারাও দুর্দান্ত লেখালেখি করে। তাদের সবার মতন করে কবিতা লেখার সাহস কখনো করিনি। প্রত্যেকেই তার নিজের মনের সাথে সবসময় কথা বলে। মনের মধ্যকার চিন্তাভাবনা আবেগ অনুভূতি থেকে একটা ছোট্ট কবিতা লিখে ফেললাম।

এটা কোন প্রেমের কবিতা নয়। আবার কবিতাটা যে হয়েছে সেটাও আমি বলতে পারছি না। কারণ কবিতার বিষয়ে আমার কোন জ্ঞানই নেই। আর কবিতা লেখাও সহজ নয়। তাই ভুল ভ্রান্তি হতে পারে। আগেই বলে নিচ্ছি। অনেক বছর আগে চিঠিতে আমি একটা প্রেমের কবিতা লিখেছিলাম সেটা মনেও নেই । এরপর এই প্রথমে একটা পূর্ণাঙ্গ কবিতা লিখলাম। আর মাঝেমধ্যে এমনিতে দু চার লাইন লেখি মজা করে, এটাই। যাইহোক চলুন কবিতার কথায় ফিরি।

একটা সময় আসে যখন একটা ছেলের সখ, আহ্লাদ ভালোলাগা, মন্দলাগা এগুলোর গুরুত্ব সে নিজেই আর দেয় না। চারিদিক থেকে বিভিন্ন প্রেসার আসতে থাকে। পরিবার থেকে শুরু করে সর্বত্রে অবহেলা শিকার হতে হয়। বড্ড অসহায় হয়ে পড়ে এমন মুহূর্তে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ভালো চাকরি পাওয়া সহজ কথা নয়। আবার উদ্যোক্তা হওয়ার মতো অনুকূল পরিবেশ নেই। অনেক অনেক কষ্ট আর চেষ্টার ফলে কিছু কিছু মানুষ সফল উদ্যোক্তা হতে পারে।

লেখাপড়া সবেমাত্র শেষ করার পর মনে হয় যে আকাশটাই ভেঙে পড়ছে মাথার উপর। কিছুই ভালো লাগে না। কোন দিক দিশারী খুঁজে পাওয়া যায় না। সে এক অস্বস্তিকর মুহূর্ত। এই মুহূর্তে কেউ এগিয়েও আসতে চায় না। মানুষ সফল ব্যক্তির পিছেই ছোটে শুধু। যেখানে সুখ আছে, শান্তি আছে ভালোলাগা আছে মানুষ শুধু সেখানেই যায়। পড়ে থাকা মানুষটাকে কেউ উঠাতে চায় না। মনের অবস্থাও কেউ বুঝতে চেষ্টা করে না। আর একজন বেকারের এই অনুভূতিগুলো নিয়েই আমার লেখা ছোট্ট একটি কবিতা। তাহলে চলুন কবিতাটি শেয়ার করি আপনাদের সাথে।



নিশিতে নিভৃতে বিষন্ন রজনীতে অথৈ আঁধিয়ারা
অতৃপ্ত হৃদয়ে অপূর্ন আশার-আলোকধারা।
সহস্র উপলব্ধি সংকীর্ণ এ ধরনি
পরিশ্রান্ত ভাবনায় একরাশ আত্মগ্লানি।

তিক্ত বিষাক্ত প্রতিটি নিশ্বাস
এ মৃত্তিকা কঠিন নিষ্ঠুর আমার বিশ্বাস।
নিগূঢ় রজনী, কৃষ্ণকায় শান্তি খুঁজি
আধার শেষে প্রাপ্তি ক্ষণ আসবে বুঝি।

এ স্বপ্ন দিবাস্বপ্ন, নিয়তি নির্দিষ্ট শতকষ্ট
স্বপ্ন ভাসে ধুলোর মতো,পরিণতি পদপিষ্ট।
দিবসের বাতি নিকষকালো, নিশিতে যত প্রেম,
বাস্তবতায় নিষ্পেষিত হৃদয়ে বোনা স্বপ্নের ফ্রেম।

অর্জনের আগে বিসর্জনের সাজে সজ্জিত জীবন
আঁধারের ব্যাপন, নিবিড় নির্জনে এ কঠিন ভুবন।
হারিয়েছি আলো জিতেছি কালো, চেয়ে আছি দিগন্তে
কখন মেলে সে আলোর দেখা, দাঁড়িয়ে ঠায় ধুসর প্রান্তে।



কবিতাটি বেশি বড় ছিল না। অল্প কথায় একজন বেকার যুবকের বাস্তবতা তুলে ধরেছি। ভুলত্রুটি নজরে আসলে সেটি ধরিয়ে দিবেন। যাইহোক, আমাদের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে আমাদের কমিউনিটির সম্মানিত ভেরিফাইড মেম্বার সেলিনা সাথী ম্যাডাম এই কবিতাটি আবৃত্তি করেছিলেন। আমি তার প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ জানাচ্ছি সেলিনা সাথী ম্যাডামকে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ্ হাফেজ।

books-6622139_1280.jpg
image source & credit: copyright & royalty free PIXABAY



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

জীবনের প্রথম পূর্ণাঙ্গ কবিতা লেখার অনুভূতি করে দারুন। খুবই চমৎকারভাবে একজন বেকারের আর্তনাদকে তুলে ধরছেন। আগামীতে কবিতাটি আরো সুন্দর করে আবৃত্তি করার চেষ্টা করব ভাইয়া।এবং আগামীতে আরও সুন্দর সুন্দর কবিতা আপনার কাছে প্রত্যাশা করছি।
♥♥

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু। আমি কৃতজ্ঞ।

 3 years ago 

♥♥

 3 years ago 

ভাইয়া প্রথম কবিতা লিখলেন পড়ে কিন্তু তা মনে হয়নি।কি সুন্দর শব্দ চয়ন।আমি অবাক বিস্ময়ে কবিতাটি পড়লাম আর ভাবলাম যার প্রথম কবিতা এতো শ্রুতিমধুর, কবিতা লেখায় তার ভবিষ্যৎ উজ্জ্বল এটা বলতে পারি।ধন্যবাদ ভাইয়া।আশাকরি প্রতিনিয়ত লিখবেন।

 3 years ago 

ভালো লাগলো মন্তব্যটি। ধন্যবাদ আপু।

 3 years ago 

ওয়াও ভাই আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ হয়েছি।আসলে বাস্তবতা কবিতাটা অসাধারণ কবিতার প্রতিটি চরণ পড়ে আমি বুঝতে পারিনি যে আপনি এবার প্রথম কবিতা লিখেছেন এত সুন্দর ছিল আপনার কবিতার চরণগুলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

হয়তো হৃদয়ের না বলা কথাগুলো কবিতার ভাষায় ফুটে ওঠে। কখনো বা হৃদয়ের আর্তনাদ চিৎকার করে বলতে ইচ্ছে করে। হাজারো যুবকের মনের কথা আপনি আপনার লেখার মাঝে তুলে ধরেছেন ভাইয়া। এভাবেই হয়তো নীরবে নিভৃতে চোখের জল ফেলে অনেকে। হয়তো জীবনের বাস্তবতা আমাদেরকে মেনে নিতেই হয়। ভাইয়া আপনি কিন্তু সত্যিই দারুণ কবিতা লিখেন। আপনার পরবর্তী কবিতার অপেক্ষায় রইলাম।

 3 years ago 

উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে আপনার যে অনুভূতির যে প্রথম কবিতা লেখা আমার মনে হয় এখানে যারা নতুন কবিতা লিখেছে তাদের ক্ষেত্রে একই রকম। এভাবে যদি আপনি আপনার অনুভূতি আপনার ভাবনা গুলো কবিতার মাধ্যমে প্রকাশ করতে থাকেন তাহলেই সেই কবিতার প্রকৃত রূপ খুজে পাবে । আপনি প্রথম লেখা কবিতাটিতে চমক লাগিয়ে দিয়েছেন । প্রত্যেকটা লাইনের অনুভূতি সত্যি অনেক অর্থবহ প্রকাশ করে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

প্রথম পূর্ণাঙ্গ একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করে অবাক করিয়ে দিয়েছেন। কারন আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষাগুলো কঠিন হলেও পড়তে কিন্তু অনেক ভালো লেগেছে। প্রথম একটি কবিতা লেখে কেউ যে এতটা প্রশংসার দাবিদার হয় তা আপনার কবিতাটি না পড়লে হয়তো বুঝতাম না। আমরা আশাবাদি আপনার কাছ থেকে আমরা যেন এরকম সুন্দর কবিতা আরো পাই।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে। প্রথম লিখেছি একটু ভয় ভয় কাজ করছিল যে কোন ভুল হবে কিনা। আপনাদের উৎসাহ পেয়ে আবার চেষ্টা করতে ইচ্ছে হচ্ছে।

 3 years ago 

আশা করি ভাইয়া ভালো আছেন? আপনার কবিতাটি খুবই অসাধারণ হয়েছে। কবিতার প্রতিটি ছন্দ সত্যি বেশ দুর্দান্ত। সমাজের কিছু বাস্তবতা কবিতার ছন্দে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। নীরবে নিভৃতে চোখের জল ফেলে অনেকে।

তিক্ত বিষাক্ত প্রতিটি নিশ্বাস
এ মৃত্তিকা কঠিন নিষ্ঠুর আমার বিশ্বাস।
নিগূঢ় রজনী, কৃষ্ণকায় শান্তি খুঁজি
আধার শেষে প্রাপ্তি ক্ষণ আসবে বুঝি।

এই লাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার মন্তব্য খুবই ভালো লাগলো।

 3 years ago 

ভাইয়া আপনার লেখা বাস্তব কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে প্রথম লেখা কবিতা যদি এত সুন্দর হয় তাহলে আগামী দিন নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো আকর্ষণীয় কবিতা উপহার পাবো। অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্যআপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

Wa'alaikum salam brother, nice post

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62060.69
ETH 1734.56
USDT 1.00
SBD 0.39