এই বৃষ্টি ভেজা দিনে কিছু প্রকৃতির গল্প।
বৃষ্টি বাদলের দিনে সাধারণত আমাদের লিচু বাগানে বেশি একটা যাওয়া হয় না। কারণ বাগানে অনেক পানি বেঁধে থাকে। কিন্তু আমরা যাইনা বলে বাগান যে ফাঁকা থাকবে, সেটা তো মুরগির দল হতে দিতে পারেনা। এজন্য জরুরি বৈঠক ডেকেছে তারা। নেতা গুলি গাছের উপরে বসে আছে এবং শ্রোতা গুলি নিচের ঘোরাফেরা করছে।
বিশিষ্ট সমাজসেবক ও মুরগি কল্যাণ সমিতির সভাপতি মিস্টার মোরগ এখন মুরগি দের উদ্দেশ্যে "আমার শরীর আমার সিদ্ধান্ত " স্লোগানে বক্তব্য দিচ্ছেন।
মুরগিগুলো নির্বাক শ্রোতা হয়ে মোরগটির কথা শুধু শুনছে।
Device : Cannon 600D with 75-300 zoom lens
Google plus : V89F+XP Gopgram
What's 3 Word Location :https://w3w.co/bacteria.hogs.uncle
Taken on: 1 July 2021 - Thursday 3:15 PM
এই যখন আমাদের বাগানের পরিবেশ, চলুন না, ঘুরে আসি আমাদের বাড়ির আঙিনা থেকে। বর্ষাকালে কিছুকিছু জিনিসের সৌন্দর্য নষ্ট হয়। আবার কিছু কিছু জিনিসের সৌন্দর্য বৃদ্ধি পায়। যেমন এসময়ে নদী-নালা গুলো পানিতে কানায়-কানায় ভর্তি হয়ে যায়। নদী গুলোর যৌবন ফিরে আসে। নদীর প্রকৃত সৌন্দর্য তো ভরা পানিতেই। এছাড়া বৃষ্টি বাদলের সময় গাছগাছালি গুলো যেন তার সজীবতা ফিরে পায়। নীচের ছবিটিতে লক্ষ্য করুন। কচু গাছের পাতার উপর বৃষ্টির পানি পড়ার ফলে সৌন্দর্য কতটা বৃদ্ধি পেয়েছে।
পানির বিন্দুগুলো দেখে মনে হচ্ছে একেকটি ডায়মন্ডের টুকরো। পাতার উপর পানির এই বিন্দুগুলো দেখে আমার মনে হয়েছে এই ডায়মন্ডের দানাগুলো যদি হাতে নিয়ে স্পর্শ করে দেখতে পারতাম কতই না সুন্দর লাগতো।
Device : Cannon 600D with 75-300 zoom lens
Google plus : V89F+RW Gopgram
What's 3 Word Location :https://w3w.co/queries.lavish
Taken on: 1 July 2021 - Thursday 3:27 PM
কুষ্টিয়ার লালন ভক্তদের মুখে প্রায় একটি কথা শোনা যায় সেটি হল , শেষ থেকে শুরু। ছবিটিতে দেখতে পাচ্ছেন একটি কলাগাছ কেটে ফেলার পর কাটা অংশ থেকে নতুন একটি জীবন বেরিয়ে এসেছে। এখান থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়ার মতন অনেক কিছু আছে। জীবনে বড় ব্যর্থতার পর আমরা একেবারেই ভেঙে পরি। মনে হয় সবকিছু শেষ হয়ে গেল । সেই শেষ থেকেই আবার পুনরায় নতুনভাবে সবকিছু শুরু হতে পারে। যদি মনে হয় এখানেই সবকিছু শেষ, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় ভুল । আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না। পুনরায় সবকিছু নতুনভাবে শুরু করতে হবে। এ জন্য প্রয়োজন একটু আত্মবিশ্বাস চেষ্টা এবং সদিচ্ছা।
JOIN WITH US ON DISCORD SERVER:
Support @amarbanglablog by delegating STEEM POWER.
__
100 SP 250 SP 500 SP 1000 SP 2000 SP
_
Follow @amarbanglablog for last updates
JOIN WITH US ON DISCORD SERVER:
Support @amarbanglablog by delegating STEEM POWER.
__
| 100 SP | 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP |
_
সুন্দর পোস্ট ভাই💗
এই লাইনগুলো খুব ভালো লেগেছে ভাই।
ধন্যবাদ
এক কথায় অনবদ্য। ছবিগুলি দুর্দান্ত তুলেছেন
ধন্যবাদ ভাই
উদারহরণটি খুবই উপযুক্ত ছিলো ভাই, শেষ হতে শুরু। যদিও আমাদের সমাজে আমরা সবাই সামান্য ব্যর্থতাকে শেষ বলে গন্য করি এবং পুনরায় চেস্টা হতে বিরত থাকি।
তবে মুরগির ছবিগুলো কিন্তু অসাধারণ ছিলো, চমৎকার শট।
ধন্যবাদ প্রিয় ভাই। আমি তো আপনার মন্তব্য এর অপেক্ষায় ছিলাম। 🙂
ছবিগুলো অনেক সুন্দর তুলেছেন ভাইয়া!
ছবিগুলো অনেক সুন্দর ছিল, আর অনেক সুন্দর উদাহরণ দিয়েছেন, পোস্টটা পড়ে ভাল লাগল।
খুব সুন্দর গল্প, দুর্দান্ত পোস্টটি পড়তে আমার খুব ভালো লেগেছে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ
অনেক সুন্দর ছবি তুলেছেন তার সাথে গল্পটাও অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন
Thanks rahul
শেষের দিকের কলাগাছের ফটোগ্রাফিটা অনেক অর্থবহন করছে । যাইহোক ভাল লিখেছেন ধন্যবাদ আপনাকে।
আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই প্রশংসার যোগ্য।
ভাইয়া সব ছবিগুলোই দারুণ ।কিন্তু মুরগীর ছবিগুলি মন ছুঁয়ে গিয়েছে এবং কলা গাছটির ছবি জীবনকে অর্থবহ করে তুলেছে। ধন্যবাদ ভাইয়া।