মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা। #০৫
প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।
ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।
আজকের টপিক্স: রেসিপি ডেকোরেশন ফটোগ্রাফি।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:
- ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
- ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
- ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
- ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
- শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
- সময়সীমা সাত দিন।
এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।
পুরস্কার থাকছে:
প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।
প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ডিভাইস-vivo-Y22s
ফোকাল ল্যান্থ-3.40 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
বিবরণ: রেসিপিটির ডেকোরেশনের কথা ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছিলাম। কি করবো আর কি করবো না। অবশেষে বহু ভেবে চিন্তে সামুদ্রিক এই মাছগুলোর সাথে টমেটো আর কাচাঁ মরিচ দিয়ে ডেকোরেশন করে দিলাম। আমার কিন্তু বেশ ভালো লেগেছে ডেকোরেশনটি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ডিভাইস-OPPO A15
ফোকাল ল্যান্থ-3.46 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড
বিবরণ: এই রেসিপি ডেকোরেশন করতে আমার অনেক ভালো লেগেছিল। যেহেতু ভর্তার রেসিপি ছিল। তাই তো আমি নতুনভাবে সাজানোর চেষ্টা করেছি। বাঙালি রান্না মানেই মজার মজার সব ভর্তার রেসিপির আয়োজন। এই ভর্তাটি উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি ভর্তার রেসিপি ছিল। তাইতো আমি নিজের রেসিপি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য প্রথমে একটি পাটের তৈরি অংশের উপর মাটির পাত্র রেখেছি। এরপর মাটির পাত্রের উপর একটি কলা পাতা রেখেছি। বাঙালিয়ানা ভাব আনার জন্য কলাপাতার উপর গরম ভাত দিয়েছি। আর এক পাশে ভর্তাগুলো দিয়েছি। আর গরম ভাতের সাথে লেবু হবে না তা কি করে হয়। তাই একপাশে লেবু সাজিয়ে দিয়েছি।
আবারও একটি সুন্দর প্রতিযোগিতা। বেশ ভালোই লাগছে। এতে করে আমরা কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু রেসিপি দেখতে পারবো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি টপিক্স নিয়ে প্রতিযোগিতার আয়োজন করায়।
এবারের প্রতিযোগিতার টপিকটাও দারুণ হয়েছে ভাই। আশা করি বেশ লোভনীয় রেসিপির ডেকোরেশন দেখতে পাবো। আমার গ্যালারিতে রেসিপি ডেকোরেশনের যে ফটোগ্রাফি গুলো ছিলো, সেগুলো সবই পোস্টের মাধ্যমে শেয়ার করে ফেলেছি। তাই হয়তো এবার অংশগ্রহণ করা হবে না। তবুও চেষ্টা করবো অংশগ্রহণ করার জন্য। যাইহোক এতো সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার পক্ষ থেকে এরকম মজার একটি ফটোগ্রাফি প্রতিযোগিতারই অপেক্ষা করতেছিলাম।আপনার এই প্রতিযোগিতায়ও আমি অংশগ্রহণ করার চেষ্টা করব।ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে মজার মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
কিন্তু আজকের টপিক্স তো রেসিপি ডেকোরেশন
ছরি ভাইয়া।
ডিভাইস-Poco X2
ফোকাল ল্যান্থ-5.42mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
খাবার ডেকোরেশন ফটোগ্রাফি বলে কথা,তাই একটু ইউনিক না হলে যেন চলেই না।গতকাল রাতে আমাদের বাড়ির ছোট সদস্যরা মিলে একটি পিকনিক করেছিলাম।পিকনিকের মেনু ছিল খিচুড়ি আর খাসির মাংস ভুনা।আগে থেকেই পরিকল্পনা করেছিলাম যে আজ কলার পাতায় খাব।কলার পাতায় খাওয়ার মধ্যে অন্যরকম একটা আনন্দ খুঁজে পাওয়া যায়।এছাড়াও কলার পাতায় খাওয়া গ্রামের এক ঐতিহ্য বহন করে।তাই কলার পাতার মধ্যে সাজিয়ে তুললাম খিচুড়ি আর খাসির মাংস এবং সাথে ছিল লেবু।তারপর আমরা ছোটরা সবাই মজা করে খেলাম।
আহা,, কতদিন পিকনিক করা হয়না। পিকনিক মানেই আনলিমিটেড মজা।
ভাইয়া কেউ যদি আগে শেয়ার করা রেসিপির ফটোগ্রাফি এখানে শেয়ার করে। তাহলে এলাউ হবে না কি.....।
জ্বি ভাই হবে।
ডিভাইস - Samsung Galaxy Note 20 Ultra 5g
ফোকাল ল্যান্থ - 7.00 mm
ফ্ল্যাশ - No
ইডিটেড ওর নন ইডিটেড - Edited
চার ধরনের পাতা এবং কালোজিরা দিয়ে এই ভর্তা রেসিপিটা তৈরি করেছিলাম। ডেকোরেশনটা চমৎকার ভাবে করার চেষ্টা করেছিলাম। খেতে এককথায় খুবই ইয়াম্মি লেগেছিল।