কাগজের ফুলের ওয়ালমেট।
হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আজ আমি ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের ডাইটি হলো কাগজের ফুল বা ফুলের ওয়ালমেট।আজকের ডাইটি খুব একটা ভালো হয়নি । তারপর ও আপনাদের সাথে শেয়ার করছি।
উপকরণ :
১.রঙিন পেপার
২.কাঁচি
৩.আঠা
প্রস্তুত প্রণালী :
ধাপ:১
প্রথমে টিয়া রঙের পেপার দিয়ে আটটি সরু স্টিক তৈরি করে নিবো। যার মধ্যে চারটি ছোট সাইজের এবং চারটি বড় সাইজের।
ধাপ :২
এখন স্টিকগুলো আঠার সাহায্যে জোড়া লাগিয়ে ফ্রেম আকৃতি তৈরি করে নিবো।
ধাপ:৩
তারপর কমলা রঙের কাগজ কেটে নিবো ফুল তৈরির জন্য। যেটা ছবির ন্যায় ভাঁজ করবো।ছবিতে পর্যায়ক্রমিক ভাবে দেখানো হলো।
ধাপ:৪
এরপর কাগজটি মাঝ বরাবর ভাঁজ করে উপর সাইডে একটু রাউন্ড করে কেটে নিবো। যাতে ফুলের শেপ টা সুন্দর দেখায়।
ধাপ:৫
এখন ফ্রেমটিতে টিয়া রঙের কাগজ দিয়ে ফুলের ডাটা তৈরি করে আঠার সাহায্যে লাগিয়ে নিবো।
ধাপ:৬
তারপর ফুলগুলো প্রত্যেকটি ডাটার উপরিভাগে লাগিয়ে নিবো আঠার সাহায্যে।
ব্যাস এভাবে খুব অল্প সময়ে আমার এই সিম্পল ফুলের ফ্রেমটি তৈরি হয়ে গেলো। আপনারাও এই উপকরণগুলো দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আউটপুট অবশ্য আমার নিজের কাছে পছন্দ হচ্ছে না বানানো শেষে, আপনারা যদি যত্ন সহকারে বানান তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে।
এগুলো বানিয়ে ঘরের দেওয়ালে সাজিয়ে রাখতে বেশ ভালোই লাগে। আমার রুমে কয়েকটি সাজানো আছে যেগুলো আমি পূর্বে বানিয়েছিলাম। যাইহোক আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো পোস্টে ইনশা আল্লাহ্। আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ভাইয়া অনেক সুন্দর করে কাগজের ফুলের ওয়ালমেট বানিয়েছেন। আমার কাছে আপনার এই ওয়ালমেট অনেক ভালো লেগেছে। ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এই ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আজকে দেখছি কাগজ দিয়ে দারুন একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করে দেখিয়েছেন। আটটি কাগজের পাইপ তৈরি করেছেন পাশাপাশি রঙিন কাগজ সুন্দর করে মড়িয়ে ফুল তৈরি করেছেন। আমার খুবই ভালো লেগেছে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে দেখিয়েছেন তাই।
ভাই তো এখন দেখছি নিত্য নতুন পোষ্ট দিচ্ছে ৷ কয়েকদিন আগে আর্ট এখন আবার কাগজের ফুলের ওয়ালমেট ৷ সব মিলে আপনার তৈরি করা কাগজের ওয়ালমেট টি অনেক চমৎকার আর সুন্দর লাগছিল ভাই ৷ অসংখ্য ধন্যবাদ যে আপনি নিত্য নতুন পোষ্ট শেয়ার করেছেন ৷
বাহ্! ভাই খুবই সুন্দর রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছেন।এ ধরনের ওয়ালমেট গুলো দেখছি আপনিও বানাতে পারেন। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে বেশ ভালই লাগে। আপনি আটটি কাগজের পাইপ তৈরি করেছেন এবং পাশাপাশি রঙিন কাগজ মোড়ে ফুল তৈরি করেছেন।আপনার তৈরি ওয়ালমেট টা আমার কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
আপনার কাগজের ফুলের ওয়ালমেটটা দারুন ছিল। দেখতে বেশ ভালই সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে এই সুন্দর দেখতে ওয়ালমেট তৈরীর আইডিয়াটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাইয়া আপনি ওয়ালমেট করেছেন দেখে আমার খুবই ভাল লাগলো। আপনি রঙিন কাগজ দিয়ে কি সুন্দর ওয়ালমেট করে দেখালেন, আমি চেষ্টা করলে ও পারব কি বলেন। দারুন হয়েছে। আপনি ধাপে ধাপে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া।
খুবই চমৎকার ভাবে একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে সুন্দর লাগছে। কালার কম্বিনেশন টা দারুন হয়েছে। এইরকম ওয়ালমেট করে ঘরে টানিয়ে রাখলে দেখতে সুন্দর দেখা যায়। প্রতিটি ধাপ সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।
কে বলেছে ভালো হয়নি ,খুব সুন্দর হয়েছে ভাইয়া।আমার কাছে সত্যিকারের ফুল বলে মনে হচ্ছে।তবে একটু পাতার কমতি রয়েছে।যাইহোক ধাপগুলো খুব সুন্দরভাবে দেখিয়েছেন।ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনার কাগজের ফুলের ওয়ালমেট এর ডাই পোস্টটি দেখতে চৎকার লাগছে।আপনার ডাই এর কালার কম্বিনেশন দারুন লাগছে।তাছাড়া আপনি ডাইটির প্রতিটি ধাপ খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।এটা দেখে যে কেউ সহজেই ডাই টি তৈরি করতে পারবেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর ডাই পোস্টটি শেয়ার করার জন্য।