মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল।
হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত সাত দিন আগে আমি একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: যে কোন টাইপের ফটোগ্রাফি দিয়ে কমেন্টের মাধ্যমে অংশগ্রহণ করা। দুঃখজনক ব্যাপার হলো মাত্র তিনজন পার্টিসিপেট করেছে।
আমি ইচ্ছে করেই কনটেস্ট টি পিন করিনি। এর অবশ্য কিছু কারণ ও ছিল। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি। যাহোক যে তিনজন পার্টিসিপেট করেছে তাদের মধ্যেই উইনার ঘোষণা করব। আচ্ছা তার আগে চলুন দেখে নেওয়া যাক যারা পার্টিসিপেট করছে তাদের ফটোগ্রাফি।
By: @tania69
ছবিটি গত বছর শশুর বাড়ী রংপুর গিয়ে তুলেছিলাম। সবাই পুকুরে মাছ ধরছিল আর আমি প্রকৃতির প্রেমে হারিয়ে গিয়েছিলাম। সামনে কচি ধান ক্ষেত, পাশে পাট ক্ষেত পিছনে পুকুর, উপরে নীল আকাশে সাদা মেঘের ভেলা। সবমিলিয়ে অসম্ভব সুন্দর ছিল পরিবেশেটা।By: @naimuu
গ্যালারির কোনায় প্রচুর পরিমাণে অবহেলিত ফটোগ্রাফি পড়ে আছে। সবগুলো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করা হয় না। এই ফটোগ্রাফিটি করেছিলাম আমার তৈরি করা একটি রেসিপির জন্য। রেসিপিটি শেয়ার করা হয়েছে। উপকরণের কয়েকটি ছবি তুলেছিলাম আলদাভাবে ফটোগ্রাফি পোস্ট করার জন্য। দীর্ঘ এক বছর পর আজ সুযোগটা পেলাম 😄।
By: @aflatunn
ছবিটি আমি জানুয়ারি মাসে নোয়াখালীতে আমার বাবার বাড়িতে যাওয়ার পরে তুলেছিলাম। জানুয়ারিতেও প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছিল। রাতে ছোট বাচ্চারা উঠোনে এভাবে তুলা জাতীয় কি একটি জিনিসের মধ্যে আগুন ধরিয়েছিল। আর পাশে সবাই ঘেরাও করে আগুন পোহাচ্ছিল। তখন আমি ছবিটি ক্যামেরাবন্দি করি।এই তিনজনের পার্টিসিপেশন থেকে আমার সবচেয়ে ভালো লেগেছে সুসজ্জিতভাবে একটি প্লেটে রাখা মাছগুলোর ছবি। ডেকোরেশনটা সুন্দর। এরপর তানিয়া আপুর ফটোটি। আমি বরাবরই প্রকৃতিকে প্রচন্ড রকমের ভালোবাসি। ছবিতে প্রকৃতির একটি সুন্দর রূপ তুলে ধরা হয়েছে। এরপর শীতকালে জালানো আগুনের শিখা দেখতে বেশ ভালই লাগছে। এই ছবিটা আরো ভালো লাগতো যদি ছবিটি একটু ক্লিয়ার হতো। যাইহোক আমার চিন্তা ভাবনা থেকে আমি তিনজনকেই বিজয়ী হিসেবে ঘোষণা করছি।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি মিস করে ফেলেছি।চোখে পড়েনি পোস্টটি।যাক খুব ভালো লাগলো দেখে।সবার জন্য রইলো শুভকামনা। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আপনাকেও ধন্যবাদ আপু।
ভাইয়া আপনার পোষ্টি আমি দেখেছিলাম। কিন্তুু কাজের ফাকেঁ কখন যে ভুলে গেলাম বুঝতেই পারিনি। নেক্সট সাপ্তাহ থেকে আর ভুল হবে না। ধন্যবাদ ভাইয়া।
ভালোই তো বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হতে পেরেছি। অনেকে অংশগ্রহণ করলে হয়তো বিজয়ী হতে পারতাম না। আপনার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়ে পুরনো অনেক ছবি দেখা হয়ে গিয়েছিল। ভালোই লেগেছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
আপনাকেও ধন্যবাদ আপু। সেই সাথে অভিনন্দন।।
সত্যি ভাইয়া সুসজ্জিতভাবে একটি প্লেটে রেখে দেওয়া মাছের ফটোগ্রাফিটি দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছি। তবে বাকি দুজনার দুটি ফটোগ্রাফি দেখতেও অনেক সুন্দর লাগছে। যাহোক, আপনার সঠিক চিন্তা ভাবনা থেকেই পুরস্কার বিজয়ী হিসেবে মনোনীত হয়েছে তিনজন।
ধন্যবাদ ভাই
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। আসলে ফটোগ্রাফি পোস্ট এর প্রতিযোগিতায় তিনজন অংশগ্রহণ করেছিল। কোন প্রতিদ্বন্দ্বী ছাড়াই তিনজনে বিজয়ী হয়েছেন আসলে এটি বেশ মজার বিষয়। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ ভাই।
ভাইয়া আমার কিন্তু অংশ গ্রহণ করার প্রবোল ইচ্ছে ছিলো। কিন্তু ব্যস্ত জীবন আর কিছু সমস্যার কারনে আর করে উঠা হয়নি। তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। তবে যারা অংশ গ্রহণ করেছেন এবং বিজয়ী হয়েছেন তাদের জন্য রইল প্রাণঢালা অভিনন্দন। আর অবশেষে এরকম একটি প্রতিযোগিতার আয়োজন করায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আগামীতে আমরা এ ধরনের আরও অনেক কনটেস্ট এনাউন্সমেন্ট দেখবো।
নেক্সট সপ্তাহে আবার দিবো।
ভাই আপনার এই কনটেস্ট দেওয়াটা আমি দেখেছিলাম। বিশ্বাস করেন ভাই খুব ইচ্ছা ছিল এখানে আমি অংশগ্রহণ করবো। কিন্তু কোন একটা জায়গায় যেন গ্যাপ থেকে যাই। তবে ইনশাল্লাহ পরবর্তী প্রত্যেকটা কনটেস্টে আমি অংশগ্রহণ করবো। অংশগ্রহণ না করতে পেরে দুঃখিত ভাই। তবে যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদেরকে সাধুবাদ জানাই। এবং তাদের জন্য শুভেচ্ছা রইলো।
ওকে৷ নেক্সট সপ্তাহের টায় পার্টিসিপেট কইরেন।
আপনি যে এসব দেখে ফটোগ্রাফির কনটেস্ট শেয়ার করেছিলেন সেটা আমি দেখেছিলাম না যদি দেখে থাকতাম তাহলে অবশ্যই অংশগ্রহণ করতাম। যদি পরবর্তী সপ্তাহে এই প্রতিযোগিতার আয়োজন করেন তাহলে অবশ্যই অংশগ্রহণ করব।
ওকে। পরের সপ্তাহের টায় অংশগ্রহণ করিয়েন।
নেক্সট সপ্তাহের অপেক্ষায় রইলাম তাহলে। 😉
ইনশাআল্লাহ আবারো অংশগ্রহণ করবো। আর অনেক অনকে ধন্যবাদ ভাইয়া আনঅফিশিয়াল ভাবে হলেও প্রতিযোগিতার আয়োজন করার জন্য। কারন অনেকদিন ফটোগ্রাফি প্রতিযোগিতা হচ্ছে না৷ আমার একটু বেশিই পছন্দ ফটোগ্রাফি করা।
😍❤️
সুমন দা, এই কনটেস্ট এ আমার অংশগ্রহণ করার দরকার ছিল। যেহেতু পোস্টটি আপনি পিন করেননি এজন্য হয়তো চোখের আড়াল হয়ে গেছে। তবে যদি বুঝতে পারতাম তাহলে আমার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকতো। তবে আশা করছি পরবর্তী সপ্তাহে অবশ্যই অংশগ্রহণ করব।
ধন্যবাদ ভাই। নেক্সট সপ্তাহে আপনার ফটোগ্রাফি দেখতে পাবো তাহলে। ❤️