মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। #০৫
হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত সাত দিন আগে আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: রেসিপি ডেকোরেশন ফটোগ্রাফি দিয়ে কমেন্টের মাধ্যমে অংশগ্রহণ করা। এ সপ্তাহে অনেক ইউজার পার্টিসিপেট করেছে।
কনটেস্ট টি পিন করা হয়নি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।
এ সপ্তাহের মোট ৫ জন পার্টিসিপেট করেছে । ৫ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদের সিরিয়াল করা হয়েছে। । প্রত্যেকেই খুব ভালো ভালো ফটোগ্রাফি শেয়ার করেছেন। চলুন প্রথমে প্রত্যেকটি অংশগ্রহণ এক নজরে দেখে নিই।
By: @monira999
এই রেসিপি ডেকোরেশন করতে আমার অনেক ভালো লেগেছিল। যেহেতু ভর্তার রেসিপি ছিল। তাই তো আমি নতুনভাবে সাজানোর চেষ্টা করেছি। বাঙালি রান্না মানেই মজার মজার সব ভর্তার রেসিপির আয়োজন। এই ভর্তাটি উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি ভর্তার রেসিপি ছিল। তাইতো আমি নিজের রেসিপি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য প্রথমে একটি পাটের তৈরি অংশের উপর মাটির পাত্র রেখেছি। এরপর মাটির পাত্রের উপর একটি কলা পাতা রেখেছি। বাঙালিয়ানা ভাব আনার জন্য কলাপাতার উপর গরম ভাত দিয়েছি। আর এক পাশে ভর্তাগুলো দিয়েছি। আর গরম ভাতের সাথে লেবু হবে না তা কি করে হয়। তাই একপাশে লেবু সাজিয়ে দিয়েছি।By: @maksudakawsar
বিবরণ: রেসিপিটির ডেকোরেশনের কথা ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছিলাম। কি করবো আর কি করবো না। অবশেষে বহু ভেবে চিন্তে সামুদ্রিক এই মাছগুলোর সাথে টমেটো আর কাচাঁ মরিচ দিয়ে ডেকোরেশন করে দিলাম। আমার কিন্তু বেশ ভালো লেগেছে ডেকোরেশনটি।By: @mohamad786
খাবার ডেকোরেশন ফটোগ্রাফি বলে কথা,তাই একটু ইউনিক না হলে যেন চলেই না।গতকাল রাতে আমাদের বাড়ির ছোট সদস্যরা মিলে একটি পিকনিক করেছিলাম।পিকনিকের মেনু ছিল খিচুড়ি আর খাসির মাংস ভুনা।আগে থেকেই পরিকল্পনা করেছিলাম যে আজ কলার পাতায় খাব।কলার পাতায় খাওয়ার মধ্যে অন্যরকম একটা আনন্দ খুঁজে পাওয়া যায়।এছাড়াও কলার পাতায় খাওয়া গ্রামের এক ঐতিহ্য বহন করে।তাই কলার পাতার মধ্যে সাজিয়ে তুললাম খিচুড়ি আর খাসির মাংস এবং সাথে ছিল লেবু।তারপর আমরা ছোটরা সবাই মজা করে খেলাম।By: @mohinahmed
চার ধরনের পাতা এবং কালোজিরা দিয়ে এই ভর্তা রেসিপিটা তৈরি করেছিলাম। ডেকোরেশনটা চমৎকার ভাবে করার চেষ্টা করেছিলাম। খেতে এককথায় খুবই ইয়াম্মি লেগেছিল।
By: @joniprins
বিবরণ: এটি বেগমতি চিকেন রেসিপির ফটোগ্রাফি। এই ডেকোরেশনটি করতে আমার অনেক সময় লেগেছিল। রাত দুইটার দিকে আমি এই ফটোগ্রাফিটা করেছিলাম। খুবই আনকম একটি রেসিপি ছিল। ধন্যবাদ।
উক্ত ৫ টি এন্ট্রি থেকে ৫জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকে অনেক ভালো ফটোগ্রাফি শেয়ার করেছে। ৫ জন পাচ্ছে নির্ধারিত পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:
- 1st Prize - @monira999 - 3 STEEM -
- 2nd Prize - @joniprins -2 STEEM -
- 3rd Prize - @mohinahmed - 2 STEEM -
- 4th Prize - @mohamad786 - 1 STEEM -
- 5th Prize - @maksudakawsar - 1 STEEM -
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ভাইয়া আপনি দারুন একটি ফটোগ্রাফি কনটেস্টের আয়োজন করেছিলেন। সত্যি কথা বলতে অনেক সময় আমরা প্রতিযোগিতার জন্য রেসিপির দারুন সব ডেকোরেশন করি। কিন্তু সেভাবে হয়তো ফটোগ্রাফিটা উপস্থাপন করতে গিয়েও পারি না। আর এই বিষয় নিয়ে আপনি একটি কনটেস্টের আয়োজন করেছেন দেখে সত্যিই ভালো লেগেছে ভাইয়া। আমাকে বিজয়ী করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ভাইয়া আপনার ভিন্ন রকম ফটোগ্রাফি কনটেস্ট প্রতিযোগিতা দেখতে ভীষণ ভালো লাগে। আর সবাই চমৎকার চমৎকার ফটোগ্রাফি শেয়ার করে। এর আগে আমিও অংশগ্রহণ করেছিলাম। খাবারের ডেকোরেশন গুলো দেখতে জাস্ট অসাধারন লাগতেছে। ভালো লাগলো অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করবো। সকল বিজয়ীদের কে অভিনন্দন।
এটা জেনে খুবই খুশি লাগলো যে এই সাপ্তাহের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করতে পেরেছি। যারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে সবার রেসিপি ডেকোরেশন ফটোগ্রাফি দারুন হয়েছে। আশা করছি প্রতি সাপ্তাহে এভাবে প্রতিযোগিতা চলতে থাকবে। ধন্যবাদ ভাইয়া।
এবার মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল রেসিপি ডেকোরেশন ফটোগ্রাফি।সেই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছিলাম এবং আমি প্রতিযোগিতায় ৪র্থ স্থান অর্জন করেছে।যা আমার জন্য অনেক আনন্দের বিষয়।আপনার পক্ষ থেকে পরবর্তী মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার অপেক্ষায় রইলাম ভাইয়া।
গত সপ্তাহে সেরকম পোস্ট পড়িনি সেজন্য এটা দেখিই নি। তবে দেখলেও লাভ হতো না হা হা। এদিক থেকে আমি আবার একেবারে কাঁচা। তবে মনিরা আপুর রেসিপি ডেকোরেশন এবং মহিন আহমেদ ভাইয়ের কলাপাতায় খাবারের ডেকোরেশন টা আমার কাছে বেশি ভালো লেগেছে। সবমিলিয়ে চমৎকার ছিল ভাই আপনার এই ছোট কমেন্ট কনটেস্ট টা।।
এ সপ্তাহে ৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন প্রতিযোগিতায়।আর সকলের তালিকা পর্যায়ক্রমে দেওয়া হয়েছে।সবার ফটোগ্রাফি চমৎকার ছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
প্রতি সপ্তাহে আপনি দারুন একটি কনটেস্টের আয়োজন করে থাকেন । ভিন্ন ভিন্ন ধরনের ফটোগ্রাফি যেটা করতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে। রেসিপি ডিজাইনের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। প্রত্যেকটাই আমার কাছে অনেক ভালো লেগেছে যারা বিজয়ী হয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন।
এধরনের প্রতিযোগিতায় অংশ গ্রহণটাই বেশ বড় কথা। পুরস্কার নয়। তবে আমাকে সম্মানিত করার জন্য আমি আমার বাংলা ব্লগ পরিবারের কাছে কৃতজ্ঞ। আশা করি আগামীতে আরও সুন্দর সুন্দর বিষয়ের উপর কনটেষ্ট এর আয়োজন করা হবে।
প্রথমেই বিজয়ীদেরকে অভিনন্দন জানাচ্ছি। আসলে পুরষ্কার নয়,প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই মুখ্য বিষয়। বিজয়ীদের লিস্টে নিজের নাম দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। যাইহোক নিজ উদ্যোগে এতো চমৎকার একটি আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।