মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। #০৭
হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত সাত দিন আগে আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: ছোটদের খেলার মুহূর্তের ছবি । এ সপ্তাহে অনেক ইউজার পার্টিসিপেট করেছে।
কনটেস্ট টি পিন করা হয়নি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।
এ সপ্তাহের মোট ৪ জন পার্টিসিপেট করেছে । ৪ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদের সিরিয়াল করা হয়েছে। । প্রত্যেকেই খুব ভালো ভালো ফটোগ্রাফি শেয়ার করেছেন। চলুন প্রথমে প্রত্যেকটি অংশগ্রহণ এক নজরে দেখে নিই।
By: @nevlu123
বিবরণ: ঘরের কাজের জন্য বালি আনিয়ে রেখেছিলাম। তখন আমার জেঠাতো বোনের ছেলে এবং আমার আপন বোনের ছেলে, দুজনে বালি পেয়ে জম্পেশ খেলা করছিল তখনকার ছবি এটা।By: @emon42
গ্রামের দূরন্ত এক ছেলে। যার কাছে কোনো অবসর নেই। লাটিম খেলা অবস্থায় হাতের উপর লাটিম ঘুরিয়ে নিজের দক্ষতা প্রদর্শন করছে।By: @ah-agim
বিবরণ: তারা দুজন ভাই-বোন। উঁচু জমি ধান ক্ষেত থেকে পানি নিচু জমিতে প্রবাহিত হচ্ছে। মাছ ধরার ছলে ভীষণ খেলা করছে তারা। যদিও তারা কোন মাছ ধরতে পারে নি তবে ছোট কোন মাছ জালে পড়লে তারা ভীষণ আনন্দিত হয়। জাল এবং মাছ ধরার বড়শি দিয়ে পানিতে খেলা করা মুহূর্ত সত্যিই বেশ অসাধারণ।By: @mohinahmed
বিবরণ:আজকে বিকেলে সোনারগাঁও ভাটি বন্দর ঘুরতে গিয়েছিলাম। সেখানে এতো এতো কাশফুল ফুটেছে,যা দেখতে এতো ভালো লেগেছিল, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। মেঘনা নদীর তীরে বিশাল জায়গায় কাশফুল ফুটেছিল। সেখানে একটি রিসোর্টও রয়েছে। সন্ধ্যার ঠিক আগ মূহুর্তে পড়ন্ত বিকেলে যখন কয়েকজন ছেলে ফুটবল খেলছিল,তখন ভীষণ ভালো লেগেছিল দেখতে। আমি যে ক্লিক টা করেছিলাম, সেটা গোল হয়েছিল। তারা বেশ উল্লাস করেছিল। সবমিলিয়ে ফটোগ্রাফিটা করার পর আমার নিজের কাছে বেশ ভালো লেগেছিল।
উক্ত ৪ টি এন্ট্রি থেকে ৪ জনকেই বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকে অনেক ভালো ফটোগ্রাফি শেয়ার করেছে। ৪ জন পাচ্ছে নির্ধারিত পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:
- 1st Prize - @mohinahmed - 3 STEEM -
- 2nd Prize - @emon42 -2 STEEM -
- 3rd Prize - @ah-agim - 2 STEEM -
- 4th Prize - @nevlu123 - 1 STEEM -
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আমার কাছে খুবই খুবই ভালো লাগলো ফটোগ্রাফি গুলো। মনে হচ্ছে যেন বাস্তব দৃশ্যগুলো দেখছি। আমার কাছে ফটোগ্রাফি দেখতে ও করতে অনেক ভালো লাগে। আসলে আমার বাংলা ব্লগ পরিবার হচ্ছে আমাদের একটা আশার আলো। আমার বাংলা ব্লগ পরিবারে আমরা যারা আছি, এখান থেকে অনেক কিছু শিখতে পারছি ও জানতে পারছি। তাছাড়া আমাদের লুকিয়ে থাকা প্রতিভা গুলোও এ প্লাটফর্মের মাধ্যম আমরা সকলের সামনে তুলে ধরতে পারছি। এজন্য ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ পরিবারের @rmenদাদা কে। তিনি না থাকলে হয়তো আমাদের আজ কেউ চিনত না। শুভকামনা রইল দাদা এবং আমার বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি।
চারজন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সবাই বিজয়ী হয়েছে, এটা দেখে খুব ভালো লাগলো। আসলে সবাই দুর্দান্ত ফটোগ্রাফি করেছে। যাইহোক বরাবরের মতো এবারও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভীষণ ভালো লেগেছে। শেষ মূহুর্তে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছি,এই ব্যাপারটা আরো বেশি ভালো লেগেছে। যাইহোক এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আশা করি ভাইয়া ভালো আছেন? যারা অংশগ্রহণ করেছে, তার সবাই বিজয় হয়েছে দেখে খুব ভালো লাগলো। সবার ফটোগ্রাফির মাধ্যমে খেলা করার দুর্দান্ত মুহূর্ত গুলো দেখতে পেলাম। এত সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য ভাইয়া আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন ভাইয়া।
ধন্যবাদ ভাই। আমাকে বিজয়ী হিসেবে নির্বাচন করার জন্য। আমি ব্যতিত বাকি চার জনের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। তবে ফুটবল খেলার দৃশ্য ঐ ফটোগ্রাফি টা আমার কাছে বেশি ভালো লেগেছে।।
কিভাবে যে কনটেস্ট চলে গেল বুঝতেই পারিনি। নেক্সট টাইম এমন কোন ফটোগ্রাফির কনটেস্ট থাকলে অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করব।
ধন্যবাদ ভাই আমাকে উইনার লিস্টে রাখার জন্য। এই প্রতিযোগিতাটি আসলে খুব চমৎকার। মাঝে মাঝে এই প্রতিযোগিতায় কিছু মাস্টার পিস ফটো দেখতে পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।