রঙিন কাগজের ফুল।
আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা ? আজ আমি অনেকদিন পর অন্যরকম একটা পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।আগেও আমি এধরণের পোস্ট করেছি কিন্তু অনেকদিন হলো এরকম পোস্ট করা হয় না।তাই আজ আমি তৈরি করে দেখাবো সহজ উপায়ে রঙিন কাগজের ফুল।
আশা করি আমার আজকের এই পোস্ট টি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন নিচে ধাপে ধাপে কাগজ দিয়ে ফুল তৈরি বর্ণনা করি।
উপকরণঃ
ধাপঃ১
প্রথমে একটি কমলা রঙের কাগজ চারকোণা করে কেটে নিবো। তারপর কাগজটিকে কোণাকুণি ভাঁজ করে মাঝ বরাবর আরো একটি ভাঁজ দিবো।
ধাপঃ২
এখন ভাঁজ করা কাগজটির উপর কলম দিয়ে পাঁপড়ির ন্যায় আঁকিয়ে নিবো।
ধাপঃ৩
কাঁচির সাহায্যে পাঁপড়ির ন্যায় আঁকা চিহ্নের উপর দিয়ে কেটে নিবো।তারপর ভাঁজ খুলে দিলেই একটা সুন্দর ফুল দেখা যাবে।
ধাপঃ৪
স্কেলের সাহায্যে ফুলের পাঁপড়িগুলো বাঁকিয়ে দিবো সুন্দর দেখানোর জন্য।
ধাপঃ৫
ফুল থেকে যেকোনো একটা পাঁপড়ি কেঁটে নিবো। এবং দুই সাইডের পাঁপড়ি একটার উপর অন্যটি দিয়ে জোড়া দিবো আঠার সাহায্যে।এতে ফুলগুলো দেখতে বেশী সুন্দর লাগবে।
ধাপঃ৬
এরপর কাগজ দিয়ে বানিয়ে নিবো ফুলের লম্বচ্ছেদ। যেভাবে ছবিতে দেখতে পাচ্ছেন।ছবিতে পর্যায়ক্রমিক ভাবে দেখানো হলো।
ধাপঃ৭
এখন সবুজ একটা পেঁপার দিয়ে ফুলের ডাটা বানাবো এবং পাতা কেটে নিবো।
ধাপঃ৮
এরপর আঠার সাহায্যে জোড়া দিলেই তৈরী হয়ে যাবে এই সুন্দর ফুল গুলো।
এই ফুলগুলো আপনারা নিজেদের পছন্দমতো রঙিন পেপার দিয়ে তৈরি করতে পারেন।সেগুলাও খুব সুন্দর লাগবে। আজ এ পর্যন্তই। আল্লাহ্ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
দেখে মনে হচ্ছে একদম গাছের অরিজিনাল সবুজ পাতা। ফুলের পাপড়ি গুলো অনেক সুন্দর ছিল ভাইয়া। কাগজ কেটে এমন সুন্দর ফুল কীভাবে তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে বানানো ডাই প্রজেক্ট আমার কাছে খুব ভাল লাগে। আপনি দুই কালারের কাগজ ব্যবহার করে খুব সুন্দর ফুল এবং পাতা বানিয়েছেন। পাতাগুলো দেখতে সুন্দর হয়েছে। আর ফুল দেখতে অসাধারণ লাগছে। ওভারঅল ফুল এর ডাই আমার কাছে খুব সুন্দর লেগেছে। ধন্যবাদ ভাইয়া।
ফুলগুলো দেখে প্রথমে ভাবলাম যে কোন আর্টিফিসিয়াল ফুল হবে। কিন্তু না পোস্ট পড়ে বুঝতে পারলাম যে আপনি আপনার ক্রেয়েটিভিটি দিয়ে খুব সময় নিয়ে রং বে রং এর কাগজ দিয়ে এতো সুন্দর করে ফুল গুলো তৈরি করেছেন। বেশ সুন্দর হয়েছে। আবার আমাদের মাঝে উপস্থাপনাও বেশ সুন্দর ছিল ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুল তৈরি করেছেন। ধাপে ধাপে ফুল তৈরি করে উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখে শিখে নিলাম পরবর্তী তৈরি করবেন ইনশাআল্লাহ।
ভাইয়া আপনার রঙিন কাগজের ফুলের ডাই পোস্টটি দেখতে চৎকার লাগছে।আপনার ডাই এর কালার কম্বিনেশন দারুন লাগছে।তাছাড়া আপনি ডাইটির প্রতিটি ধাপ খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।এটা দেখে যে কেউ সহজেই ডাই টি তৈরি করতে পারবেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর ডাই পোস্টটি শেয়ার করার জন্য।
আরে জবা ফুল বানিয়ে নিয়েছেন। বেশ সুন্দর হয়েছে তো আমি সেই দিন তাড়াহুড়া করে বানাতে যেয়ে সুন্দর হয়নি।তবে আপনার জবার কালার টাও বেশ সুন্দর হয়েছে। সব মিলিয়ে খুব সুন্দর করে প্রতিটি ধাপ দেখিয়েছেন।ভালো লাগলো।ধন্যবাদ
এতো ব্যাস্ততার মাঝেও যে আপনি এটি তৈরি করতে পেরেছেন এটাই অনেক বড় ব্যাপার ভাই। ফুলগুলো সুন্দর হয়েছে, আর সাজিয়ে রাখার মতো হয়েছে। অনেক ধন্যবাদ ভাই এটি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য 🥀
আপনার কাগজের ফুলটা আসলেই সুন্দর হয়েছে। আপনি যে এই ধরনের জিনিস বানাতে পারেন সেটা আগে জানা ছিল না। আমি কৌতুহলী ছিলাম এই বিষয়টা দেখতে যে ফুলের ভেতরের যে অংশটা দিয়েছেন সেটা কিভাবে করেছেন। পুরো জিনিসটা বেশ চমৎকারভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ ভাই।
রঙিন কাগজকে কেটে খুব চমৎকার ফুলের আকৃতি দিয়ে কালার কম্বিনেশন ঠিক রেখে চমৎকার ফুল বানিয়েছেন।এত ব্যস্ত সময়ের মাঝেও, এই কাজ গুলো করাটা আসলে কঠিন বিষয়। যাই হোক অনেক ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য।