ফটোগ্রাফি - [সবুজ - হলুদ ]

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)



ফটোগ্রাফি


  • The 26th December , 2021
  • Sunday

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আজ সকাল সকাল গিয়েছিলাম ভোটকেন্দ্রে ভোট দেয়ার উদ্দেশ্যে। আমাদের এলাকায় ইউপি নির্বাচন চলছে। চিন্তা করেছিলাম ভোটকেন্দ্রে যাওয়া, ভোট দেওয়া এবং পরিবেশ পরিস্থিতি নিয়ে একটি পোস্ট করব। কিন্তু ছবি তোলার কথা আমার একটুও মনে ছিল না। ছবি ছাড়া লেখালেখি করা তেমন একটা ভালো লাগে না আমার কাছে। যাইহোক কি আর করা। যেহেতু ছবি উঠাইনি, তাই ওই সংক্রান্ত পোস্ট আর করতে পারলাম না। ভোট দিয়ে একটু আগেই এসেছি বাড়িতে। এখন চিন্তা করলাম আমি কিছু ফটোগ্রাফি করে রেখেছিলাম কিছুদিন আগে। ওগুলোই আপনাদের সাথে শেয়ার করি।

আমি একটি ট্রাভেল ব্লগ পোস্ট করেছিলাম গত চার দিন পূর্বে। আমি ঐ পোষ্টের কমেন্টে লিখেছিলাম খুব শীঘ্রই একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। আমি প্রত্যেক সপ্তাহে অন্তত একটি হলেও ফটোগ্রাফি পোস্ট রাখার চেষ্টা করি। এজন্য এ সপ্তাহের ফটোগ্রাফি পোস্টটি আজকে শেয়ার করছি। আজকের ফটোগ্রাফিতে যে ফটোগুলো থাকবে সেগুলো একটি লোকেশন এর আশেপাশে থেকেই তোলা। এজন্য লোকেশন হিসেবে একটি লিংক ব্যবহার করেছি। আজকে যে ফটোগ্রাফি গুলো থাকছে তার সবগুলোই শীতের এই সময়ে মাঠের সৌন্দর্য নিয়ে। আমি আশা করছি ছবিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের অ্যালবামে কি কি ছবি আছে।




1640493160153-01.jpeg

1640493202632-01.jpeg

কৃষকরা কাজ শেষ করে বাড়ি ফিরছেন।


Device : Canon EOS 600D
Date & EXIF data: 17-12-21 || f/7.1-300.00mm
What's 3 Word Location :https://w3w.co/accessories..



1640493235302-01.jpeg

পাঁচটি ডংলার পালা। এখানে শুকিয়ে এখানেই পালা করে রাখা হয়েছে।


Device : Canon EOS 600D
Date & EXIF data: 17-12-21 || f/5.0-140.00mm
What's 3 Word Location :https://w3w.co/accessories..



1640493289696-01.jpeg

বেলা ফুরাবার আগে রক্তিম সূর্য।


Device : Canon EOS 600D
Date & EXIF data: 17-12-21 || f/7.1-300.00mm
What's 3 Word Location :https://w3w.co/accessories..



1640493339423-01.jpeg

দিগন্ত বিস্তৃত মাঠে হলুদের চাঁদর।


Device : Canon EOS 600D
Date & EXIF data: 17-12-21 || f/5.0-95.00mm
What's 3 Word Location :https://w3w.co/accessories..



1640493392946-01.jpeg

মটরশুঁটির ফুল।


Device : Canon EOS 600D
Date & EXIF data: 17-12-21 || f/5.0-140.00mm
What's 3 Word Location :https://w3w.co/accessories..



1640493418887-01.jpeg

মাঠের মাঝে ছোট্ট একটি গাছ আপন-মনে দাঁড়িয়ে আছে।


Device : Canon EOS 600D
Date & EXIF data: 17-12-21 || f/5.6-150.00mm
What's 3 Word Location :https://w3w.co/accessories..



1640493475256-01.jpeg

কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে।


Device : Canon EOS 600D
Date & EXIF data: 17-12-21 || f/9.0-300.00mm
What's 3 Word Location :https://w3w.co/accessories..



1640493532896-01.jpeg

বন্ধু যখন ফটোগ্রাফার।


Device : Canon EOS 600D
Date & EXIF data: 17-12-21 || f/7.1-90.00mm
What's 3 Word Location :https://w3w.co/accessories..



1640493587691-01.jpeg

বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা নির্মিত একটি ঘর। ঘরটি বর্ষার সময় ভেসে থাকে।


Device : Canon EOS 600D
Date & EXIF data: 17-12-21 || f/7.1-75.00mm
What's 3 Word Location :https://w3w.co/accessories..




JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 5 years ago 

আপনি অসাধারণ কিছু আলোকচিত্র আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনি যে সকল আলোকচিত্রগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন সবগুলোই খুবই সুন্দর হয়েছে। এর মধ্য থেকে আমার কাছে সব থেকে ভালো লেগেছে সূর্যাস্তের ছবিটি। আপনাকে অশেষ ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর কিছু আলোকচিত্র আমাদেরকে উপহার দেবার জন্য।

সত্যি আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। সবগুলো ছবি খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন ভাইয়া। আর বিশেষ করে আমাকে যেই ফটোটা ভালো লেগেছে সেটা হচ্ছে, বেলা ফুরাবার আগে যে রক্তিম সূর্য। সত্যিই অসাধারণ ছিল সূর্যটি। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া। ধন্যবাদ এত সুন্দর ছবি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 years ago 

আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি মন্তব্য করার জন্য।

 5 years ago (edited)

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9WkdsCrqAxqhVYY9hqR2EjHTcasA3B2vkrMdWt4KUURxCUYqZxg79jJgatJYxigCEhKPoktiBqfYSPsfGBip7LBL4GW.jpeg

এই ছবিটি আমার ভিশন পছন্দ হয়েছে। ভাইয়া আপনার ফটোগ্রাফি আমার ভিশন ভালো লাগে অনেক সুন্দর করে প্রতিটি ফটোগ্রাফি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আশাকরি আরও সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের কে উপহার দিবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 5 years ago 

চেষ্টা করব সব সময় আপনাদের সামনে ভালো কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হতে। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেলে ফটোগ্রাফি করতে বেশি উৎসাহিত হই।

 5 years ago 

💞💐

 5 years ago 

বেলা ফুরাবার আগে রক্তিম সূর্য।

ভাইয়া আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আপনার ফটোগ্রাফির দক্ষতা নতুন করে বলার মতো কিছু নেই। কারণ আপনার ফটোগ্রাফি সবসময়ই অসাধারণ। আপনার যতগুলো ফটোগ্রাফি দেখেছি সবগুলোই অসাধারণ ছিল। তেমনি আজও তার ব্যতিক্রম হয়নি। আপনি অনেক সুন্দর করে প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে আপনার ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন ভাইয়া। সরিষা ক্ষেতের অপরূপ সৌন্দর্য প্রকৃতিকে আরো নতুন রূপে সাজিয়ে তুলেছে। দেখলেই চোখ জুড়িয়ে যায়। আপনি সেই অপরূপ সৌন্দর্যকে আপনার দক্ষতায় আরও সুন্দর করে তুলেছেন। বিশেষ করে বেলা ফুরাবার আগে রক্তিম সূর্যের ফটোগ্রাফি আমার কাছে এতই ভালো লেগেছে যে বলে বোঝাতে পারছি না। রক্তিম সূর্য দেখে মনে হচ্ছে যেন রং তুলিতে আঁকা। এই ছবিটি দেখলেই বোঝা যায় আপনি কতটা দক্ষতার অধিকারী। কারণ দক্ষতা না থাকলে দারুন এই ফটোগ্রাফি করা সম্ভব হয়। এক কথায় অসাধারণ হয়েছে ফটোগ্রাফি গুলো। অনেক সুন্দর ও আকর্ষণীয় ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 5 years ago 

আসলে আপু বাস্তবে দেখতে আরো সুন্দর লাগছিল। এই দৃশ্যটি ক্যামেরাতে অতটাও সুন্দর ভাবে তুলে ধরা সম্ভব হয়নি। বাস্তবের সৌন্দর্যটা বেশি সুন্দর ছিল।

 5 years ago 

ওয়াও ভাইয়া একটা জিনিস দেখে আমি অবাক হলাম, আপনাদের এলাকায় মাঠ জুড়ে শুধু সরিষার চাষ হয়েছে। আসলেই সবুজ আর হলুদের সমারোহ। আমি খুব সুন্দর ভাবে সেই সব দৃশ্য তুলে ধরেছেন। আর মটরশুঁটির ফুলটির খুব সুন্দর দৃশ্য ধারণ করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 5 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আসলে সরিষা ফুলের ওই জমিগুলো এতটাই সুন্দর লাগছিল যে ক্যামেরাতে তার ১০ পার্সেন্ট সৌন্দর্য তুলে ধরতে পারিনি। বাস্তবে আরো অনেক বেশি সুন্দর ছিল।

 5 years ago 

বন্ধু যখন ফটোগ্রাফার।

আপনার বিভিন্ন পোস্টে আপনার বন্ধুদের কথা অনেক শুনেছি ভাইয়া। আপনারা সব সময় নতুন পথের সন্ধানে, নতুন জায়গায় অজানা পথে বেরিয়ে পরেন এটা আমার কাছে খুবই ভালো লাগে। তবে আজকে তাদেরকে দেখে অনেক ভালো লাগলো। যাদের কথা সব সময় শুনি তাদেরকে দেখতে পেয়ে খুবই আনন্দ পেলাম। আপনি যেহেতু এত ভালো ফটোগ্রাফার তাই আপনার বন্ধুরা যে ভালো ফটোগ্রাফার হবে এটা স্বাভাবিক। আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। বিশেষ করে দিগন্ত মাঠজুড়ে হলুদের চাদর অর্থাৎ সরিষা ক্ষেতের ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। চারদিকে যেন হলুদের চাদর বিছানো। অনেক সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 5 years ago 

আপনার মন্তব্যটা দেখে অনেক ভালো লাগলো ভাই। আমার বন্ধুদেরকে আপনার এই মন্তব্যটা দেখাবো। আশা করি ওদের ভালো লাগবে। 💝💝

 5 years ago 

ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো উপহার দেওয়ার জন্য। গ্রামের দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। বেশ কিছুদিন হলো গ্রামে ঘুরতে যাওয়া হয় না। আর এই শীতের সময় গ্রামে মাঠের সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে। ভাইয়া আমার প্রতিটি ছবি খুব ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফী গুলো সব সময় দেখতে খুব ভালো লাগে ভাইয়া। আমি প্রায়ই আপনার ফটোগ্রাফী আমি আর আপনার দাদা এক সঙ্গে দেখি। আজকের ফটোগ্রাফী গুলো ও এক সঙ্গে বসে দেখছি ভাইয়া। ফটোগ্রাফী গুলো আমাকে মুগ্ধ করেছে ভাইয়া।

 5 years ago (edited)

বেশ কিছুদিন হলো গ্রামে ঘুরতে যাওয়া হয় না।

বৌদি, সময় পেলে দাদা আর টিনটিনের সাথে একদিন গ্রামের দিকে গিয়ে ঘুরে আসুন। এই সময়টাতে গ্রামের মাঠের দৃশ্য গুলো অসাধারণ সুন্দর লাগে। নতুন নতুন সবজি চাষ করা হয়, সরিষা ফুল , মটরশুঁটির ফুল সবমিলিয়ে খুব সুন্দর একটা ছবির মতন দৃশ্য মনে হয়।

আমি প্রায়ই আপনার ফটোগ্রাফী আমি আর আপনার দাদা এক সঙ্গে দেখি।

আমার কাছে এটি অনেক বড় পাওয়া। বৌদির কাছ থেকে এমন মন্তব্য পেয়ে সত্যিই আমি অনেক খুশি। আমি আগামী দু-একদিনের মধ্যে আবারো ফটোগ্রাফি করতে বেরোবো। আপনার আর দাদার জন্য আরো ভালো ভালো কিছু ফটো তুলে নিয়ে আসব।

আজকের ফটোগ্রাফী গুলো ও এক সঙ্গে বসে দেখছি ভাইয়া।

আপনি যখন আমাদের বিবাহ বার্ষিকীর পোস্টে মন্তব্য করেছিলেন তখন আপনার ভাবী সেই মন্তব্যটা দেখছিল। এটাও একসাথে বসে দেখলাম দুজন । বিষয়টা অনেক মজার ছিল। 🥰

 5 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো খুব চমৎকার হয়েছে। সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে রক্তিম সূর্য ডোবার ছবিটি। সূর্যটাকে মনে হচ্ছে যে রং তুলি দিয়ে আঁকা। এত সুন্দর কালার হয়েছিল সূর্যের। সামনাসামনি দেখতে না জানি কত সুন্দর লাগছিল। ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 5 years ago 

আমি যেদিন ফটোগুলো তুলেছিলাম সেদিন শুধু একটা বিষয় ভাবছিলাম যে চোখে যতটা সুন্দর লাগছে ক্যামেরা তে তার টেন পার্সেন্ট ও লাগছেনা। বাস্তবে আসলে আরও অনেক বেশি সুন্দর ছিল।

 5 years ago 

ফটোগ্রাফি পোস্টগুলো আমার বরাবরই খুব পছন্দের। আমার মনে হয় এই কমিউনিটির প্রথম পাঁচজন ফটোগ্রাফারদের মধ্যে আপনি একজন। আপনার ছবি তোলার হাত অনেক ভালো। প্রশংসা গুলো এডমিন হিসেবে আপনাকে খুশি করার জন্য নয় আমার বিবেচনা থেকেই বললাম। ধন্যবাদ আপনাকে ছবিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য

 5 years ago 

ধন্যবাদ ভাই। আমি যদিও বেশি ভালো ফটোগ্রাফি করতে পারিনা, তবুও এটি আমার শখ এজন্য থেমেও থাকতে পারিনা। যেটা পারি ওটাই ক্যাপচার করে নিয়ে চলে আসি আপনাদের সাথে শেয়ার করতে।

 5 years ago 

আপনার ফটোগ্রাফি মানেই অন্যরকম একটি ব্যাপার যার মধ্যে সবসময় নতুনত্ব খুঁজে পাওয়া যায়। সবসময় আপনার ফটোগ্রাফির অপেক্ষায় থাকি। আপনার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ভবিষ্যতে আরো ভালো ভালো ফটোগ্রাফার দেখতে চাই।

 5 years ago 

ভবিষ্যতে আরো অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো। ধন্যবাদ 🥰

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60250.37
ETH 1580.64
USDT 1.00
SBD 0.42