RE: এলোমেলো কিছু ফটোগ্রাফি। ফটোগ্রাফি পর্ব -৪৪
দাদা আজকে আপনি দুর্দান্ত কিছু ফটোগ্রাফি করেছেন। হুম আপনি ঠিক বলেছেন গ্রাম বাংলার মতো পরিবেশ ও অপরূপ দৃশ্য আর পৃথিবীর কোথাও নাই। গ্রাম বাংলায় আসলে একটা মানসিক প্রশান্তি পাওয়া যায়। প্রকৃতির সৌন্দর্য দেখলে মনটা ভালো হয়ে যায়। প্রথম পিকচারটা চমৎকার ছিল। নৌকাটির ছবিটি আমাকে মুগ্ধ করলো।তারপর মানুষজন কাজ করছিল ভাটায় এবং ইট তুলছিল ছিল গাড়িতে সেই মুহূর্তের কিছু ফটোগ্রাফি আপনি তুলে ধরেছেন। এরা অনেক পরিশ্রম করে। অত্যন্ত রোদের মধ্যে তারা কাজ করে থাকে। অনেক কষ্ট করে তারা জীবিকা নির্বাহ করে। ইট ভাটার বড়ই করুণ দৃশ্য এটা দেখে মনটা খারাপ হয়ে গেল। ইটভাটার শ্রমিকদের সন্তানরা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে এবং তাদের কিছু সুন্দর মুহূর্ত আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। নদী নালা গ্রাম বাংলার ঐতিহ্য আপনি তুলে ধরেছেন ফটোগ্রাফির মাধ্যমে। অনেক ভালো লাগলো আপনার ফটোগ্রাফি পর্বগুলো দেখে।