You are viewing a single comment's thread from:

RE: একা দাঁড়ানোর সাহস রাখুন। পৃথিবী জ্ঞান দেয়, সঙ্গ নয়।

in আমার বাংলা ব্লগ3 years ago

এই সমাজে বেঁচে থাকতে হলে চোখ কান বন্ধ করে বেঁচে থাকতে হবে ভাইয়া। আমরা সবাই চাই। নিজের জীবনটাকে সুন্দর করে নিজের মতো করে উদযাপন করতে কিন্তু আমরা কখনোই সেটা পারি না। বাস্তবতা এতই কঠিন যে পৃথিবী আসলে জ্ঞান দেয় কিন্তু সঙ্গ দেয় না।আজ যদি কোন সফলতা অর্জন করতে পারি তখন সবাই পাশে থাকবে আর যদি আমি ব্যর্থ হয়। একটা মানুষকেও পাওয়া যাবে না সঙ্গ দিতে। যত ভালো কাজই করা যাক না কেন? সমাজ কথা শোনাবে আর আপনার একটা কথা ভালো লাগলো যে সরকারি ছাড়া তারা মানুষকে প্রতিষ্ঠিত মনে করে না কিন্তু মানুষের কথায় কান দিয়ে লাভ নাই। জীবনটা নিজের নিজের মতো করে বাঁচতে হবে। অল্প খাব অল্প পড়বো জীবন সুন্দর। দুনিয়াটা স্বার্থপর ভাইয়া মানুষগুলো একবারও খোঁজ নেবে না যখন তাদের প্রয়োজন হবে। আমার ক্ষেত্রে দেখা যায় অনেক দিন পর কেমন আছো তারপর আর আমার বুঝতে বাকি থাকে না কি বলবে। বলে বিকাশে কিছু টাকা হবে এটাই যে মানুষের নীতি। অন্যের কথায় কান না দিয়ে এখন নিজের মতো করে চলতে হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63540.09
ETH 1790.10
USDT 1.00
SBD 0.39