You are viewing a single comment's thread from:

RE: মায়ের মন সর্বদা ব্যাকুল

in আমার বাংলা ব্লগ3 years ago

পরিবারের কেউ যদি অসুস্থ থাকে তাহলে মন খারাপ থাকে আর বিশেষ করে যদি মা অসুস্থ থাকে আর কিছুই ভালো লাগে না এটাই সত্য। কোথাও যেয়ে শান্তি পাওয়া যায় না। আসলে মা ছাড়া দুনিয়াটা মনে হয় অন্ধকার। আপনি যে কথাটি বলেছেন যে অসুস্থ থাকে তার সাথে যে মানুষগুলো যায়। অনেক কষ্ট হয়ে যায়। আমার আম্মু কিছুদিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল তো আমি গিয়েছিলাম সরকারি হাসপাতালে। যে অবস্থা আমি তিন চার মিনিট ও থাকতে পারে নাই বমি হয়ে যাচ্ছে। এমন অবস্থা যাই হোক পরে ডেঙ্গু ওয়ার্ডে পাঠানো হলো তারপরে একটু ভালোভাবে সবকিছু ঠিক হলো।আমরা যখন একজনকে নিয়ে মরিয়া হয়ে যায় কিন্তু আমাদের উচিত হবে নিজের শরীরটা ঠিক রাখা আমি নিজে সুস্থ না থাকলে আরেকজনকে কিভাবে সেবা করবো। দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং অনেক দোয়া রইলো আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63051.82
ETH 1739.15
USDT 1.00
SBD 0.39