You are viewing a single comment's thread from:

RE: হঠাৎ থমকে যাওয়া(গল্প)। ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in আমার বাংলা ব্লগ5 years ago

আসলে ভাইয়া প্রতিটা বাবা-মায়ের স্বপ্ন থাকে তার ছেলেমেয়েকে ভালো পড়াশোনা করিয়ে মানুষের মত মানুষ করে তুলবে কিন্তু অভাব-অনটনের কারণে অনেক সময় ভালো মেধা থাকার পরও অর্থ-সম্পদ না থাকার কারণে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে পারেনা।রাকিব পড়াশোনায় খুবই ভালো ছিল। তার বাবা মা অনেক চেষ্টা করে গেছে যে আমার ছেলে ভালো রেজাল্ট করে একটি চাকরি করবে তারপর আমাদের দেখভাল করবে। হ্যাঁ আসলেই তো ভালো লাগলো যে রকিব এর কাছে টাকা না থাকলেও তার আত্মসম্মানবোধ প্রবল। এইটা দেখা যায় অনেক নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েদের মধ্যে। আসলে অনেক খারাপ লাগলো যে গুলিতে রকিব মারা গিয়েছে।খুবই মর্মান্তিক একটি গল্প শেয়ার করেছেন ভাইয়া । আসলে সন্তান যখন বাড়িতে ফেরেন না মা দুশ্চিন্তা করে তার ছেলে কখন ফিরবে কিন্তু রকিব একবারই চলে গেল আমাদের মাঝ থেকে🥺🥺

Sort:  

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64001.77
ETH 1773.48
USDT 1.00
SBD 0.39