গান||জানি একদিন(হৃদয় খান) কভার:@razuan12

in আমার বাংলা ব্লগ3 years ago

Picsart_23-11-18_11-32-09-022.jpg

picsart থেকে এডিট করা

💗💗💗

🔥 আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন।আজকে আমি প্রথমবারের মতো হৃদয় খানের "জানি একদিন " গান কভার করতে যাচ্ছি। সত্যিই অনেক সাহস নিয়ে করলাম। প্রথমত আমি কবিতা আবৃত্তি করতে পারতাম না। আস্তে আস্তে অনুপ্রেরণা পেয়ে ওটাও পেরে গেলাম আস্তে আস্তে। একটু সাহস বেড়েছে কিন্তু আমার মনে প্রশ্ন জাগলো। যে আমি কখনো গান গেয়ে দেখি নাই। আজকে একটা গান কভার করা যাক কেমন হলো। তাই আর দেরি না করে হৃদয় খানের গানটি আমি কভার করে ফেললাম অনেক সাহস নিয়ে। গানটির নাম হচ্ছে "জানি একদিন" 🔥

গানটির নাম :জানি একদিন
শিল্পী :হৃদয় খান
রচনা ও সুর: হৃদয় খান
অ্যালবাম : হৃদয় মিক্স অ্যালবাম
কভার :@razuan12

গানের লিরিক্স :

জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে ও..
জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে
ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
একদিন চলে যাব
জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে ও..
জানি একদিন ভুলে যাবে সবাই
আমায় আমার স্মৃতি মুছে যাবে ধারায়
ও.. জানি একদিন এক মুহুর্ত
কারও মনে পড়বেনা আমার কথা
ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
একদিন চলে যাব
জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে ও..
জানি একদিন দূর থেকে
দেখব সবার এই ভুলে যাওয়া
ও.. জানি একদিন চোখ থেকে
পড়বে শুধু অশ্রুরি ধারা
ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
একদিন চলে যাব
জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে
ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
একদিন চলে যাব ও..

Source

গানের লিংক

ক্যাপকাট দিয়ে এডিট করা

অবশেষে অনেক সাহস নিয়ে আমি গানটি কভার সম্পন্ন করলাম। আমি কখনো ভাবতে পারি নাই যে আমি গান কভার করবো। সবকিছু সম্ভব হয়েছে আমার বাংলা ব্লগের কারণে। আমি সর্বপ্রথম কিছুই পারতাম না সত্যি বলতে।প্রথমত আমি শুধু ফটোগ্রাফি করতে পারতাম অতঃপর আমি সকল কাজে পারদর্শী হতে পারলাম।আমার বাংলা ব্লগে আসার পরে আমি দীর্ঘদিন পর কবিতা আবৃত্তি করতে পারতেছি। অনেক ভালো লাগছে সকলে অনেক সুন্দর সুন্দর অনুপ্রেরণা দিচ্ছে।তারপর আমার আগ্রহ জাগল যে একটা গান কভার করে দেখি। কেমন লাগে। সকলে তো করতেছে আমিও এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে ফেললাম।তাই আজকে আমি হৃদয় খানের জানি একদিন গানটা কভার করলাম। জানিনা কতটুকু পেরেছি আসলে আমি কোন গায়ক নয় যে সুন্দর হবে।আমার বাংলা ব্লগের প্রতিটা ইউজার দিনের পর দিন নতুনত্ব কাজ করে যাচ্ছে। তাদের দেখে অনুপ্রেরণা পেয়ে আমরাও অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারতেছি। এইটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যে আমার বাংলা ব্লগ আছে। যার মাধ্যমে নিজেদের মেধাগুলি আমরা কাজে লাগাতে পারছি।আমার বাংলা ব্লগের মাধ্যমে নিজের দক্ষতা গুলোকে প্রকাশ করতে পারতেছি । আমি চেষ্টা করেছি ও নিজের সেরাটা দিয়েছি। যদি ভুলভ্রান্তি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্রথম অবস্থায় তো।

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।
Sort:  
 3 years ago 

আজকে প্রথমবার আপনার গান শুনলাম ভাইয়া। আপনি দারুন গান করেছেন। আপনার গানের গলা অসাধারণ। দারুন একটি গান গেয়ে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনি আমাকে সুন্দর অনুপ্রেরণা দিয়েছেন প্রথম অবস্থায় আপু আমি কিছুই পারতাম না। প্রতিটা কাজে আস্তে আস্তে পারদর্শী হচ্ছি। সব প্রতিদান আপনাদের

 3 years ago 
 3 years ago 

দারুন একটি বিরহ অনুভূতিমূলক গান এটা। গানটা আমি প্রায় মাঝেমধ্যে শুনে থাকি। কোন এক সিনেমায় হালকা শুনেছিলাম এই গানটা। এরপর থেকে গানটা আমার প্রিয় হয়েছিল। যাইহোক আপনার কন্ঠে শুনতে বেশ ভালই লাগলো আমার। আশা করব এভাবে আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন গান শেয়ার করবেন নিজ কন্ঠে।

 3 years ago 

জ্বি ভাইয়া গানটি বিরহ অনুভূতিমূলক গান এবং ভীষণ ভালো লাগে মাঝে মাঝে মন খারাপ হলে গানটি শুনি। আমার জানামতে গানটি আমি অতটাও ভালো গাইতে পারি নাই কিন্তু আপনারা যেভাবে অনুপ্রেরণা দিচ্ছেন। ইনশাআল্লাহ সামনে ভালো কিছু করতে পারব

 3 years ago 

ভাইয়া আপনি তো দেখছি অনেক সুন্দর গান গাইতে পারেন। আপনার কন্ঠ সত্যি খুবই সুন্দর। সাহস করে গানটা গাওয়ার কারণে নেই তো, আমরা আপনার কাছ থেকে এত সুন্দর একটা গান শুনতে পেলাম। জানি একদিন এই গানটা শুনেছিলাম বেশ কয়েকবার। আসলে গান শুনলেই মনটা একেবারে ভালো হয়ে যায়। আর যদি হয় এত সুন্দর গান খালি গলায়, তাহলে তো একটু বেশি ভালো লাগবে শুনতে। আসলে চেষ্টা করলে সবকিছুতে সফল হওয়া যায়। তাই আপনিও প্রতিনিয়ত চেষ্টা করে যান। আশা করছি আরো সুন্দর সুন্দর গান আপনার কণ্ঠে শুনতে পাবো।

 3 years ago 

আপু আমি আস্তে আস্তে সাহস পাচ্ছি আপনাদের কারণে। প্রথমত কিছুই পারতাম না কবিতা আবৃত্তি করতে পারতাম না কিন্তু আপনারা এত দারুন সাহস দিয়ে গেছেন। এখন অনেকটা সহজ হয়ে গেছে আমার কাছে। ভীষণ ভালো লাগছে আমার। সব সময় এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে ভাইয়া মানুষ প্রথমে কিছুই পারে না অবশ্যই মানুষের চেষ্ঠার দ্বারা সবই সম্ভব হয়। আপনি এখন সব কিছুতেই পারদর্শী হয়েছেন জেনে অনেক ভালো লাগলো। তবে আপনার কণ্ঠে গান শুনতে পেরে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া গান আমার অনেক পছন্দ তবে সময়ের অভাবে তেমন শোনা হয় না। তবে আমার বাংলা ব্লগে গান দেখলে শুনতে মিস করি না। ধন্যবাদ আপনাকে গানটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি প্রতিটি মানুষ প্রথমে কিছুই পারে না চেষ্টার মাধ্যমে সব কিছুই সম্ভব হয় এবং আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নতুন কিছু করার এবং এভাবে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

গান শুনতে আমিও অনেক পছন্দ করি৷ আর আজকে আপনি যেভাবে খালি গলায় এই গানটি গেয়েছেন, আপনার গলার কোন জবাব নেই৷ খুবই সুন্দর ভাবে এই গানটি কভার করেছেন আপনি৷ আর এই গানটি আমি কখনোই শুনিনি। আপনার কাছ থেকে এই প্রথম এই গান শুনতে পেলাম এবং খুবই ভালো লাগলো এই প্রথমবার আপনার কাছ থেকে এই গানটি শুনতে পেরে৷ আর এভাবে প্রতিনিয়ত চেষ্টা করে যান সুন্দর সুন্দর কিছু গানের কভার আমাদের মাঝে শেয়ার করার৷

 3 years ago 

ভাইয়া আপনি যাই হোক অনেক সুন্দর অনুপ্রেরণা দিয়েছেন। আপনার অনুপ্রেরণা যেন আমি সামনে আরো ভালো কাজে লাগাতে পারি। সব সময় পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

বাহ্ সুন্দর গান গাইতে পারেন আপনি।আপনার গান শুনে মুগ্ধ হলাম ভাই। এই গান এর আগে মনে হয় শুনি নাই। তবে আপনার নিজের গলায় গানটি শুনে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনি গানটি শুনে মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম ভাইয়া। আমার নিজের কাছে মনে হয়েছে গানটি অতটাও ভালো হয় নাই কিন্তু আপনারা এত সুন্দর অনুপ্রেরণা দিচ্ছেন যে ভালো না হয়েও কোন উপায় নেই। ধন্যবাদ

 3 years ago 

বাহ ভাই চমৎকার। দারুণ লাগল শুনে। হৃদয় খানের খুব একটা গান শোনা হয়নি। এই গানটা প্রথমবার শুনলাম। গানটা ভালো কভার করেছেন। তবে সুর তাল মাঝে মাঝে কেটে গিয়েছে। যদিও প্রথম প্রথম এটা হতেই পারে। যাইহোক আশাকরি আরও ভালো হবে ভবিষ্যতে। আপনার জন্য শুভকামনা।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হৃদয় খানের গানটি আমার ভীষণ ভালো লাগে এবং আপনি শোনেননি আজকে আপনি আমার মাধ্যমে শুনতে পেলেন ভাইয়া। ভাইয়া আজকে প্রথম তো তেমন একটা সুর মেলাতে পারি নাই লাস্টের দিকে এবং খুব খারাপ হয়েছে আমি বুঝতেই পারতেছি কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত প্রথমে কিন্তু আমরা কোন কিছুই পারি না । ধন্যবাদ

 3 years ago 

বাহ্ ভাই আপনার কন্ঠে গানটি শুনতে পেরে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে হৃদয় খানের গানটি কভার করে আমাদের সাথে শেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি চেষ্টা করেছি অনেক সুন্দর করে গানটি কভার করার জন্য। আজকেও আপনার কন্ঠে প্রথম গান শুনলাম। ভীষণ ভালো লাগলো ভাইয়া। শুভকামনা রইল সব সময় পাশে থাকার জন্য এভাবে।

 3 years ago 

আমরা মাঝেমধ্যে আশা করি এ ধরনের গান আপনার থেকে শুনতে পাবো। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

হৃদয় খান এর গান গুলো আমার কাছে অনেক ভালো লাগে। যদিও সে অনেকদিন পর পর একটা করে গান গায়। তবে তার গান শোনার প্রতি অনেক আগ্রহ আমার। আপনি সুন্দর করে গানটি কভার করেছেন। যা শুনতে বেশ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কাছে হৃদয় খানের গান ভালো লাগে যেন খুশি হলাম। আমি অনেক চেষ্টা করেছি সুন্দর করে তোলার কিন্তু আমি মাঝখানে তাল হারিয়ে ফেলেছি। সামনে আরো সুন্দর করে গাওয়ার চেষ্টা করব। শুভেচ্ছা রইল ভাইয়া মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65284.65
ETH 1965.46
USDT 1.00
SBD 0.37