ফটোগ্রাফি পোস্ট ||আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি 🏞️🏜️🏟️

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম, ☺️ আপনারা সবাই কেমন আছেন ? আশা করি ভাল আছেন। আমিও ভালো আছি।আজকে আপনাদের মাঝে আমি রেনডম ফটোগ্রাফি করবো।আশা করি আপনারা সকলেই দেখবেন। ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে এক কথায় ফটোগ্রাফি আমার নেশা হয়ে গেছে।সামনে যেটাই থাকুক না কেন? এখন সব সময় ফটোগ্রাফি করতে ইচ্ছা করে। আজকে আমি আপনাদের মাঝে দারুণ কিছু ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি করার চেষ্টা করছি। সবথেকে আমার ভালো লাগে পশু পাখির ফটোগ্রাফি গুলো করতে এগুলো আমাকে ভীষণ প্রশান্তি দেয়।যারা আমার ফটোগ্রাফি গুলো দেখেছেন তারা বুঝতে পারবেন আমি কতটা ফটোগ্রাফি প্রিয়।চোখের সামনে যেটা থাকুক না কেন? আমি সব সময় ফটোগ্রাফি করার চেষ্টা করি এবং সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করি। তো চলুন শুরু করা যাক
🛤️পিকচার-১🛤️

IMG_4031.jpg

Location
Device :Canon 1100d lens 75-300mm
Photo Edit:Snapped

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

যারা এর আগে আমার ফটোগ্রাফি পর্বগুলো দেখেছেন। তারা অবশ্যই বুঝতে পারবেন আমি কতটা কবুতর প্রেমী এবং কবুতরের ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে। আমার আব্বু কবুতর লালন পালন করে থাকে সেই ছোট থেকেই। আমারও ভালো লাগা কাজ করে। কবুতরের সৌন্দর্য দেখলে মনটা প্রশান্তিতে ভরে যায়।দুটি সাদা কবুতর দেখতে পারতেছেন। একটি কারেন্টের তারের উপর বসে আছে কি অসম্ভব সুন্দর লাগতেছে।

🛤️পিকচার-২🛤️

IMG20231117154607.jpg

Location
Device :Realme 8 5G
Photo Edit:Snapped

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

এটি হচ্ছে গোলাপ ফুল। যাকে ফুলের রানী বলা হয়। প্রতিটা ফুলের চেয়ে সৌন্দর্যময় এই ফুলটি।গোলাপ ফুলের অনেক বর্ণ আছে এবং এটি আমার কাছে ভীষণ ভালো লাগে এবং রানী গোলাপীটাও অনেক সুন্দর লাগে আমার কাছে।ফুলটি দেখামাত্রই আমি ক্লিক করছিলাম। আমার কাছে ভীষণ ভালো লাগছিল

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

🛤️পিকচার-৩🛤️

IMG20231117154617.jpg

Location
Device :Realme 8 5G
Photo Edit:Snapped

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

এটি হচ্ছে গাঁদা ফুল। গাঁদা ফুল আমাদের সকলেরই পরিচিত এবং গাঁদা ফুলটি হচ্ছে হলুদ বর্ণের এবং এই ফুলটি আমরা ছোটবেলায় অনেকে বাড়িতে লাগাতাম এবং অনেক যত্ন সেবা করতাম আবারও ফুলটি দেখে আমার অতীতের কথা মনে পড়ে গেল।এইসব ফুল লাগানোর জন্য কতই না কান্না করতাম।

🛤️পিকচার--৪🛤️

IMG_3994.jpg

Location
Device :Realme 8 5 G
Photo Edit:Snapped

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

এটি হচ্ছে নাম না জানা ফুল । ফুলটি চিনি কিন্তু মনে পড়তেছে না।আমি হঠাৎ ছাদের উপর উঠে এসেছিলাম। তখন দেখামাত্রই আমি ফুলটি ফটোগ্রাফি করেছিলাম। ফুলটি আমার কাছে ভীষণ ভালো লেগেছিল এবং ফুলটির কালারটি অসম্ভব সুন্দর। কারো যদি নাম জানা থাকে অবশ্যই জানাবেন?

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

🛤️পিকচার--৫🛤️

IMG20231117154634.jpg

Location
Device :Realme 8 5G
Photo Edit:Snapped
এটি হচ্ছে রঙ্গন ফুল। আপনারা সকলেই পরিচিত এই ফুলটির সাথে।ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া যাবে না খুঁজে।প্রতিটা মানুষ ফুল ভালোবাসে।রঙ্গন ফুল অনেকটা জাতের হয়ে থাকে। এটা হচ্ছে লাল বর্ণের । প্রতিটা ইউজার মাঝেমধ্যেই রঙ্গন ফুল পোস্ট করে থাকে। তাদের ফটোগ্রাফি গুলো দেখে আমারও ভীষণ ভালো লাগলো। আজকে অনুপ্রাণিত হয়ে আমিও ফটোগ্রাফি করার চেষ্টা করলাম

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

🛤️পিকচার--৬🛤️

IMG20231117154622.jpg

Location
Device :Realme 8 5G
Photo Edit:Snapped
এটিও হচ্ছে গোলাপ ফুল। এটি হচ্ছে অন্য বর্ণের একটি ফুল।আপনারা সকলে দেখতে পারতেছেন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। গোলাপ ফুলের বিভিন্ন বর্ণের।গোলাপ ফুলের সৌন্দর্য দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। মনটা খারাপ থাকলেও হঠাৎ কেন জানি মনটা ভালো হয়ে যায়। ফুলগুলি দেখে মনের ভেতর অনেক প্রশান্তি কাজ করছিল

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

🛤️পিকচার--৭🛤️

IMG_4030.jpg

Location
Device :Canon1100d 75-300mm
Photo Edit:Snapped
সর্বশেষ আমার খুব প্রিয় একটি ফটোগ্রাফি সেটা হচ্ছে কবুতর এবং এটা একা অবস্থায় নিচের দিকে তাকিয়ে ছিল। আমি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফিক্যাল চেষ্টা করলাম। সাদা বর্ণের হওয়াই অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে এবং আমার কবুতর গুলি দেখতে ভীষণ ভালো লাগে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

আজকের মত এখানেই শেষ করলাম আমি আমার ফটোগ্রাফিকে পর্ব এবং আমার ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। হাজারো ব্যস্ততার মাঝে ফটোগ্রাফি করা এখন খুব একটা হয় না আবারও শুরু করব। আমার তো ক্যামেরা আছে আমি সুন্দর করে ফটোগ্রাফি করার চেষ্টা করি। কত পর্বে বলেছিলাম যে ফটোগ্রাফি করবো দারুন দারুন। আজকে আমি আপনাদের মাঝে দারুন দারুন কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।
Sort:  
 3 years ago 

আসলে ভাইয়া ঠিকই বলেছেন এখন ফটোগ্রাফি করা যেন একটা নেশার মত হয়ে গিয়েছে। সামনে যা পাই তাই ফটোগ্রাফি করতে ভালো লাগে ।আপনার আজকের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার ছিল। তবে আমার কাছে পাখির ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমি অনেক চমৎকারভাবে ফটোগ্রাফি গুলো করার চেষ্টা করেছি। অবশ্যই আপনারা পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করবেন । সব সময় দারুন মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 
 3 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। যে ফুলটির নাম আপনার মনে পড়ছে না । ওই ফুলটি সিমের ফুলের ফটোগ্রাফি। আর বিশেষ করে আমার কাছে গোলাপ ফুল এবং গাঁদা ফুলের ফটোগ্রাফিও বেশ ভালো লেগেছে । অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

জি সিমের ফুলের ফটোগ্রাফি আমার খেয়াল ছিল না এবং বিশেষ করে আপনার গোলাপ ফুল ও গাঁদা ফুলের ফটোগ্রাফি টা ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনি সর্বদা অনেক সুন্দর সুন্দর মন্তব্য করে থাকেন। আমার ভীষণ ভালো লাগে

 3 years ago 

বাহ্ দারুণ দারুণ ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন ভাই। আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম আমি।খুবই সুন্দর ফটোগ্রাফি করছেন।গোলাপ ফুলের ফটোগ্রাফি টা অসাধারণ হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আমি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি উপহার দেয়ার চেষ্টা করেছি এবং আপনি এটা দেখে মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম ভাইয়া এবং গোলাপ ফুল আমাদের সকলের প্রিয়। প্রতিটা মানুষ গোলাপ পছন্দ করে।

 3 years ago 

মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে কবুতরের ফটোগ্রাফি এবং গাঁদা ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

আপনি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে অনেক খুশি হয়েছেন জেনে ভালো লাগলো। আমার কাছে ভাইয়া কবুতরের ফটোগ্রাফি টাও ভীষণ ভালো লেগেছে। অবশ্যই এইভাবেই সব সময় অনুপ্রেরণা দেবেন

 3 years ago 

বাহ আপনি দারুন ফটোগ্রাফি করেছেন প্রথম প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। কবুতরের ছবিগুলো বেশ দারুন দেখাচ্ছে। ফুলের ছবিগুলো বেশ ভালো লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রতিটা ফটোগ্রাফি আপনার কাছে অসম্ভব সুন্দর লেগেছে জেনে অনেক অনেক খুশি হলাম ভাইয়া। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যে আমি ভীষণ অনুপ্রেরণা পায়। ভালো ভালো কাজ করার

 3 years ago 

আপনার তুলা সবগুলো ফটোগ্রাফি বেশ সুন্দর। কোনটা রেখে কোন টা খুব ভালো বলবো বুঝতে পারছি না।কবুতর গুলো দেখতে বেশ অসাধারণ লাগছে।ফুলগুলোর ফটোগ্রাফি গুলোও বেশ সুন্দর। ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক কোনটা রেখে কোনটা মন্তব্য করবেন বুঝতে পারেননি তাহলে তো দেখছি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছি আমি। যাই হোক অনেক অনুপ্রেরণা পেলাম আপনার মন্তব্যে।

 3 years ago 

খুবই চমৎকার একটি ফটোগ্রাফি পোস্ট আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাদের এই ফটোগ্রাফি পোস্টটি থেকে আমি মুগ্ধ। বিশেষ করে আমার কাছে আপনার এই ফটোগ্রাফি পোস্টগুলোর মধ্যে ফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিল সেই সাথে শেষের দিকের কবুতরের ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ফুলের ফটোগ্রাফিটা অসাধারণ লেগেছে জেনে খুশি হলাম। আপনি বরাবরের মতোই আমার পোস্টে অনেক দারুন দারুন মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা এবং আপনার মন্তব্যটি পেয়ে আমি ভীষণ খুশি

 3 years ago 

এক কথায় অসাধারণ ভাইয়া প্রত্যেকটা ফটোগ্রাফি। আমিতো মন্তব্য করার ভাষা হারিয়ে ফেলেছি। বিশেষ করে কবুতরের ফটোগ্রাফি গুলো বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেকদিন ধরে আমি ভাবতেছি যে আপু কমেন্টস করে না কেন? আমার পোস্ট কি ভালো হয় না। আজকে আপনি মন্তব্য করলেন জেনে ভীষণ খুশি হলাম। আপু সব সময় এভাবেই পাশে থাকবেন

 3 years ago 

ক্যামেরা হাতে সুন্দর কিছু মুহূর্ত ক্যাপচার করা সত্যিই অনেক আনন্দ লাগে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। পায়রার ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। আপনার ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাইয়া এই পিকচার গুলা ক্যাপচার করতে অনেক আনন্দ লাগে এবং আমি অনেক সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আপনার কাছে চমৎকার লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65011.48
ETH 1955.53
USDT 1.00
SBD 0.37