ভিডিওগ্রাফি||হাতের উপর লাটিম খেলার ভিডিওগ্রাফি||আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ3 years ago

Screenshot_2023-11-11-07-23-05-83_99c04817c0de5652397fc8b56c3b3817.jpg

স্ন্যাপড ফটোরুম থেকে এডিট করা

Device : Realme 8 5G

💗💗💗

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

লাটিম খেলা

IMG_20231111_072316.jpg

আপনারা সকলে কেমন আছেন?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আমি আজকে আপনাদের মাঝে লাটিম খেলার একটি ভিডিওগ্রাফি পোস্ট নিয়ে আসছি। আজকে হঠাৎ গাংনী গিয়েছিলাম। যাওয়ার পথে আমি দেখছিলাম রাস্তার পাশে অনেকগুলো লোক খেলা দেখাচ্ছে ম্যাজিক খেলা।তিনি মানুষ দেখে সব বলে দিচ্ছে। জানিনা এটা সত্য কি মিথ্যা। টাকা দেখে বলে দিচ্ছে কোন রাশি এবং আপনার জীবনে কি ঘটেছে? কি ঘটবে আবার কোথায় তিল আছে। সব বলে দিচ্ছে এটা আমার কাছে অনেক খটকা লাগলো।তারপর লোকটি লাটিম খেলা দেখালো হাতের ওপর লাটিম ঘুরতেছে আপনারা সকলেই দেখতে পারতেছেন এবং অনেক দূরে আকাশে তুলে তারপর আবার দড়ির মধ্যে লাটিমটি ঘুড়াচ্ছে। আমি দেখে সত্যি অবাক হলাম অনেক।আরো অনেকটা ম্যাজিক খেলা দেখালো। টাস খেলা দেখালো টাস ২০০০ টাকার নোট হয়ে যাবে কিন্তু ওটা দেখাতে পারে নাই ওটা দেখানোর কথা বলে অন্য খেলায় চলে গেল কিন্তু আমি কিছুই বুঝলাম না পরে মনে হল যে এর ভিতর কোন ঝামেলা আছে।তারপর তিনি আরো বক্তব্য দিয়েছিল যে আমি টিভিতে আংটি বেঁচে অনেক কথা বলছিল।উনি বলছিল আমার একটা আংটি এক কোটি টাকাও হবে।কিন্তু আমার মনে প্রশ্ন জাগলো তাহলে তিনি এরকম করে বেড়াচ্ছে কেন রাস্তায় রাস্তায়। পোশাকের অবস্থা তো অন্যরকম দেখে বোঝা যাচ্ছে না যে ওনারা বড়লোক কিন্তু আসলে এগুলো এক ধরনের ধান্দাবাজি আমার যতদূর মনে হচ্ছে । আপনাদের এলাকায় লাটিম কে কি বলে থাকেন?

🔥 হাতের ওপর লাটিম খেলার ভিডিওগ্রাফি 🔥

আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আমিও খুব সুন্দর ভাবে ভিডিওটি উপভোগ করেছি। আরো কয়েকটি পর্ব আমি আপনাদের মাঝে তুলে ধরব। অনেক সুন্দর সুন্দর খেলা দেখছিলাম হাতের উপর লাঠিম ঘুরাচ্ছিল তারপরে আকাশের ওপরে ছুড়ে ফেলে একটা দড়ির ওপর লাটিম ঘোরাচ্ছিল।অনেক ভালো লাগছিল এবং এখানে অনেক খেলাই দেখাচ্ছিল ছিল এবং আস্তে আস্তে আমি তুলে ধরবো আপনাদের মাঝে অবশ্যই দেখবেন। আপনারা পাশে থাকবেন অবশ্যই। এখানেই শেষ করলাম আজকের মত।

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।
Sort:  
 3 years ago 

ভাই এই ছেলে দেখছি বেশ এক্সপার্ট লাটিম ঘুরানোর জন্য। আপনার এই ভিডিও গ্রাফটি দেখে অনেক ভালো লাগলো ভাই। আমিও ছোটবেলায় এরকম হাতের উপরে লাটিম ঘুরাতে পারতাম তবে এখন আর অভ্যাস নেই পারব কিনা জানিনা। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাইয়া এই ছেলে বেশ এক্সপার্ট খেলাটি আমি অনেক উপভোগ করেছি এবং আপনাদের মাঝেও সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছে। আশা করি এভাবেই পাশে থাকবেন সবসময় ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

গ্রাম অঞ্চলের এই খেলাটা প্রচলন ছিল আগে। তবে এখন বিলুপ্তপ্রায়। আমরা একসময় এই খেলাটি অনেক খেলেছি খুবই ভালো লাগতো তখন। আপনার পোষ্টের মাধ্যমে আবার আগের স্মৃতি ফিরে এলো। ধন্যবাদ আপনি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাইয়া এক সময় এই খেলাটি প্রচলন ছিল। আমরা কত খেলে বেড়াইছি। শৈশব টা কত সুন্দর ছিল কিন্তু এখন আমরা ফোন পেয়ে এসব খেলার কথা ভুলে গিয়েছি। ধন্যবাদ ভাইয়া সবসময় সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

আমাদের এলাকায় লাটিমকে আমরা লাটিম-ই বলে থাকি। ছোটবেলায় এরকম হাতের উপরে অনেক বার লাটিম ঘুরিয়েছি যদিও এখন যদি চেষ্টা করি পারবোনা। আসলে এই সকল মানুষ দেখলে আমার সবসময়ই মনে হয় এরা ধান্দাবাজ এরা যদি এত কিছুই পারে ভাগ্য পরিবর্তন করতে পারে তারপরে ভাগ্যে কি লেখা আছে আমার জীবনে কি ঘটবে এত এত কিছু যদি এরা জানতে পারে তাহলে তারা নিজেদের ভাগ্য কেন পরিবর্তন করতে পারছে না। আমি মনে করি এদেরকে সব সময় বিনোদন হিসেবে নেওয়া উচিত এরা মানুষদের বিনোদন দিচ্ছে মানুষদের উচিত বিনোদনের সাথে সেটা গ্রহণ করা কিন্তু তাকে বিশ্বাস করা কখনোই ঠিক না। এই যে তিনি লাটিম ঘুরাচ্ছেন দৃশ্যটা দেখতে কত ভালো লাগছে ব্যক্তিগতভাবেই মনে করি এটা বিনোদন হিসেবেই নেওয়া উচিত। যাইহোক তার এই লাটিম ঘুরানো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাইয়া আমার কাছেও মনে হল ধান্দাবাজ এবং এগুলো বিনোদন হিসেবে নেওয়াটাই উচিত। আপনি সুন্দর একটি উপদেশ ও পরামর্শ দিয়েছেন ভীষণ ভালো লাগলো ভাইয়া। আপনার মন্তব্যটি পেয়ে আমি ভীষণ খুশি

 3 years ago 

ছোটবেলায় অনেক লাটিম খেলেছি। লাটিম ঘুরিয়েছি এবং হাতের উপরে তুলেছি। হাতের উপরেও অনেক ঘুরিয়েছি। আপনি গান নিতে গিয়ে যে খেলা দেখেছেন বেশ ভালো কিন্তু হাত দেখে সব বলে দিছে এগুলো বিশ্বাস করা কখনোই ঠিক না। কারণ এগুলো ওদের মন গড়া কথা। ভাগ্যে ভবিষ্যতে কি আছে এটা বলতে একমাত্র সৃষ্টিকর্তা পারেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হুম ভাইয়া আমরাও লাটিম খেলতাম এবং অনেক ভালো লাগতো শৈশবটা অনেক সুন্দর ছিল। এসব খেলার জন্য। আপনি সুন্দর একটি মন্তব্য করেছেন ভাইয়া এবং ওদের মনগড়া কথা বিশ্বাস না করাই উচিত আমাদের।

 3 years ago 

ছেলেবেলায় যখন স্কুলে যেতাম বা পাড়া মহল্লায় রাস্তায় রাস্তায় ছোট ছোট ছেলেদের কে এভাবে লাটিম ঘুরাতে দেখতাম। সবার কাছে যেন লাটিম খেলা এক প্রকার নেশার মত ছিল। আজ আপনার ভিডিওগ্রাফি দেখে সেই সমস্ত দিন গুলোর কথা বেশ মনে পড়ছে। দারুন ছিল আপনার ভিডিও গ্রাফি দেখে।

 3 years ago 

জি পাড়া মহল্লায় ছোট ছেলেমেয়েরা এভাবে লাটিম ঘোরাতো। এখন প্রায় বিলুপ্তির পথে আপনি সুন্দর একটি মন্তব্য করেছেন এবং একসময় লাটিম খেলা নেশার মত হয়ে গেছিল কিন্তু এখন বর্তমান সমাজ ফোনে আসক্ত হয়ে গেছে। ধন্যবাদ

 3 years ago 
 3 years ago 

এগুলো বেশিরভাগই ঐ ধান্দাবাজি ভাই। হাতের উপর এই লাটিম একটা সময়ে আমি নিজেও ঘুরিয়েছি। কিন্তু সেটা অনেক ছোট ছিল।আর তখন আমি নিজেও ছোট ছিলাম। ঐ লোকের হাতের উপর লাটিম ঘোরানো টা বেশ দারুণ লাগল আমার কাছে। বেশ চমৎকার ভিডিওগ্রাফি করেছেন ভাই। চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এরা ধান্দাবাজি করেই খায় তারপর লাঠি খেলাটিকে উপভোগ করেছি। ওটাই বেশি ভালো লাগলো এবং হাতের উপর লোকটা লাটিম ঘোরালো এটা সুন্দর। আপনাকে অসংখ্য ধন্যবাদ সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য

 3 years ago 

রাস্তার পাশে লাটিম ঘুরাচ্ছে তা খুব সুন্দর করে আপনি ভিডিওগ্রাফি করেছেন। আসলে এই লোকগুলো ধান্দাবাজ। এরা মানুষের হাতের রাশি দেখে বলতে পারে এগুলো সব তার কৌশল। আসলে কিছু কিছু মানুষ আছে মানুষকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নেই। তার হাতে এত দামি আংটি হলে তাহলে রাস্তায় রাস্তায় কেন খেলা দেখাচ্ছে। আর এইসব লোক থেকে দূরে থাকা ভালো। যাইহোক খুব সুন্দর করে লাটিম খেলার ভিডিওগ্রাফি করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জ্বী আপু এগুলো তাদের কৌশল এবং আমি এগুলো বিশ্বাস করি নাই কিন্তু তাদের খেলাটি ভীষণ ভালো লাগছিল তাই ভিডিওগ্রাফির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরেছি। অসংখ্য ধন্যবাদ সবসময় সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

গ্রামীন ঐতিহ্য ছিল এই লাটিম খেলা। ছোট-বড় সকলেই অনেক বেশি এই লাটিম খেলায় মেতে থাকতাম আমরা। বেশ ভালোই লাগতো খেলতে। কিন্তু এখন একদম দেখা যায় না বললেই চলে গ্রামে লাটিম খেলা। হাতের উপরে লাটিম খেলা মানে দুর্দান্ত একটি খেলা। আপনি চমৎকারভাবে ভিডিওগ্রাফির মাধ্যমে শেয়ার করলেন। দেখতে খুবই ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন গ্রামীণ ঐতিহ্য ছিল এই লাটিম খেলা। ভীষণ ভালো লাগতো আমরাও খেলতাম কিন্তু এরা অনেক সুন্দর ভাবে লাটিম খেলছে হাতের উপর। ভীষণ ভালো লাগলো তাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65459.19
ETH 1894.72
USDT 1.00
SBD 0.39