একটি চাঁদনী রাতের দৃশ্য অংকন || ডিজিটাল আর্ট #93
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা। যদিও অত বেশি না। তবুও চলার মতন। অন্যান্য দিন তো অবস্থা খারাপ হয়ে যায় গরমে। গতকাল রাতে কানাডাতে শুনি ২৯ ডিগ্রী তাপমাত্রা। আমি শুনে অবাক। যেখানে ১০ এর নিচে থাকে সব সময় সেখানেই এই অবস্থা। যাক আজ আপনাদের সাথে একটি ডিজিটাল আর্ট শেয়ার করবো। আজ থাকবে চাঁদনী রাতের ডিজিটাল আর্ট।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CS6
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
- অরিনিক প্লাগইন।
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।
প্রথমে একটি লেয়ার খুলে নেই আমি। তারপর টুল মেনু থেকে লেসো টুল সিলেক্ট করি। তারপর প্রথম লেয়ার এর এক পাশের মাটির অংশ এঁকে দেই। তারপর পেইন্ট বাকেট টুল দিয়ে সেই লেয়ার ভরাট করি কালো রঙ দিয়ে।
এবার একই ভাবে রুলার বসিয়ে অন্য পাশে আরো একটি লেয়ার আঁকি।
এবার নতুন আরো একটি লেয়ার খুলে সেটিতে ছোট পাহাড় আঁকি।
এবার ব্যাকগ্রাউন্ড এ নতুন একটি গ্রেডিয়েন্ট লেয়ার খুলি। যার রং দেয় দুই রকম এর। এর কারণে এটি পানির অংশ পূরণ হয়ে যায়। যেটি পাহাড় এর নিচের অংশ।
এবার নিজের তৈরী করা কাস্টম ব্রাশ তুলে দিয়ে ছোট থেকে বড় আকার এর পেন গাছ এঁকে দেই।
এবার আমি নতুন আরো একটি লেয়ার খুলি। সেটিতে এলিপ্টিকাল মার্কিউ টুল দিয়ে চাঁদ আঁকি এবং তার গ্লো তৈরী করি।
এবার চাঁদ এর প্রতিফলন পানিতে তৈরী করি। এতে এটি সুন্দর দেখা যায়।
এবার হার্ড রাউন্ড ব্রাশ টুল দিয়ে আকাশে অনেক তারা এঁকে দেই।
এবার আমি তারা গুলোর প্রতিফলন পানিতে তৈরী করি। তারপর শেষে আমার নাম যুক্ত করে ড্রইং সম্পন্ন করি।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
আপনার চাঁদনী রাতের ডিজিটাল আর্ট চমৎকার হয়েছে ভাইয়া । কালার কম্বিনেশন একদম পারফেক্ট মনে হয়েছে ।আসলে এরকম চাঁদনী রাত এনজয় করার মত । আপনি খুব চমৎকারভাবে দেখিয়েছেন সেটি ডিজিটাল আর্টের মাধ্যমে , আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ঠিক বলেছেন এই ধরনের চাকরি আর এনজয় করার মত আর পাশে যদি একজন পার্টনার থাকে তাহলে তো কথাই নেই।
চাঁদনী রাতের দৃশ্য অংকন অসাধারণ হয়েছে। চাঁদনী রাতের অপরূপ সৌন্দর্য আপনি আপনার এই ডিজিটাল আর্টের মাধ্যমে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো। এভাবে এগিয়ে যান এবং আরো বেশি সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট আমাদের মাঝে উপস্থাপন করুন এই প্রত্যাশা করছি। ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
চাঁদনী রাত আমার খুবই ভালো লাগে আমি সবসময় এই টাইপের আর্টের দিকে বেশি ঝুঁকে পড়ি।
আপনি বরাবরই খুব সুন্দর ডিজিটাল আর্ট করেন। আপনার আর্ট গুলো আমার কাছে বেশ ভালো লাগে। খুব চমৎকারভাবে করেন আর্ট গুলো। আজকের ড্রইং এর গাছগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু আর কারো কমেন্ট না পেলেও আপনার কমেন্ট সব সময় পাই খুবই ভালো লাগে আমার। এভাবে কমেন্ট করে অনুপ্রেরণা যোগানোর জন্য অনেক অনেক ধন্যবাদ
ডিজিটাল আর্টের মাধ্যমে খুব সুন্দর একটি চাঁদনী রাতে দৃশ্য আপনি আমাদের সাথে তুলে ধরেছেন এবং সেটি ধাপে ধাপে আমাদের সাথে উপস্থাপন করেছেন। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকুন সর্বদায়।
জি ভাইয়া ডিজিটাল আর্টের মাধ্যমে চাঁদনী রাতের দৃশ্য ফোটাতে কিন্তু খুবই ভালো লাগে।
রীতিমতো আপনি খুব ভালো আর্টও করেন ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য।
চাঁদনী রাতের মনোরম একটি দৃশ্য আপনি ডিজিটাল আর্টের মাধ্যমে তুলে ধরেছেন ভাইয়া। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাবে গুছিয়ে আপনার মন্তব্য প্রদান করার জন্য
তবুও কলার মত মানি?।যাই হোক কি সুন্দর দৃশ্য আর্ট করেছেন ফটোশপ দিয়ে।কালার কম্বিনেশন টাও ভালো ছিলো।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ
গুগল ইনপুট টুল দিয়ে লিখেছিলাম তাই এই অবস্থা 😂
হা হা,,আমি তো ভেবেছিলাম ঠিক লিখা ব্যাখা দিবেন,তাই জিজ্ঞেস করলাম😜।
হা হা কলার মত বলা চলে।
পাহাড় নদী সবুজ প্রকৃতি তারপরে চাঁদনী রাত এক কথায় অসাধারণ চিত্র প্রস্তুত করেছেন খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে বিশেষ করে কালার কম্বিনেশন সুন্দর ফুটেছে
পাহাড় নদী সবুজ প্রকৃতি আমার কাছে খুবই ভালো লাগে তাই এই চিত্রটা তৈরি করা।
ভাইয়া আপনার করা চাঁদনী রাতের ডিজিটাল আর্ট দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। আপনার করা ডিজিটাল আর্ট গুলো বরাবরই খুব সুন্দর হয়। ধন্যবাদ প্রতিনিয়ত আমাদেরকে এত সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট উপহার দিয়ে যাওয়ার জন্য। ভালো থাকবেন ভাইয়া এবং আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
অনেকদিন পর আপুর কমেন্ট পেলাম কেমন আছেন আপনি আপু?
চাঁদনী রাতে অপরূপ সৌন্দর্যময় ডিজিটাল অঙ্কন করেছেন। সত্যিই আপনার ডিজিটাল অংকন দেখতে অনেক ভালো লাগলো। সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। অসাধারণ ছিল।
আসলে চাঁদনী রাতটাই যে কত সুন্দর তাই এর আর্ট করলে সেটিও সুন্দর হয়।