একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #76
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
আজ আবারো একটি ডিজিটাল আর্ট নিয়ে হাজির হইলাম। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CS6
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪পিক্সেল।
প্রথমে একটি লেয়ার খুলি। তারপর পেন টুল ব্যবহার করে সামনের দিকের মাটির অংশের ড্রইং করে ফেলি।
এবার পিছনের দিকে আরো লেয়ার এ কিছু মাটির অংশ আঁকি। তারপর কিছু গাছপালার ঝোপ এঁকে দেই।
এবার নতুন একটি লেয়ার খুলে সেটিতে এক এক করে ৩ টি পাহাড় এঁকে দেই। এগুলোর রঙ আলাদা রাখি যেনো বুঝা যায় এগুলো আলাদা।
এবার পাহাড় এর লেয়ার গুলো তে ড্রপ শেডো ইফেক্ট যুক্ত করি।
এবার মাঝের ফাকা অংশ তে গ্র্যাডিয়েন্ত কালার যুক্ত করি। যেনো এটাকে পুকুর মনে হয়।
এবার সব কিছুর ব্যাকগ্রাউন্ড এ আরো একটি গ্র্যাডিয়েন্ট লেয়ার যুক্ত করি। এতে করে এটি আকাশ এর রং ও হয়ে যাবে এক সাথে। ।
এবার কাস্টম ব্রাশ টুল ব্যবহার করে কিছু গাছ ও ঘাস এঁকে দেই পুকুর পাড় গুলোতে।
এবার কিছু তাল গাছ যুক্ত করি পাহাড় গুলোর পিছনে। তারপর একটু কালার কারেকশন করি।
এবার নিচের দিকে ডান কোণায় আমার নাম যুক্ত করি।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
আপনি খুবই সুন্দর একটি ডিজিটাল আর্ট করেছেন দেখতে অসাধারণ লাগছে। আসলে প্রাকৃতিক দৃশ্য দেখতে আমরা সবাই অনেক পছন্দ করি। আপনার আর্ট করা দৃশ্যের মধ্যে দূরের পাহাড় এর পাশে গাছ গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।
এটা ঠিক বলেছেন এই ধরনের প্রাকৃতিক দৃশ্য গুলো আমার কাছেও অনেক ভালো লাগে।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
thanks a lot ...
একটি প্রাকৃতিক দৃশ্য অংকন অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন ডিজিটাল আর্টের মাধ্যমে। আপনার ডিজিটাল আর্ট আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে। বেশ সুন্দর ঝকঝকে নদীর পানি, অনেকগুলো গাছপালা আবার পাহাড় সব মিলিয়ে আপনার প্রাকৃতিক-দৃশ্য-অংকন টি অত্যন্ত চমৎকার হয়েছে। এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য ডিজিটাল আর্ট এর মাধ্যমে আপনি কিভাবে সম্পন্ন করেছেন তার ধাপ প্রতিটি তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।
গ্রামের প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতেও খুবই সুন্দর হয়।
ভাইয়া সকাল সকাল আপনার প্রাকৃতিক দৃশ্যের ছবিটি অসাধারণ একেছেন ৷আপনার প্রসংশা না পারছি না ৷ধন্যবাদ এতো সুন্দর আর্ট শেয়ার করার জন্য ৷
জ্বি ভাই। আপনার প্রশংসায় আমি মুগ্ধ ভাইয়া।
ভাইয়া আমি যত বেশি ডিজিটাল আর্ট দেখি তত
বেশি আমার আগ্রহ জাগে ডিজিটাল আর্ট শেখার প্রতি। আপনি খুবই দারুন একটি প্রাকৃতিক দৃশ্যের ডিজিটাল আর্ট অঙ্কন করেছেন। আপনি খুবই দক্ষতার সাথে ও নিখুঁতভাবে এবং অনেক সময় দিয়ে এই ডিজিটাল আর্ট অঙ্কন করে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করে শেয়ার করেছেন। এত সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
এমন ভাবেই আগ্রহ থেকে আমার শেখা। আপনি চাইলে শিখতে পারেন। আমি হেল্প করবো।
খুবই চমৎকার একটি ডিজিটাল অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে গাছ এবং পাহাড়ের দৃশ্য অনেক বেশি আকর্ষণীয় ছিল এরকম দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
যখন গাছ ও পাহারের দৃশ্য নিয়ে কনসেপ্ট ভেবেছিলাম তখন আমার কছে বেশ আকর্ষনীয় লেগেছিলো।
ওয়াও এত সুন্দর কালার কম্বিনেশন। সত্যিই আপনার ডিজিটাল আর্ট গুলো সবার থেকে অন্যরকম। আজকের দেশের মধ্যে পাহাড় গুলো এমনকি পাহাড়ের কালার টা আমার কাছে বেশি ভালো লেগেছে। মনে হচ্ছে এটা আঁকতেও আপনার বেশ সময় লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
এই আর্ট টা ছিলো একটা পেনসিল আর্ট। আমি সেটা থেকে কনসেপ্ট নিয়ে কালার কম্বিনেশন দিয়ে ডিজিটাল আর্ট করেছি আরকি।
বাংলার চমৎকার একটি দৃষ্টিনন্দন দৃশ্য সুনিপুণ ডিজিটাল আর্টের মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। নদী,আকাশ, পাহাড় ও বৃক্ষের সমন্নয়ে চিত্রটি ফুটে উঠেছে। অসাধারণ ভাইয়া,আপনার জন্য শুভকামনা রইল
ঠিক বলেছেন নদী ,আকাশ, পাহাড় ও বৃক্ষ্যের সমন্নয়ে চিত্রটি ফুটেছে ভালোই।
আপনার ডিজিটাল দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। খুবই চমৎকার ভাবে আপনি এই দৃশ্যগুলো চিত্র অঙ্কন করে থাকেন। শুরু থেকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি। ভালো লেগেছে আমার কাছে।
আসলে যারা মেইন আর্ট করে তারাই মূল ধন্যবাদ এর দাবীদার।
প্রাকৃতিক দৃশ্যের খুবই সুন্দর একটি সিনারি প্রস্তুত করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে কালার কম্বিনেশন টা খুব সুন্দর ভাবে ফুটেছে আসলে আপনার ডিজিটাল অংকন গুলা বরাবরই অনেক চমকপ্রদ হয়ে থাকে
প্রাকৃতিক দৃশ্যের এই টাইপের সিনারি খুবই ভালো লাগে আমার কাছে। তাই বানালাম ভাই।