একটি মুরগির ছবি অঙ্কন || ডিজিটাল আর্ট #63
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আজ একটি ডিজিটাল আর্ট শেয়ার করবো আপনাদের সাথে। আজকের আর্ট এর এই কনসেপ্ট ইউটিউব থেকে নেওয়া। সেখানে আর্ট করা সিখিয়েছে হাতে। আমি সেটাকে ডিজিটাল আর্ট করে রঙ করলাম। আশা করি ভালো লাগবে আপনাদের।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CS6
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X২০০০পিক্সেল।
প্রথমে একটি লেয়ার খুলে সেটির উপর পেন টুল দিয়ে মুরগির পুরো শরীর এঁকে নেই।
এবার একই ভাবে মুরগির গলার এইদিকের ডিজাইন করে ফেলি।
এবার এলিপ্টিকাল টুল দিয়ে মুরগির চোখ এঁকে দেই।
এবার পেন টুল এর মাধ্যমে মুরগির ঠোট ও মাথার মুকুট এর মতন অংশ এঁকে ফেলি।
এখন পেনটুল দিয়ে মুরগির পাখনা আর লেজ এর ডিজাইন করে দেই। এখন অনেকটা মুরগির মতন লাগছে।
এবার মুরগির দুইটি পা এঁকে সম্পূর্ন দিজাইন সমাপ্ত করি। এবার রঙ করার পালা।
এবার পেইন্ট বাকেট টুল এর মাধ্যমে মুরগির শরীর রঙ করা শুরু করি।
এবার সম্পূর্ণ ড্রইং রঙ করা শেষ করলাম।
এবার একটি বৃত্ত এঁকে তার ভিতর গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি। তারপর ব্যাকগ্রাউন্ড এ আরো একটি গ্র্যাডিয়েন্ট কালার যুক্ত করি। শেষে আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি৷
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
আপনার মুরগি টা দেখে আমার মনে হচ্ছে ইস ধরে নিয়ে যদি বারবিকিউ করে খেতে পারতাম তাহলে বেশ হতো হি হি। যাইহোক অনেক সুন্দর হয়েছে মুরগির ডিজিটাল আর্টটা। চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
আহা আহা। নিয়ে যান। আরেকটা বানিয়ে ফেলবো।
মুরগির ছবিটি বেশ দারুন এঁকেছেন ভাই 😍
সত্যি বলতে প্রতিনিয়ত ভালো কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন।
অনেক শুভকামনা রইল আপনার।
হুম ভাই। দিন দিন চেস্টা করছি উন্নতি করার। দোয়া করবেন।
ডিজিটাল আর্টের মাধ্যমে মুরগির ছবি অঙ্কন করেছেন,দেখতে বেশ ভালই লাগছে। ডিজিটাল আর্ট এর উপর আপনার বেশ ভালই দক্ষতা তা বুঝতে পারছি। কেননা মুরগির ডিজিটাল আর্টটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। আর এই অসম্ভব সুন্দর মুরগির ডিজিটাল আর্ট আপনি কিভাবে সম্পন্ন করেছেন তার প্রতিটি ধাপ দেখিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এটা নরমাল আর্ট ছিলো ভাইয়া। তারপর ভাবলাম ডিজিটাল আর্ট বানিয়ে ফেলি। যেই ভাবা সেই কাজ। বানিয়ে ফেললাম সহজেই।
আপনার উপস্থাপন করা মুরগির ডিজিটাল আর্ট টা দেখতে অনেক প্রফেশনাল এবং চমৎকার দেখাচ্ছে। ডিজিটাল আর্ট তৈরি করা অনেক পরিশ্রমের কাজ এবং এতে অনেক মেধা প্রয়োজন যা আপনার মধ্যে রয়েছে খুবই সৃজনশীল একটা পোস্ট করেছেন ভাই আপনি।
আসলে এই আর্ট টা চমৎকার ছিলো তাই আমার আর্ট ও চমৎকার লাগছে।
খুব সুন্দর একটি মুরগির চিত্র অঙ্কন করেছেন আপনি দেখতে অসাধারণ লাগছে। ধাপগুলো আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
আসলে ডিজিটাল আর্ট এর ক্ষেত্রে অনেক ধাপ অতিক্রম করতে হয়।
আপনার মুরগির ডিজিটাল আর্টি টি দারুন লাগছে। খুবই সুন্দর করে আপনি আপনার ডিজিটাল আর্টটি সম্পন্ন করেছেন। এবং খুব সুন্দর করে আমাদেরকে দেখিয়েছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।
হ্যা ভাইয়া । সবই আপনাদের দোয়া। এর জন্যই আর্ট গুলো সুন্দর হয়ে উঠে খুব।
বাহ ভাইয়া ডিজিটাল মুরগি টি দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি নিখুঁতভাবে ডিজিটাল মুরগির চিত্র অংকন করেছেন। ডিজিটাল আর্ট এর উপর আপনার অনেক দক্ষতা আছেন তা দেখে বুঝতে পারলাম। নতুন কিছু দেখে নিলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
নিখুঁত হয়েছে কিনা জানিনা। তবে আমি আমার সর্বশ্য দিয়ে চেস্টা করেছি নিখুঁত করার।
মিতা মুরগির অংকনটি তো আমার কাছে ভীষণ ভালো লাগলো। আপনি দারুণ দক্ষতায় সম্পূর্ণ করেছেন এবং এই ধরনের কাজ গুলি করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। বেশ ভালো ছিল
আপনার জন্য শুভেচ্ছা রইল
হ্যা ভাইয়া। একটু আকটু দক্ষতা লাগে। তবে এখন অভ্যস্ত হয়ে গেছি।
কমিটিতে যেদিকে তাকাই সেদিকেই শুধু ডিজিটাল আর্ট। আর্ট গুলো দেখতে বেশ ভালই লাগে ।আপনার মুরগির ডিজিটাল আর্ট টি খুবই চমৎকার হয়েছে ।বেশ সুন্দর করে আপনি আর্ট টি করেছেন ।এ ধরনের আর্ট গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি ডিজিটাল আর্ট শেয়ার করার জন্য।
সব কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে তাই ডিজিটাল আর্ট হচ্ছে আরকি আপু।
খুবই সুন্দর ডিজিটাল অঙ্কন করেছেন ভাই। ডিজিটাল অংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল।
এতো সুন্দর সন্দর কমেন্ট পাই ভাই। আর্ট যদি সুন্দর না হয় তাহলে কি হয় আপনিই বলেন।