আরো একটি গোলাপ ফুল এর চিত্র অঙ্কন || ডিজিটাল আর্ট #54
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। তো আজ আপনাদের সাথে শেয়ার আমার তৈরি আরো একটি ডিজিটাল আর্ট। কিছু দিন আগেও একটি গোলাপ এর ছবি একেছিলাম আজো আকলাম। মানে একটু উন্নতি করার চেস্টা আরকি। আশা করি সাথেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CS6
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
- অরিনিক প্লাগিন।
প্রথমে আমি ফটোশপ এপ্লিকেশনটি চালু করে নিউ মেনুতে যেয়ে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করি। সাইজ রাখি 2000X2000 পিক্সেল।
এরপর আমি নতুন একটি লেয়ার খুলে সেটার উপর পেন টুল দিয়ে গোলাপ ফুল এর কলি আঁকতে শুরু করি।
একই ভাবে আমি কিছু গোলাপফুলের পাপড়ি এঁকে ফেলি।
এবার এবার বাহিরের দিকে আরো কিছু পাপড়ি আঁকি।
এবার গোলাপ ফুলের সম্পূর্ণ চিত্র আঁকা শেষ করি।
এবার নতুন এক লেয়ার এ গোলাপ ফুল এর পাতা সহ ডাল এঁকে দেই।
এবার আমি পেইন্ট বাকেট টূল এর মাধ্যমে পাতা গুলোকে রঙ করি।
এবার গোলাপফুলের ডালটিকে রঙ করে ফেলি।
এবার সম্পূর্ণ গোলাপ ফুলটি রঙ করা সম্পন্ন করি।
এই ধাপে আমি প্রথমে একটি বৃত্ত আঁকি যার ভিতর গোলাপফুল টি থাকে। তারপর সেই বৃত্তের ভিতর গ্র্যাডিয়েন্ট রঙ দিয়ে ফিল করি। তারপর ব্যাকগ্রাউন্ড লেয়ার এ ও একটি গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি। তারপর আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
আপনার ডিজিটাল আর্ট দ্বারা গোলাপ ফুল অঙ্কন করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দরভাবে গোলাপ ফুল অঙ্কন করেছেন দেখে আমার খুবই ভালো লেগেছে। লাল গোলাপ ফুল টি অসাধারন হয়েছে। খুবই আকর্ষনীয় হয়েছে আপনার গোলাপ ফুল টি। অনেক দক্ষতার সাথে এটি অঙ্কন করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো।
অনুপ্রেরণা পাই আমি মুগ্ধতা থেকে। আপনাদের এমন মন্তব্যই আমাদের অনুপ্রেরণা জোগায় অনেক ।
একদম বাস্তব গোলাপ ফুল হয়েছে ভাইয়া, মনে হয় ফটোগ্রাফি করা হয়েছে, আপনার ডিজিটাল আর্ট গুলোতে আপনি বাস্তব রুপ দিয়ে থাকেন, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।
আমিও ভাবতে পারিনি গোলাপফুলটি এতো সুন্দর হবে। করতে করতে হয়ে গেলো সুন্দর।
আপনার আর্টটি দেখে মনে হচ্ছে এটি যেন বাস্তবে একটি গোলাপ ফুল।আপনার আর্টটি খুবই সুন্দর হইছে।আপনার জন্য শুভ কামনা রইল।
আসলে কালার কম্বিনেশন এর কারণে এমনটা হয়েছে। আমিও চিন্তা করতে পারিনি এমন হবে।
গোলাপ ফুলের ডিজিটাল অংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই অসাধারণ হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে ডিজিটাল অংকন করলেন। আপনার জন্য রইল শুভকামনা
সব সময় চেস্টা থাকে আপনাদের ভালো কিছু উপহার দেওয়া।
আপনি অনেক সুন্দর গোলাপ ফুলের চিত্র অংকন করেছেন । আপনার তৈরি গোলাপ ফুলটি দেখতে বাস্তবে গোলাপ ফুলের মতো লাগছে । চমৎকার একটি লাল গোলাপ আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
কালার কম্বিনেশন হচ্ছে এই বাস্তব লাগার আসল রহস্য। অনেক অনেক শুভকামনা রইলো আপু।
খুবই চমৎকার করে গোলাপ ফুলটি অঙ্কন করেছেন ভাইয়া। দেখতে খুবই আকর্ষণীয় মনে হচ্ছে। লালগোলাপ আমার কাছে খুবই পছন্দের। আর আমার পছন্দের এই গোলাপ ফুলটি ডিজিটাল আর্টের মাধ্যমে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এই ফুলটি আপনার পছন্দ হয়েছে জেনে অনেক ভালো লাগলো ভাই। আসলে আপনাদের ভালো লাগার জন্যই করা হয় এগুলো।
ভাইয়া আপনার গোলাপ ফুলের চিত্র অংখন খুবই ভালো ছিল,আমার কাছে অনেক ভালো লাগছে। প্রতিটা ধাপ খুবই সুন্দর করে আমাদের মাঝে প্রেজেন্ট করছেন এবং সুন্দর বর্ননা দিছেন।ধন্যবাদ ভাই, শুভ কামনা রইল
প্রতিটা ধাপ আপনি পড়েছেন এটা শুনে আনন্দ পেলাম। সাথে থাকবেন ভাই।
ভাই আপনার আজকের গোলাপ ফুলের ডিজিটাল আর্টটি দেখে মনে হচ্ছে না যে এটা একটি আর্ট। আমি তো ভেবেছিলাম আপনি মনে হয় কোন গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। সত্যি ভাই অনেক চমৎকার হয়েছে। আপনার আগের ফুলটিও দেখেছিলাম তবে এবার একটি আপনি ঠিকই বলেছেন উন্নতি হয়েছে অনেক। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হেহে ভাই কি যে বলেন। বাস্তব গোলাপ তো অনেক অনেক সুন্দর।
একটি গোলাপ ফুল এর চিত্র অঙ্কন করেছেন অসাধারণ হয়েছে। এধরনের ডিজিটাল আর্ট গুলো দেখতে ভিশন ভালো লাগে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
সাজিয়ে উপস্থাপন করলে পোস্ট অনেক সুন্দর হয়। তাই চেস্টা থাকে ভালো কিছু করার
ভাইয়া আপনি খুবই সুন্দর ভাবে একটি গোলাপ ফুল ডিজিটাল আর্টের মাধ্যমে প্রকাশ করেছেন। যা দেখতে সত্যিই অসাধারণ লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে ডিজিটাল আর্টের মাধ্যমে গোলাপ ফুল তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আসলে ডিজিটাল আর্ট এর মাধ্যমে কিছু করতে অনেক ভালো লাগে। সব সময় এঞ্জয় করি আমি।