একটি লাল গোলাপ এর দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #45
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। তো আজ আপনাদের সাথে শেয়ার আমার তৈরি আরো একটি ডিজিটাল আর্ট আশা করি সাথেই থাকবেন। আর আজকের আর্ট এর কনসেপ্ট এসেছে @nusuranur আপুর একটি আর্ট থেকে। যদিও ভেবেছিলাম পারবোনা। তবে পেন টুল এর ব্যবহার শিখে বানিয়ে ফেললাম। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CS6
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ এপ্লিকেশনটি চালু করে নিউ মেনুতে যেয়ে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করি। সাইজ রাখি 2000X2000 পিক্সেল।
এবার নতুন একটি লেয়ার ক্রিয়েট করে সেটার উপর পেন টুল মাঝের দিক থেকে ফুল আঁকা শুরু করি।
এবার আমি ধীরে ধীরে আরো একটু ফুলের পাপড়ি আঁকতে থাকি।
একই ভাবে পেন টুল ব্যবহার করে আরো কিছু পাপড়ি আঁকি আমি।
এবার একই ভাবে এক সাইডের পাপড়ি গুলো আঁকি।
এবার বাকি এক সাইডের পাপড়ি গুলো এঁকে ফেলি ধীরে ধীরে।
এবার আমি এক পাশের পাতা এঁকে দেই।
একই ভাবে সব পাতা আঁকা শেষ করি। তারপর নিচে ছোট্ট একটা ডাল আঁকি।
পাতা ও ছোট্ট ডাল টি রঙ করি। পেইন্ট বাকেট টুল এর মাধ্যমে।
একই ভাবে সম্পুর্ন ড্রইং রঙ করা শেষ করি। ব্যাকগ্রাউন্ড এ হলুদ রঙ এর একটি সলিড লেয়ার যুক্ত করি। তারপর আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
আরে বাহ!একেবারে বাস্তব গোলাপের মতোই লাগছে কিন্তু।খুব সুন্দর হয়েছে।
দেকতে হবে না কার আর্ট থেকে কনসেপ্ট নেওয়া। নুর আপুর আর্ট বলে কথা। বুঝতে হবে।
আপনার আজকের ডিজিটাল আর্ট লাল গোলাপ বেশ সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুন সুন্দর করে দেখিয়েছেন। ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা রইলো।🌹🌹
ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রেরণা দেওয়া জন্য।
গোলাপ ফুলের ডিজিটাল অংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি অসাধারণ আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ। খুবই সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল।
আপনার কমেন্ট পড়ে আমিও মুগ্ধ ভাই। এভাবেই অনুপ্রেরণা দিয়ে যাবেন সব সময়।
খুবই চমৎকার ভাবে একটি গোলাপ ফুলের ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন, দেখে মনে হচ্ছে এখনি মনে হয় গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে। কি সুন্দর লাল টকটকে গোলাপ ফুলটি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যা ভাই আমিও ভাবিনি আঁকার পর এতোটা সুন্দর লাগবে। আসলে কাজ শিখলেই শিখা হয়। আলসেমির কারনেই পারিনা।
গোলাপ ফুল আমরা খুবই পছন্দ।আপনার ডিজিটাল আর্ট গোলাপ ফুল টি খুবই চমৎকার হয়েছে। কোন খুঁত খুজে পাচ্ছি না। খুবই চমৎকার হয়েছে আপনার ফুলটি। প্রতি টি ধাপ উপস্থাপন করেছেন খুব চমৎকার ভাবে। ধন্যবাদ
হ্যা আপু। পার্ফেক্ট করার চেস্টা করেছি আরকি। অনেক সময় লেগেছে ফুলটি আর্ট করতে।
বাহ ভাই খুব সুন্দর করে আপনি গোলাপ ফুলের একটি চিত্র অঙ্কন করেছেন। আসলে আপনার ডিজিটাল আর্ট গুলো সব সময় যেমন অনেক বেশি সুন্দর হয়। আজকে আর্ট অনেক বেশী সুন্দর লাগছে।
সবই আপনাদের দোয়া ভাই। আপ্নারা পাশে আছেন বলেই অনুপ্রেরণা পাই সুন্দর আর্ট করার।
আমার কাছে এ ধরনের ডিজিটাল আর্ট গুলো খুব ভালো লাগে। অনেক সিম্পল কিন্তু তাও দেখতে খুবই সুন্দর। আরো সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।
হ্যা আপু। চেস্টা করবো সামনে এমন আরো আর্ট আপনাদের উপহার দিতে। ধন্যবাদ অনুপ্রেরণা দেওয়ার জন্য আপু।
গোলাপের ডিজিটাল আর্ট সাধারন ব্যাপার। মুগ্ধ হয়ে গেলাম দেখে। আজ আমি ফুলের ফটোগ্রাফি করেছি তার মধ্যে প্রথমে ছিল গোলাপের ফটোগ্রাফি। বেশ ভালো ছিল আপনার উপস্থাপনা। এভাবে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা।
দেখেছিলাম মনে হয় আপনার ফটোগ্রাফি গুলো ভালো ছবি আঁকার পাশা পাশি ভালো ছবিও তুলেন আপনি।
ওয়াও আপনার তৈরি লাল গোলাপের ডিজিটাল আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর ভাবে ডিজিটাল আর্টের মাধ্যমে লাল গোলাপ ফুল ফুটিয়ে তুলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি ডিজিটাল আর্ট উপস্থাপন করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
আমিও আঁকার পর অনেকটা মুগ্ধই হয়ে গিয়েছিলাম ভাই। ভাবতে পারিনি এতো ভালো হবে।
বাহ্ সুন্দর একটি গোলাপ ফুল এঁকে ফেললেন।
গোলাপ আমার সবথেকে প্রিয় ফুল।
আপনি দারুন দক্ষতার সাথে কাজটি করেছেন।
শুভ কামনা রইল আপনার জন্য 💌
আমারো খুব পছন্দ লাল গোলাপ। আর নুর আপুর ছবিটি দেখে ভালো লাগলো তাই একেই ফেললাম।