পাহাড়ি দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #203
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি খবর সবার। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালোর দলে। বৃষ্টি হওয়াতে কয়টা দিন একটু ঠান্ডা তাই ভালোই লাগে। এমন ঠান্ডা আবহাওয়া সব সময় কাম্য। তো আজ অনেক দিন পর আবারো একটি ডিজিটাল আর্ট নিয়ে হাজির হলাম। আশা করি ভালো লাগবে।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CC 2019
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।
প্রথমেই আমি নতুন একটি লেয়ার খুলে নেই।
এবার আমি লেসো টুল ব্যবহার করে নিচের মাটির অংশ তৈরি করি। তারপর এটিকে রঙ দিয়ে ভরাট করি।
এবার সে অংশে কিছু জায়গা একটু উজ্জ্বল করি। যেনো মনে হয় এখানে আলো পরে এমন হয়েছে।
এবার ব্যাকগ্রাউন্ড এ আরো একটি পাহাড় তৈরি করে একই রকম করি।
এবার তার পেছনে আরো একটি পাহাড় তৈরি করি। এটি ফুটিয়ে তোলার জন্য গ্র্যাডিয়েন্ট রং ব্যবহার করি।
এবার আমি ব্যাকগ্রাউন্ড এ গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি।
এবার এলিপ্টিক্যাল মারকিউ টুল দিয়ে একটি চাঁদ এঁকে ফেলি। যেটি অস্ত যাচ্ছিলো।
এবার আবারো কাষ্টম ব্রাশ টুল ব্যবহার করে আকাশে বিভিন্ন রঙ এর মেঘ যুক্ত করে দেই।
এবার কালার কারেকশন করে ছবির সৌন্দর্য বৃদ্ধি করি। এরপর আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
বেশ সুন্দর তো! মোবাইলে এমন আর্ট আঁকা যায়? কোন অ্যাপে হয়? ল্যাপটপে অ্যাডবে ব্যবহার করাটা জানি। মোবাইলে করিনি৷ আপনার আর্টি খুব ভালো হয়েছে।
হ্যা আমি যতদূর জানি মোবাইলেও এমন আর্ট আঁকা সম্ভব। তবে কোন এপ দিয়ে করা যায় এটা জানিনা । আমি পিসি দিয়েই করেছি।
পাহাড়ি দৃশ্যগুলো আপনি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আসলে আপনার ডিজিটাল চিত্রাংকন যত দেখি ততই ভালো লাগে। আজকে এই চিত্রটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
আমার আর্টটি আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ভাই।
আমি জানি আপনি অনেক সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট করতে পারেন। আচ্ছা ঠিক আমাদের মাঝে অনেক সুন্দর ডিজিটাল আর্ট করে দেখেছেন। আপনার আর্ট চমৎকার হয়েছে। বেশ ভালো লাগলো এত সুন্দর আর্ট করতে দেখে।
চেষ্টা করি আরকি সুন্দর করে আর্ট উপহার দেওয়ার জন্য।
পাহাড়ের দৃশ্য টার ডিজিটাল আর্ট খুবই চমৎকার করেছেন। তবে চাঁদ এবং পরিবেশ টা চমৎকার লাগছে। খুবই সুন্দর করেছেন ডিজিটাল দৃশ্যটা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
চাঁদের দৃশ্য গুলো আসলেই খুব সুন্দর হয়ে থাকে। দেখতে ভালো লাগে।
বৃষ্টির পর আবহাওয়াটা অনেকটাই শীতল হয়েছে। আর সবাই একটু স্বস্তি ফিরে পেয়েছে। ভাইয়া আপনি আবারো নতুন একটি ডিজিটাল আর্ট নিয়ে হাজির হয়েছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার ডিজিটাল আর্ট খুবই সুন্দর হয়েছে। পাহাড়ের সৌন্দর্য সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো।
হ্যা আপু বৃষ্টির পর যে আবহাওয়াটা পাওয়া যায় সেটা সত্যি দারুণ লাগে।
আপনার ডিজিটাল আর্ট গুলো বরাবরই খুব সুন্দর হয়। আজকের এই পাহাড়ের দৃশ্যের আর্টটাও ভীষণ সুন্দর হয়েছে। বিশেষ করে আকাশটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ডিজিটাল আর্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু। চেষ্টা থাকে একটু ভালো ভাবে করার।
ডিজিটাল আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি অনেক সুন্দর করে পাহাড়ি দৃশ্য অংকন করেছেন। সত্যি বলতে আজকে আপনার ডিজিটাল আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের ডিজিটাল আর্ট গুলো যতই দেখি ততই ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে ডিজিটাল প্রাকৃতিক দৃশ্য আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু। আসলে আমি আমার সবটা দিয়ে ট্রাই করি।
খুবই সুন্দর একটি পাহাড়ি দৃশ্যের অংকন শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে এত অসাধারণ একটি পাহাড়ি দৃশ্য দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর দৃশ্য তৈরি করেছেন তার মধ্যে আপনি রঙের সংমিশ্রণগুলো খুব সুন্দরভাবে দিয়েছেন৷ একই সাথে ডিজাইনও বেশ অসাধারণ হয়েছে৷
আমার পাহাড়ি দৃশ্যটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।