লাল এক সন্ধ্যা বেলার দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #198
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি খবর সবার। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালোর দলে। অনেক অনেক দিন আর্টের বাইরে ছিলাম আমি। খুব ব্যস্ততা ও ঝামেলার মাঝে দিন গুলো কেটে ছিলো। অবশেষে আবার সময় বের করে আপনাদের মাঝে ফিরতে পেরেছি। এতে খুবই খুশি আমি। ধীরে ধীরে স্টিমিটে আরো সময় বের করার চেষ্টা করছি। তো দীর্ঘদিন আপনাদের মাঝে আর্ট নিয়ে হাজির হতে পারিনি। তাই আজ ভাবলাম একটা আর্ট করেই ফেলি।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CC 2019
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।
প্রথমেই আমি নতুন একটি লেয়ার খুলে নেই।
এবার আমি লেসো টুল ব্যবহার করে নিচের মাটির অংশ তৈরি করি। তারপর এটিকে গাঢ় খয়েরি রঙ দিয়ে ভরাট করি।
এবার লিগ্যাসি ব্রাশ টুল দিয়ে ঘাস যুক্ত করি।
এবার এলিপ্টিক্যাল মারকিউ টুল দিয়ে সূর্য এঁকে ফেলি।
এবার পুরো ছবি তে গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি।
এবার কাষ্টম ব্রাশ টুল দিয়ে আমার ছবিতে দুই পাশে গাছ যুক্ত করি।
এবার সূর্য মামার উজ্জ্বলতা বৃদ্ধি করি।
এবার কালার কারেকশন করে ছবির সৌন্দর্য বৃদ্ধি করি।
আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
ভাইয়া আপনি সব ব্যস্ততা ও ঝামেলা শেষ করে আবারও এক্টিভ হচ্ছেন জেনে ভালো লাগলো। অনেক দিন পর আপনার ডিজিটাল আর্ট দেখে খুব ভালো লাগলো। আপনার ডিজিটাল আর্ট সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে। আজকের এই আর্ট খুব সুন্দর হয়েছে। আমি ভেবেছি রং পেন্সিলের সাহায্যে একদিন আপনার এই আর্ট করবো। এই ধরনের প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ডিজিটাল আর্ট শেয়ার করার জন্য।
জ্বি আপু চেষ্টা করেছি সব কিছু গুছিয়ে স্টিমিটে ব্যাক করার।
আপনার ডিজিটাল চিত্রগুলো আমার খুবই ভালো লাগে। অনেকদিন পর আপনার সুন্দর একটি ডিজিটাল চিত্রাংকন দেখতে পেলাম অসাধারণ হয়েছে।
ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্যের জন্য।
আপনি আবারও একটিভ হয়েছেন এটা জানি বেশ ভালো লাগলো। আপনি খুব চমৎকার ডিজিটাল অংকন গুলো করে থাকেন। লাল এক সন্ধ্যা বেলা দৃশ্য অংকনটি আপনি খুবই চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।
খুবই ঝামেলার মাঝে ছিলাম কয়দিন ভাই।
সন্ধ্যাকালীন মুহূর্তে সূর্য ডুবে যাওয়ার সুন্দর এক অনুভূতি ডিজিটাল আর্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই জাতীয় ডিজিটাল আর্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। যেখানে অনেক কিছু জানার এবং শেখার থাকে এবং ভালোলাগা খুঁজে পাওয়া যায়।
আসলে সন্ধ্যার এ অনুভুতি খুবই ভালো লাগে। তাই চেষ্টা করেছি ফুটিয়ে তোলার।
আপনার ডিজিটাল আটটি দেখে অবাক হয়ে গেছে। এত সুন্দর ভাবে কালার ম্যাচ এবং অঙ্কন করেছেন যা আসলে অনেক প্রশংসনীয়। এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
আমার আর্টের প্রশংসা শুনে ভালো লাগলো অনেক আপু।
অনেকদিন পর আপনার ডিজিটাল একটি সুন্দর আর্ট দেখতে পেলাম।আপনি শত ব্যস্ততা পার হয়ে আবার এক্টিভ হয়েছেন এটা জেনে খুব ভালো লাগলো। যাই হোক এই ধরনের ডিজিটাল আর্ট গুলো দেখতে অনেক ভালো লাগে।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
জ্বি ভাই। আসলে ব্যস্ততার কারণে সময় পাইনি এই কয়টা দিন।
আসলেই অনেক দিন পর আপনার ডিজিটাল আর্ট দেখলাম। বেশ ভালো লাগলো ডিজিটাল আর্ট দেখে। বরাবরের মতোই খুব সুন্দর একটি দৃশ্যের আর্ট করেছেন আপনি। সন্ধ্যার এরকম দৃশ্য আসলেই মনোমুগ্ধকর। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ডিজিটাল আর্ট শেয়ার করার জন্য।
জ্বি আপু। অনেক দিন পর আর্ট পোস্ট করলাম।