বিকেলের আকাশের দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #197

in আমার বাংলা ব্লগ2 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি খবর সবার। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালোর দলে। যদিও এই তীব্র গরমে ভালো থাকা অনেকটাই কষ্টের। তবুও ভালো থাকতেই হয়। এই গরম যে কবে শেষ হবে জানিনা আমি। আজ একটি আর্ট নিয়ে হাজির হলাম অনেক দিন পর। আজকের আর্ট নিয়ে মজার কাহিনী আছে। আমি প্রথমে এটি সন্ধ্যা বেলার দৃশ্য হিসেবে আর্ট করেছি। তবে মেঘ গুলো তেমন বুঝা যাচ্ছিলোনা। তখন কালার কারেকশন করে দেখলাম বিকেলের দৃশ্য বানালেই ভালো হয়। তাই সেটাই বানিয়ে দিলাম।


197.png

আমার তৈরি আর্ট

images (17).jpeg

needed things.png


ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-

  • কম্পিউটার
  • Adobe Photoshop CC 2019
  • ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)

images (17).jpeg

art details.png

অঙ্কনের ধাপ-১

1.png

প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।


অঙ্কনের ধাপ-২

2.png
প্রথমেই আমি নতুন একটি লেয়ার খুলে নেই।


অঙ্কনের ধাপ-৩

Screenshot_2.png
এবার আমি লেসো টুল ব্যবহার করে নিচের মাটির অংশ তৈরি করি। তারপর এটিকে গাঢ় নীল রঙ দিয়ে ভরাট করি।


অঙ্কনের ধাপ-৪

4.png
একই ভাবে পেছনে আরো কিছু লেয়ার তৈরি করি। এবং প্রথম লেয়ারে ঘাস যুক্ত করি।


অঙ্কনের ধাপ-৫

5.png
এবার কাষ্টম ব্রাশ টুল দিয়ে কিছু গাছ এঁকে দেই লেয়ার গুলোতে।


অঙ্কনের ধাপ-৬

6.png
এবার নিচের অর্ধেক এ গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি। এটি হবে পানির অংশ।


অঙ্কনের ধাপ-৭

7.png
এবার আমি ব্যাকগ্রাউন্ড এ গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি।


অঙ্কনের ধাপ-৮

8.png
এবার আবারো কাষ্টম ব্রাশ টুল ব্যবহার করে আকাশে মেঘ যুক্ত করে দেই।


অঙ্কনের ধাপ-৯

9.png
এবার কালার কারেকশন করে ছবির সৌন্দর্য বৃদ্ধি করি।


অঙ্কনের ধাপ-১০

10.png
আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।

images (17).jpeg

final art.png

197.png

আমার করা আর্ট।


তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

break .png

Purple Yellow Black Neon SciFi YouTube Banner (800 × 260 px) (800 × 250 px).gif

break .png

আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

break .png

Banner.png

break .png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

ভাই আপনার তৈরি ডিজিটাল আর্টগুলো ভীষণ ভালো লাগে আমার কাছে। আপনি অনেক সুন্দর করে বিকালের আকাশের দৃশ্য অংকন করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

অসাধারণ একটা দৃশ্য ভাই। আপনার অংকন শৈলী সত্যিই অসাধারণ। আমার কাছে আপনার অংকন করা বিকালের আকাশের দৃশ্য অনেক ভালো লেগেছে। অংকনের প্রতিটি ধাপ অনেক সুন্দর করে তুলে ধরেছেন।

 2 years ago 

বিকেলের অপরূপ সুন্দরময় দৃশ্য আপনি ফুটিয়ে তুলেছেন এই ডিজিটাল চিত্র অংকনের মাধ্যমে। এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বিকেলের আকাশের দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ডিজিটাল আর্ট দেখতে খুব সুন্দর লাগছে বিকেলের নীল আকাশটা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন যেটা সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে যাই হোক শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

নীল আকাশের দিকে তাকিয়ে থাকতে বেশ ভালো। যখন আকাশের মেঘ গুলো চারদিকে ঘোরাঘুরি করে তখন দেখতে আরো বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বিকেলের আকাশের দৃশ্য অঙ্কন করেছেন। আসলে, ডিজিটাল আর্ট গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বেশ দারুন ভাবে আর্ট টি সম্পন্ন করেছেন।

 2 years ago 

ফাইনাল আউটপুট দেখে মনে হচ্ছে আপনি ফটোগ্রাফি করেছেন। সত্যি দারুন হয়েছে আপনার ডিজিটাল আর্ট। বরাবরের মতোই খুব নিখুত ভাবে আপনি এ কাজগুলো করেন। আকাশের মেঘগুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ডিজিটাল আর্ট গুলো অনেক সুন্দর হয়ে থাকে। সবসময় আপনি খুব সুন্দর সুন্দর কিছু ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করে আসছেন। আজকে আপনি খুবই সুন্দর একটি ডিজিটাল আর্ট শেয়ার করেছেন এবং বিকেলের আকাশের এই সুন্দর দৃশ্য আপনার কাছ থেকে দেখে খুবই ভালো লাগলো৷ খুব সুন্দরভাবে আপনি এই দৃশ্যটি অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

সন্ধ‍্যা হয়ে গেল বিকেল হা দারুণ তো। বেশ অন‍্যরকম একটা অনূভুতি এটা হা হা। বিকেলের আকাশের দৃশ্যের পেইন্টিং টা চমৎকার করেছেন ভাই। খুবই সুন্দর লাগছে। পাশাপাশি পোস্ট টার প্রতিটা ধাপ খুবই চমৎকার উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

আপনার ডিজিটাল আর্ট গুলো যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। এত সুন্দর ভাবে আর্ট গুলো করেন যা আসলে বাস্তবের সাথে হুবাহুব মিলে যায়।এত সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64222.97
ETH 1872.99
USDT 1.00
SBD 0.38