রক্তিম এক সন্ধ্যার দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #170

in আমার বাংলা ব্লগ3 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি খবর সবার। কার কার এলাকায় শীত শীত আবহাওয়ার আগমন হয়েছে? আমাদের ঢাকায় তো এখনো প্রচন্ড গরম। যদিও অতিরিক্ত গরমটা অনেকটাই কমেছে। তবে অনেক জেলায় নাকি ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে। আবার কুয়াশাও দেখা যাচ্ছে। যাক শীত যত দ্রুতো আসবে আমার জন্য ততই ভালো। শীত আমার পছন্দের আবহাওয়া। আজ আপনাদের মাঝে আবারো একটি ডিজিটাল আর্ট নিয়ে হাজির হয়েছি। আশা করি ভালো লাগবে।


170 raw eveing.png

আমার তৈরি আর্ট

images (17).jpeg

needed things.png


ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-

  • কম্পিউটার
  • Adobe Photoshop CC 2019
  • ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)

images (17).jpeg

art details.png

অঙ্কনের ধাপ-১

1.png

প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।


অঙ্কনের ধাপ-২

2.png
প্রথমেই আমি নতুন একটি লেয়ার খুলে নেই।


অঙ্কনের ধাপ-৩

3.png
এবার আমি লেসো টুল ব্যবহার করে নিচের মাটির অংশ তৈরি করি। তারপর এটিকে কালো রঙ দিয়ে ভরাট করি।


অঙ্কনের ধাপ-৪

4.png
এবার আবারো লেসো টুল ব্যবহার করে মাঝ বরাবর আরো একটি লেয়ার এঁকে নেই। যেখানে গাছ থাকবে। আর তার পেছনেই সূর্যমামা থাকবে।


অঙ্কনের ধাপ-৫

5.png
এবার কাষ্টম ব্রাশ টুল ব্যবহার করে প্রথম লেয়ার এ ঘাস যুক্ত করি।


অঙ্কনের ধাপ-৬

6.png
এবার মাঝের সে লেয়ার কাস্টম ব্রাশ টুল এর মাধ্যমে কিছু গাছ যুক্ত করে দেই।


অঙ্কনের ধাপ-৭

7.png
এবার পুরো ছবির ব্যাকগ্রাউন্ড এ গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি।


অঙ্কনের ধাপ-৮

8.png
এবার এলিপ্টিক্যাল মারকিউ টুল ব্যবহার করে বড় এক সূর্য এঁকে দেই।


অঙ্কনের ধাপ-৯

9.png
এবার মাঝের পানির অংশে সূর্য ও পাড়ের প্রতিবিম্ব তৈরি করি।


অঙ্কনের ধাপ-১০

10.png
এবার আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।

images (17).jpeg

final art.png

170 raw eveing.png

আমার করা আর্ট।


তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

break .png

Purple Yellow Black Neon SciFi YouTube Banner (800 × 260 px) (800 × 250 px).gif

break .png

আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

break .png

Banner.png

break .png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

আমিও ঢাকাতেই আছি। তবে শুনলাম এলাকায় নাকী বেশ ভালো ঠান্ডা পড়েছে। কিন্তু ঢাকা তে এখনো ভালো গরম। একেবারে সন্ধ‍্যার সূর্যাস্তের সময় নদী বা পুকুরের পাশে বসে এইরকম দৃশ‍্য দেখেছি বহুবার। কী অসাধারণ লাগে দেখতে। কী অসাধারণ সৌন্দর্য ছড়িয়ে দেয়। ডিজিটাল আর্ট এর মাধ্যমে দৃশ্য টা দারুণ তৈরি করেছেন ভাই। একেবারে মনমুগ্ধকর বলতেই হয়। অনেক সুন্দর হয়েছে ডিজিটাল আর্টটা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এমন দৃশ্য দেখতে কিন্তু অনেক ভালো লাগে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

জি ভাইয়া আমাদের এলাকায় শীত শীত আবহাওয়ায় আগমন হয়েছে। ঢাকায় এসছিলাম ভাইয়া। ঢাকায় তো শীত লাগে না ঢাকায় প্রচন্ড গরম। শীতকাল ভালোই লাগে নতুন নতুন সুন্দর সুন্দর ড্রেস পড়া যায়। বেশ ভালোই লাগে আবার কিন্তু একটা কি 🙂শীতকাল আসলে গোসল করতে একটু কষ্ট হয়। এই কাজগুলোকে আমি সম্মান করি এবং এই কাজগুলো শিখতে চাই আপনি রক্তিম এক সন্ধায় দৃশ্য অংকন করেছেন। অনেক সুন্দরভাবে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল

 3 years ago 

হুম ঢাকায় প্রচন্ড গরম ভাই।

 3 years ago 

সূর্যাস্তের মুহূর্তটা উপভোগ করতে সবাই পছন্দ করে। সূর্য যখন লালচে আকার ধারণ করে ভিন্ন এক সৌন্দর্য যেটা সবাই দেখে মুগ্ধ হয়। আপনি রক্তিম এক সন্ধ্যার দৃশ্য খুব সুন্দরভাবে ডিজিটাল আর্ট করে দেখালেন খুবই সুন্দর হয়েছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে সূর্যাস্ত ব্যাপারটা সব সময়ই ভালো লাগে।

 3 years ago 

রক্তিম আভায় আলোকিত পশ্চিম আকাশ পানিতে তার দৃশ্য ফুটে উঠেছে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে সবুজ গাছগুলো।
সত্যিই এ যেন এক স্বপ্নের মত দৃশ্য প্রস্তুত করেছেন ডিজিটাল পদ্ধতিতে।
দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ফুটেছে।

 3 years ago 

রক্তিম সন্ধায় সূর্য যখন পশ্চিম আকাশে তখন সন্ধ্যার সে ঝলকানি দেখতে কতই না ভালো লাগে ।

 3 years ago 

বাহ্ চমৎকার তো মুগ্ধ হয়ে গেলাম। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। আপনার করা ডিজিটাল আর্টটি দেখে তো জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। এমন সুন্দর করে আপনি সন্ধ্যার দৃশ্য অঙ্কন করলেন যে দৃশ্যটি অবশ্যই সবার নজর কাড়বে। ধন্যবাদ এত সুন্দর একটি ডিজিটাল আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি সুন্দর ভাবে আর্টটি সম্পন্ন করার। জানিনা কতটা সুন্দর হয়েছে।

 3 years ago 

আপনার ডিজিটাল আর্ট গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। চমৎকার রক্তিম সন্ধ্যার সুন্দর দৃশ্য অঙ্কন করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। কালার কম্বিনেশন খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি অংকন আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

কালার কম্বিনেশন প্রথমে আলাদা ভাবে ট্রাই করেছিলাম। পরে দেখলাম এটাই পার্ফেক্ট লাগে।

 3 years ago 

জি ভাইয়া আগের তুলনায় গরমের তাপমাত্রা একটু কমে গেছে। তবে শেষ রাতে একটু একটু শীত অনুভব হয় অনেক ভালো লাগে। আপনি বেশ সুন্দর একটি ডিজিটাল আর্ট শেয়ার করলেন। সন্ধ্যা বেলার সূর্যের এমন রং দেখতে খুবই ভালো লাগে। যা আপনি ডিজিটাল আর্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করলেন। অনেক ভালো লাগলো।

 3 years ago 

হ্যা আগের চেয়ে গরম অনেকটাই কমেছে আপু।

 3 years ago 

খুবই সুন্দর ছিল পানিতে ঢেউ দেওয়ার ওই ইফেক্ট কত পারসেন্ট ব্যবহার করা হয়েছে জানতে চাচ্ছি। পুরো ভিউ টা খুব চমৎকার লেগেছে আমার কাছে।

 3 years ago 

ওটা কাস্টমাইজ করেছিলাম দেখে দেখে। সঠিক মনে নাই। তবে সব গুলা অনেক কমিয়ে দিয়েছি এপ্লাই করেছিলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 65110.65
ETH 1926.13
USDT 1.00
SBD 0.38