সূর্যাস্তের দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #158

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি খবর সবার। গরমে অবস্থা যেন খারাপ হবার উপক্রম। কিন্তু কোথাও কোথাও নাকি টানা ৩-৪ দিন ধরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি গুলো ঢাকাতে হয়না কেন ভাই? হলে একটু শান্তি পেতাম। গরমে আমার অবস্থা যায় যায়। যদিও বিকেলে একটু বৃষ্টি হয়েছে। তবে গরম কমার নাম নেই যে। যাই হোক আজ একটি আর্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে অনেক।


158 NIGHT SCAPE.png

আমার তৈরি আর্ট

images (17).jpeg

needed things.png


ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-

  • কম্পিউটার
  • Adobe Photoshop CC 2019
  • ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)

images (17).jpeg

art details.png

অঙ্কনের ধাপ-১

1.png

প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।


অঙ্কনের ধাপ-২

2.png
প্রথমেই আমি নতুন একটি লেয়ার খুলে নেই।


অঙ্কনের ধাপ-৩

3.png
এবার আমি লেসো টুল ব্যবহার করে নিচের মাটির অংশ তৈরি করি। তারপর এটিকে কালো রঙ দিয়ে ভরাট করি।


অঙ্কনের ধাপ-৪

4.png
এবার একটু পেছনে আরো দুই পাশে দুইটি মাটির যায়গা তৈরি করে দেই।


অঙ্কনের ধাপ-৫

5.png
এবার একদম পেছনের দিকে দুই সারি পাহাড় এঁকে দেই।


অঙ্কনের ধাপ-৬

6.png
এবার পুরো ছবির ব্যাকগ্রাউন্ড এ গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি।


অঙ্কনের ধাপ-৭

7.png
এবার লিগাসি ব্রাশ টুল এর মাধ্যমে একদম প্রথম লেয়ারে ঘাস যুক্ত করি। পুরো যায়গা জুড়ে ঘাস যুক্ত করে দেই।


অঙ্কনের ধাপ-৮

8.png
এবার এলিপ্টিক্যাল মারকিউ টুল এর মাধ্যমে আকাশে চাঁদ এঁকে দেই।


অঙ্কনের ধাপ-৯

9.png
এবার উক্ত চাঁদের উজ্জ্বলতা বৃদ্ধি করি। এর জন্য ব্লেন্ডিং অপশন ব্যবহার করি। যদিও আগে অরিনিক প্লাগিন ব্যবহার করতাম। তবে দুই ভাবেই করা যায়।


অঙ্কনের ধাপ-১০

10.png
এবার প্রথমে কালার কারেকশন করি। এরপর আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।

images (17).jpeg

final art.png

158 NIGHT SCAPE.png

আমার করা আর্ট।


তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

break .png

Purple Yellow Black Neon SciFi YouTube Banner (800 × 260 px) (800 × 250 px).gif

break .png

আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

break .png

Banner.png

break .png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ঠিকই বলেছেন যতই বৃষ্টি হোক গরম একটুও কমেনি। প্রতিনিয়তই আপনি খুব সুন্দর ডিজিটাল আর্ট আমাদেরকে উপহার দিন। আপনার ডিজিটাল আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

হুম আপু। এখন আর আগের মতন বৃষ্টি হলে পরিবেশ এর তাপমাত্রা কমেনা।

 3 years ago 

আমাদের এখানেও মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। তবে ভাইয়া প্রচুর গরম লাগে। সূর্যাস্তের দৃশ্য অঙ্কন করছেন দেখতে অসাধারন লাগতেছে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। আপনার ডিজিটাল আর্ট দেখার অপেক্ষায় থাকি আমি। ভালো ছিলো ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আর আমাদের এলাকায় বৃষ্টি আসবে বলেও আসেনা।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ডিজিটাল আর্ট এর মাধ্যমে সূর্যাস্তের দৃশ্য অঙ্কন । আপনার তৈরি ডিজিটাল আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে ভাই। চাঁদের উজ্জ্বলতা যখন বৃদ্ধি পেয়েছিল দেখতে বেশ চমৎকার লেগেছিল। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 3 years ago 

হুম ব্লেন্ডিং অপশন ব্যবহার করে সহজেই চাঁদের গ্লো বৃদ্ধি করা যায়।

 3 years ago 

ওয়াও দারুন একটি দৃশ্যের ডিজিটাল আর্ট করেছেন। আপনার এই ধরনের ডিজিটাল আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। এই দৃশ্য বাস্তবে দেখতে যেমন ভালো লাগে তেমনি ডিজিটাল আর্টের মধ্যে দেখতেও অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু। চেষ্টা করি কমিউনিটিকে সুন্দর আর্ট উপহার দেওয়ার।

 3 years ago 

আপনি এডোবি ফটোশপ দিয়ে এরকম সুন্দর একটি ডিজিটাল আর্ট তৈরি করে ফেলেছেন যা একদমই প্রশংসনীয়৷ এই আর্টটি দেখতে একদমই সুন্দর দেখা যাচ্ছে এবং হাতে আর্ট করার চেয়ে ডিজিটাল আর্টের মধ্যে একটি আলাদা মজা রয়েছে৷ যা আপনার এই আর্টের মাধ্যমে বোঝা যাচ্ছে৷ ফটোশপ দিয়ে এরকম আরো সুন্দর সুন্দর কিছু আর্ট প্রকাশ করার অগ্রিম শুভকামনা রইল আপনার জন্য৷

 3 years ago 

এটা দারুণ বলেছেন আপনি ভাই। তবে হাতে আঁকা আর্ট গুলোর দাম কিন্তু বেশি। কারণ তাতে খাটনি বেশি।

 3 years ago 

ভাই আপনি আজকে ১৫৮ তম ডিজিটাল আর্ট তৈরি করেছেন। আজকের ডিজিটাল আর্টের সূর্যাস্তের দৃশ্য অংকন। আপনার তৈরি সূর্য অস্তের দৃশ্য অঙ্কনটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সূর্য অস্তের দৃশ্য অঙ্কনটি আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে তৈরি করেছেন। এবং আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে ডিজিটাল আর্ট গুলো করতে অনেক ভালো লাগে। |

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63116.85
ETH 1835.65
USDT 1.00
SBD 0.38