সন্ধ্যায় সূর্যাস্তের দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #154

in আমার বাংলা ব্লগ3 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি খবর সবার। আমি ভালো আছি আবার ভালো নেই। দুই মিলিয়েই আছি বটে। সকাল বেলা শেষ দুইদিন একটু দ্রুতো অফিস এর জন্য বেড় হয়েছি। এতে একটা সুবিধা হয়েছে। জ্যাম পাওয়া যায় কম। আর একটু আগেই অফিসে আসা যায়। চিন্তা মুক্ত থাকা যায়। কারণ আজ পর্যন্ত অফিসে আমি দেড়ি করে যাইনি। ৭ মাস হয়েছে একদিন ও লেট কাউন্ট হয়নি। যাই হোক। আজ আবারো একটি ডিজিটাল আর্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে।


154 digital art.png

আমার তৈরি আর্ট

images (17).jpeg

needed things.png


ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-

  • কম্পিউটার
  • Adobe Photoshop CC 2019
  • ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)

images (17).jpeg

art details.png

অঙ্কনের ধাপ-১

1.png

প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।


অঙ্কনের ধাপ-২

2.png
প্রথমেই আমি নতুন একটি লেয়ার খুলে নেই।


অঙ্কনের ধাপ-৩

3.png
এবার আমি লেসো টুল ব্যবহার করে নিচের মাটির অংশ তৈরি করি। তারপর এটিকে কালো রঙ দিয়ে ভরাট করি।


অঙ্কনের ধাপ-৪

4.png
এবার আমার বানানো পাইন গাছ এর ব্রাশ দিয়ে দুই পাশে পাইন গাছ যুক্ত করি।


অঙ্কনের ধাপ-৫

5.png
এবার লেসো টুল ব্যবহার করে পেছনে ছোট পাহাড় এঁকে নেই।


অঙ্কনের ধাপ-৬

6.png
এবার নতুন এক লেয়ার এ আগের পাহাড় এর পেছনে আরো একটি পাহাড় যুক্ত করি।


অঙ্কনের ধাপ-৭

7.png
এবার দুইটি পাহাড় এর লেয়ার কিছুটা ছোট করি। এরপর গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি পুরো ছবির ব্যাকগ্রাউন্ড এ।


অঙ্কনের ধাপ-৮

8.png
এবার একটি সূর্য একে দেই। এক্ষেত্রে এলিপ্টিক্যাল মারকিউ টুল ব্যবহার করি।


অঙ্কনের ধাপ-৯

9.png
সূর্যের উজ্জ্বলতা বৃদ্ধি করি। এক্ষেত্রে প্রথমে আগের সূর্যের লেয়ার কপি করি। এরপর কপি করা লেয়ার বৃদ্ধি করি। তারপর ওটার রঙ পাল্টাই। এরপর গোজিয়ান ব্লার ইফেক্ট যুক্ত করি।


অঙ্কনের ধাপ-১০

10.png
এবার প্রথমে ছবিতে পাখি যুক্ত করি। এরপর কালার কারেকশন করি হালকা। এরপর আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।

images (17).jpeg

final art.png

154 digital art.png

আমার করা আর্ট।


তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

break .png

Purple Yellow Black Neon SciFi YouTube Banner (800 × 260 px) (800 × 250 px).gif

break .png

আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

break .png

Banner.png

break .png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

অনেকদিন পরে আপনার ডিজিটাল অংকন দেখলাম আবার অনেক সুন্দর হয়েছে দক্ষ হাতে খুব সুন্দর ভাবে সূর্য ডোবার আগ মুহুর্ত তুলে ধরেছেন শুভ কামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ ভাই এতো সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য।

 3 years ago 

আপনি বেশ সময়নিষ্ঠ ।
এই গুনটি সকল ব্যক্তির মধ্যে থাকা খুবই গুরুত্বপূর্ণ। যাইহোক অনেকদিন পর ডিজিটাল আর্ট দেখে বেশ ভালো লাগলো। ‌ ডিজিটাল আর্ট তৈরিতে আমি অনভিজ্ঞ।

 3 years ago 

জ্বি এইদিক দিয়ে একটু সচেতন আমি। ডিজিটাল আর্ট খুব করা হয়। এখন হয়তো সপ্তাহে ১/২ টা আর্ট করে থাকি।

 3 years ago 

ডিজিটাল আর্ট এর মাধ্যমে সূর্য অস্তের খুবই চমৎকার একটা চিত্র অংকন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। পাখি উড়ে যাবার দৃশ্যটি দেবার ফলে আপনার অংকন করা এই চিত্রটি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 3 years ago 

শুরুতে পাখি যুক্ত করার কথা ভাবিনি৷ এটা পরে চিন্তা করবছিলাম।

 3 years ago 

বেশ সুন্দর একটি সূর্যাস্তের দৃশ্য অংকন করেছেন ডিজিটাল আর্ট এর মাধ্যমে। টুলসগুলোর উল্লেখ করায় যে কেউ সহজে অংকন করতে পারবেন। অনেক ধন্যবাদ আর্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যা ভাইয়া। এজন্যই তো এভাবে সহজ করে বলা সব কিছু।

 3 years ago 

আসলেই সকাল সকাল যদি বাসা থেকে বের হওয়া যায় তাহলে রাস্তার জ্যামটা একটু এড়ানো যায় । যাই হোক ভাইয়া আপনি কিন্তু ডিজিটাল আর্ট গুলো অনেক ভালো করেন । আপনার ডিজিটাল আর্ট গুলো দেখলে সত্যিই চোখ ফেরানো যায় না তাকিয়ে থাকতে মন চায় ।

 3 years ago 

হুম। তবে আমার মতন এখন অনেকেই এটা ভেবে সকালে বাইরে যায় আর জ্যাম শুরু হয় 🤣🤣🤣।

 3 years ago 

এবার ডিজিটাল আর্টের মাধ্যমে অসাধারণ একটি সন্ধ্যায় সূর্যাস্তের দৃশ্য অঙ্কন করেছেন ভাই। যা দেখে খুবই ভালো লাগলো।আসলে ডিজিটাল আর্টের চিত্রাঙ্কনগুলো আমার কাছে সবসময়ই খুবই ভালো লাগে।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

ডিজিটাল আর্ট গুলো করতে আমিও খুব ভালোবাসি ভাই। আলাদা একটা ভালো লাগা কাজ করে ডিজিটাল আর্ট এর প্রতি৷

 3 years ago 

সূর্য অস্তের মুহূর্তের সুন্দর একটি দৃশ্য আপনি ডিজিটাল আর্টের মাধ্যমে তুলে ধরেছেন। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর ভাবে এবং দক্ষতার সাথে এত সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

আসলে ভাই চেষ্টা থাকে সুন্দর করে সব কিছু করার জন্য। নিজের কাছেই ভালো লাগে অনেক।

 3 years ago 

খুব সুন্দর একটা সূর্যাস্ত তৈরি হয়েছে তোমার ডিজিটাল আর্টের মাধ্যমে, এবং প্রত্যেকটি ধাপের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এর পুরো প্রক্রিয়াটি, অসাধারণ ছিল আজকের ড্রয়িং।

 3 years ago 

ডিজিটাল আর্ট এর মাধ্যমে সূর্যাস্তের আর্ট গুলো করতে বেশ মজা লাগে৷

 3 years ago 

বেশ সুন্দর ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। আপনার সন্ধ্যায় সূর্যাস্তের দৃশ্য অঙ্কন খুবই দুর্দান্ত হয়েছে। সন্ধ্যায় সূর্যাস্তের দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগে। এতো সুন্দর সন্ধ্যায় সূর্যাস্তের দৃশ্যের আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমার কাছেও সন্ধ্যার সূর্যাস্ত দেখতে বেশ ভালো লাগে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64712.56
ETH 1875.41
USDT 1.00
SBD 0.38