নিস্তব্ধ সন্ধ্যার দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #148

in আমার বাংলা ব্লগ3 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি খবর সবার। বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তাই দুই-তিন দিন পরিবেশটা একটু ঠান্ডা। আর এমন আবহাওয়া আমার খুবই পছন্দের। খুবই ভালো লাগে এই ধরনের আবহাওয়া গুলো। জানিনা কবে আবার শীত পরে শুরু হবে। সেদিনের অপেক্ষায়। যাক আজকে একটি আর্ট নিয়ে হাজির হলাম। আর মজার বিষয় হচ্ছে এই আর্ট আমি আমার অফিস এর কম্পিউটার দিয়ে করেছি। কয়দিন আগে দরকারী কাজে ফটোশপ ইন্সটল করেছিলাম। আজ কাজে লাগালাম আর্ট এর ক্ষেত্রে।


148 landscape art.png

আমার তৈরি আর্ট

images (17).jpeg

needed things.png


ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-

  • কম্পিউটার
  • Adobe Photoshop CC 2019
  • ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)

images (17).jpeg

art details.png

অঙ্কনের ধাপ-১

1.png

প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।


অঙ্কনের ধাপ-২

2.png
প্রথমেই আমি নতুন একটি লেয়ার খুলে নেই।


অঙ্কনের ধাপ-৩

3.png
এবার আমি লেসো টুল ব্যবহার করে নিচের মাটির অংশ তৈরি করি। তারপর এটিকে কালো রঙ দিয়ে ভরাট করি।


অঙ্কনের ধাপ-৪

4.png
এবার কাস্টম ব্রাশ টুল এর মাধ্যমে আমার ছবিতে গাছ যুক্ত করি।


অঙ্কনের ধাপ-৫

5.png
এবার পেছনে কিছু পাহাড় যুক্ত করি। সেগুলোতেও রঙ যুক্ত করি।


অঙ্কনের ধাপ-৬

6.png
এবার পুরো ছবির ব্যাকগ্রাউন্ড এ গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি।


অঙ্কনের ধাপ-৭

7.png
এবার এলিপ্টিক্যাল মারকিউ টুল ব্যবহার করে একটু সূর্য এঁকে দেই।


অঙ্কনের ধাপ-৮

8.png
এবার ব্যাকগ্রাউন্ড এর কালার আবার পরিবর্তন করি। এরপর প্রতিবিম্ব তৈরি করি পাহাড় ও সূর্যের।


অঙ্কনের ধাপ-৯

9.png
এবার আকাশে সাদা মেঘ যুক্ত করি। দেখতে বেশ ভালো লাগে।


অঙ্কনের ধাপ-১০

10.png
এবার প্রথমে কালার কারেকশন করি এরপর আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।

images (17).jpeg

final art.png

148 landscape art.png

আমার করা আর্ট।


তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

break .png

Purple Yellow Black Neon SciFi YouTube Banner (800 × 260 px) (800 × 250 px).gif

break .png

আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

break .png

Banner.png

break .png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

অনেকদিন পর কমিউনিটিতে ডিজিটাল আর্ট দেখলাম। একসময় কমিউনিটিতে ডিজিটাল আট এ একদম পরিপূর্ণ ছিল। এখন কমে যাওয়ায় হঠাৎ করে দেখায় বেশ ভালো লাগছে। পরিবেশটা দেখে বুঝা যাচ্ছে আসলেই অনেক শান্ত। যদিও সত্যি আবহাওয়া ভীষণ শান্ত।

 3 years ago 

এটা ঠিক বলেছেন আপু। এক সময় কমিউনিটিতে অনেক রকম এর আর্ট দেখা যেতো। যেটা এখন আর দেখা যায়না।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন নিস্তব্ধ সন্ধ্যার দৃশ্য অঙ্কন ডিজিটাল আর্ট এর মাধ্যমে। আপনি শেয়ার করা ডিজিটাল আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে যে কোন ধরনের ডিজিটাল আর্ট তৈরি করতে হলে অনেক সময়ের প্রয়োজন হয়। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি ডিজিটাল আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। আপনার কমেন্ট পড়ে আমার ও অনেক ভালো লাগলো।

 3 years ago 

নিস্তব্ধ সন্ধ্যার দৃশ্য খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে আপনারা ডিজিটাল আর্টের মাধ্যমে।আমার কাছে খুবই ভালো লাগে ডিজিটাল আর্ট । ডিজিটাল আর্টগুলো খুবই স্বচ্ছ ও পরিষ্কার দেখা যায় আপনার আর্টের মধ্যে দেখা যাচ্ছে খুবই চমৎকার পরিবেশ।

 3 years ago 

চেষ্টা করি ডিজিটাল আর্ট এর মাধ্যমে এগিয়ে থাকার।

 3 years ago 

আপনার দেখছি শীতকাল তো অনেক প্রিয় আমারও কিন্তু অনেক ভালো লাগে শীতকাল। তবে আমার আর একটা ঋতু অনেক প্রিয় সেটা হচ্ছে যে বর্ষাকাল। যাক আপনি এর আগে একটি সুন্দর ডিজিটাল আর্ট শেয়ার করেছিলেন নিস্তব্ধ সন্ধ্যার দৃশ্য নিয়ে যদি আমি ভুল না বলি। আজকে নিস্তব্ধ সন্ধ্যার দৃশ্য অঙ্কন করলেন আবার অনেক ভালো লেগেছে দেখতে। এই ধরনের দৃশ্য গুলো দেখতে অসাধারণ লাগে। অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর ভাবে ডিজিটাল আর্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

হুম আপু। শীতকাল আমারো খুবই পছন্দের।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64079.78
ETH 1856.47
USDT 1.00
SBD 0.39