সন্ধ্যা রাতের দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #129
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি খবর সবার। আমি তো আছি খুবই প্যারাতে। বিশেষ করে শনিবার আর রবিবার আমার উপর একটু বেশি ধকল যায়। এর অবশ্য কারন রয়েছে। সেদিন অনেক অফিস বন্ধ থাকায় বেশির ভাগ গাড়ি সার্ভিস করাতে আসে। আর যেহেতু স্পেয়ার পার্টস এর দায়িত্বে আমি আছি তাই আমার উপর চাপ যাবেই। যাক অনেক দিন পর আবারো একটি ডিজিটাল আর্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। যাই হোক চলুন কথা না বারিয়ে আমার করা নতুন একটি ডিজিটাল আর্ট দেখে আসি।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CS6
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।
প্রথমেই আমি নতুন একটি লেয়ার খুলে নেই। এর পর লেসো টুল দিয়ে মাটির নিচের অংশ এঁকে নেই।
এবার একই ভাবে আরো কিছু লেয়ার এর কাজ করি। অর্থাৎ আরো কিছু লেয়ার একে নেই।
এবার সব থেকে বড় পাহাড় এঁকে নিলাম আমি। এটি হবে মাউন্টেইন।
এবার পুরো ছবির ব্যাকগ্রাউন্ড এ আমি একটি গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি।
এই ধাপে আমি কাস্টম ব্রাশ টুল এর মাধ্যমে দুই পাশে গাছ এঁকে দেই।
এবার পাইন গাছ যুক্ত করি অনেক গুলো। পাহাড় গুলো তেও আঁকি।
এবার এলিপ্টিক্যাল মারকিউ টুল ব্যবহার করে একটি বড় সূর্য এঁকে ফেলি। সূর্য আঁকতে বেশ লাগে কিন্তু।
এই ধাপে আমি সূর্যের উজ্জলতা বৃদ্ধি করি।
আমার নাম যুক্ত করে ড্রইং সম্পন্ন করি।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ভাইয়া আপনি খুব সুন্দর একটি ডিজিটাল আর্ট করেছেন। আপনার ডিজিটাল আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। আজকের আর্ট আরও বেশি ভালো লেগেছে। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনাদের এত সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট দেখে আমারও ডিজিটাল করতে ইচ্ছে করে। কিন্তু আমি এখনো শিখতে পারিনি।ধন্যবাদ এত সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ডিজিটাল আর্ট করতে আমার খুবই ভালো লাগে আপু। সুন্দর সুন্দর আর্ট দিয়ে আপনাদের মাঝে ফিরে আসতে চাই বার বার।
সন্ধ্যা রাতের অনেক সুন্দর একটি ডিজিটাল চিত্র প্রস্তুত করে আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে।। তবে আমি তো জানি সন্ধ্যা বেলার আকাশ অর্থাৎ পশ্চিম আকাশটা লাল থাকে।। আপনি হলুদ বর্ণ দিয়েছেন লাল বর্ণ দিলে চিত্রের সৌন্দর্য আরো ভালোভাবে ফুটে ওঠ।।
একটু অন্য রকম করেছি আরকি। তবে হ্যা এটা ঠিক বলেছেন লালচে হলে আরো জোশ লাগতো।
ডিজিটাল আর্ট এর মাধ্যমে সন্ধ্যার আকাশের খুবই চমৎকার একটা চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। এই বিষয়টি আমিও লক্ষ্য করে দেখেছি যে ছুটির দিন আসলেই কাজের চাপ বৃদ্ধি পেয়ে যায়।
একদম ভাই। ছুটির দিন যেনো দম ফেলানোর সময় পাওয়া যায়না।
ভাইয়া আপনি খুব সুন্দর একটি সন্ধ্যা রাতের ডিজিটাল আর্ট করেছেন। ডিজিটাল আর্টটি দেখতে খুবই সুন্দর লাগছে। এমন রাত বাস্তবে দেখতেও বেশ ভালো লাগে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি সন্ধ্যা রাতের ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি সুন্দর করে সব কিছু তুলে ধরার আপু। আমার কাছে এসব ভালোই লাগে অনেক।
ভাইয়া আপনি এডোবি ফটোশপ দিয়ে খুব সুন্দর একটি সন্ধ্যা রাতের দৃশ্য অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি ফটোশপ থেকে ইলেস্ট্রেটরে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করি। যদিও প্রথম দিকে আমি ফটোশপ দিয়ে অনেক কাজ করেছি। যাইহোক আপনার রাতের দৃশ্যটি আমার কাছে অনেক ভাল লেগেছে। ধন্যবাদ ভাইয়া।
সন্ধ্যা রাতের আর্ট গুলোর থিম কিন্তু বেশ সুন্দর হয়ে থাকে। ভালো লাগে খুবই।
অনেক দক্ষতার সাথে ধৈর্য সহকারে অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন যা দেখে প্রাণ ভরে গেল।
একটু ধৈর্য লাগে এটা ঠিক। তবে আমার ভালোই লাগে কিন্তু আর্ট করতে।