সন্ধ্যা বেলার দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #109
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কেমন আছেন সবাই। মনে হচ্ছে সবাই ভালো আছেন। আমি খুব একটা ভালো নেই। কারণ আগামী কাল থেকে মিডটার্ম পরীক্ষা। এখনো পড়তে বসলাম না। কি যে করবো জানিনা। যাক আজ একটু দেরী হয়ে গেলো পোস্ট করতে। আজ একটি আর্ট নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CS6
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
- অরিনিক প্লাগিন
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।
প্রথমে একটি লেয়ার খুলে নেই। তারপর সেই লেয়ার এ পেন টুল ব্যবহার করে মাটি একটি অংশ এঁকে নেই।
আগের লেয়ার এর পিছনে ছোট্ট করে নতুন আরো কিছু পাহাড় এঁকে দেই। তারপর এগুলাও ভরাট করি আগের থেকে একটু লাইট কালার দিয়ে।
এবার পুরো ছবির ব্যাকগ্রাউন্ড এ একটি গ্র্যাডিয়েন্ট লেয়ার যুক্ত করি। যার মাধ্যমে এই ছবিটিকে ভালো লাগে অনেক।
এবার কাস্টম ব্রাশ টুল ব্যবহার করে নতুন একটি লেয়ার এ গাছ এঁকে দেই কিছু।
একই ভাবে নতুন একটি লেয়ার এ একটি চাঁদ এঁকে দেই।
এবার অরিনিক প্লাগিন ব্যবহার করে চাঁদের সৌন্দর্য বৃদ্ধি করি।
এবার আকাশে কিছু মেঘ এঁকে দেই কাস্টম ব্রাশ টুল এর মাধ্যমে।
এবার ছবির একটু কালার কারেকশন করলাম। যেনো কালার একটু গাঢ় হয়।
শেষে আমার নাম যুক্ত করে ড্রইং সম্পন্ন করি।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
VOTE @bangla.witness as witness
OR
ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেন ভাইয়া, দোয়া করি যেন আপনি পরীক্ষা ভালো ভাবে দিতে পারেন।
ডিজিটাল আর্ট এর মাধ্যমে খুবই চমৎকারভাবে সন্ধ্যাবেলার একটা চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার অংকন করা চিত্রের পাহাড়ের দৃশ্য এবং চাঁদের দৃশ্যটি আমার কাছে খুবই ভালো লেগেছে।
জ্বি ভাইয়া দোয়া করবেন। একটা পরীক্ষা দিয়েছি। তবে খারাপ হয়েছে খুব।
মিডটার্ম পরীক্ষার জন্য আপনার প্রতি দোয়া এবং শুভকামনা রইল একটু ভালো করে প্রিপারেশন নিলে আশা করি অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। আপনি বরাবরের মত ডিজিটাল আর্ট অনেক ভালো করেন আজকের টাও বেশ দারুন হয়েছে। ধন্যবাদ ভাই আপনাকে এমন সুন্দর একটি ক্রিয়েটিভ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। ❤️🥰
আপনার জন্য শুভকামনা রইলো ভাই। দোয়া করবেন।
সন্ধ্যা বেলার দৃশ্য অঙ্কন দেখতে অসাধারণ হয়েছে। ভাইয়া আপনার এসমস্ত ডিজিটাল আর্ট গুলো আমার ভীষণ ভালো লাগে। আকাশের কালার দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার পরিক্ষা আগামীকাল দোয়া রইল 🤲
আপনাদের ভালো লাগে দেখেই তো অনুপ্রেরণা পাই আমি।
আপনার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া আশা করি আপনি খুব ভাল করে পরীক্ষা দেবেন। আপনি সন্ধ্যা বেলার খুব সুন্দর একটা ডিজিটাল আর্ট করেছেন। ডিজিটাল আর্টটি দেখতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে আকাশটি বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর আর্ট এর জন্য।
জ্বি আপু আপনাদের দোয়া পেলেই সব কিছু ঠিক ভাবে করতে পারবো।
ইউনিভার্সিটি পড়ার সময় যেদিন মিডটার্ম বা সেমিস্টার ফাইনাল পরীক্ষা হত তার আগের রাত টেনশনে ঘুম আসত না আর পারলে সারারাত পড়তাম, পুরনো কথা মনে পড়ে গেল। আশা করি আপনার পরীক্ষা অবশ্যই ভাল হবে। আপনার ডেডিকেশন দেখে ভাল লেগেছে, কারন পরীক্ষা সত্ত্বেও আপনি আমার বাংলা ব্লগকে ভুলেননি। আপনি ফটোশপ সফটওয়্যার এর মাধ্যমে অনেক সুন্দর সন্ধ্যা বেলার দৃশ্য অঙ্কন করেছেন। আপনি প্রথমে মাটি একেছেন, মাটির পিছনে পাহাড় একেছেন এবং গাছ একেছেন। তারপর চাঁদ এবং মেঘ একে সুন্দর সন্ধ্যা বেলার দৃশ্য অঙ্কন করেছেন। ধন্যবাদ ভাইয়া।
জ্বি ভাইয়া । আপনি তো সব পার করে গেছেন। এক সময় আমরাও হয়তো এই জিনিশ গুলা মিস করবো খুব।
বেশ অনেকদিন হলো এরকম ল্যান্ডস্কেপ তৈরি করি না খুব ভালো লাগলো এই পোস্ট দেখে। আবার ডিজিটাল আর্ট করতে ইচ্ছে করছে। খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে দৃশ্যটি।
মাঝে মধ্যে দুই এক বার তৈরি করে দেখতে পারো বন্ধু। ভালো হবে।