সন্ধ্যা রাতের দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #106
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কেমন আছেন সবাই। মনে হচ্ছে কেউ ভালো আছেন। কাল একটু আবহাওয়া কে ভালো বলেছিলাম। বেস। তাই আজ এমন গরম দিলো। কি আর বলবো। বিকাল থেকে মনে হচ্ছে বৃষ্টি হবে হবে কিন্তু হইলো না আর। কি আর করা। পড়ানো শেষ করে এখন বাসায় এসে ড্রইং করলাম। আজ ডিস্কোর্ড এ লাইভ এ ছিলাম এই ড্রইং করার সময় কিন্তু দুঃখের বিষয় ভিউয়ার ছিলো না আজ। দুই এক জন একবার ঢুকে আবার বার হয়ে গেছে। যাক লাইভ করতে যেয়ে আমি স্ক্রিনশট নিতেই ভুলে গেছিলাম। পরে আবার লেয়ার গুলো হাইড করে স্ক্রিনশট তুলতে হয়েছে। তাই এখন পোস্ট করতে বসে গেলাম।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CS6
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ১২১১X১৬২৫ পিক্সেল।
প্রথমে একটি লেয়ার খুলে নেই আমি। এবার পেন টুল ব্যবহার করে আমি মধ্যভাগের ভূমি এঁকে দেই। তারপর সেটিকে সিলেকশন হিসেবে সেট করি। তারপর এটি কালো রঙ দিয়ে ভরাট করে দেই।
এবার নতুন কিছু লেয়ার খুলি। তারপর র্যাক্টেঙ্গুলার মারকিউ টুল ব্যবহার করে একটি আয়ত আঁকি। তারপর সেই আয়তকে গ্র্যাডিয়েন্ট রঙ দিয়ে ভরাট করি। এটি পুকুর এর কাজ করবে আরকি।
এবার লেসো টুল ব্যবহার করে দূরে ছোট ছোট ঝোপ এর মতন এঁকে দেই। এগুলোকে মনে হবে এগুলো গাছ।
এবার পুরো ছবির ব্যাকগ্রাউন্ডে একটি গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি।
এবার কাস্টম ব্রাশ টুল ব্যবহার করে বিভিন্ন সাইজ এর তাল গাছ বা নারিকেল গাছ এর মতন এঁকে দিলাম।
এবার এলিপ্টিকাল মারকিউ টুল ব্যবহার করে একটি গোলাকার চাঁদএঁকে দেই।
এই ধাপে চাঁদের লেয়ার এ ব্লেন্ডিং অপশন ব্যবহার করে আউটার গ্লো তৈরি করলাম। এখন চাঁদ কে আরো আকর্ষনীয় লাগছে।
এবার আকাশে অনেক তারা এঁকে দিলাম। এখন পারফেক্ট লাগছে।
তারপর শেষে আমার নাম যুক্ত করে ড্রইং সম্পন্ন করি।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
ভাইয়া আপনি খুব সুন্দর করে একটি গ্রামীন সন্ধ্যা বেলা ডিজিটাল দৃশংকন করেছেন। দৃশ্যটি দেখতে খুবই সুন্দর লাগছে। ভাই ডিস্কোর্ড যে লাইভে যাওয়া যায় সেটি আমার আগে জানা ছিল না। এখন থেকে ট্রাই করবো আপনার আর্ট লাইভে জয়েন হওয়ার।
গ্রামীণ এই তৃপ্ত পরিবেশ সব সময় আমাকে অনেক তৃপ্তি দেয়। খুবই ভালো লাগে দেখতে। এই ভাবনা মাথায় নিয়ে বসে যাই ড্রইং করতে।
চাঁদ তারা গুলো দুর্দান্ত লাগছে। নীল আকাশে চাঁদ তারা গুলো বেশি ফুটে উঠেছে। চমৎকার আর্ট করেছেন ভাইয়া। আর্টটি দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। সন্ধ্যাবেলার আর্ট দেখতে আমার কাছে ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে
আসলে মাঝে মধ্যে ক্ষুদ্র প্রচেস্টা থাকে আরকি সুন্দর করে আর্ট করে যাওয়ার।
বাহ ভাইয়া আপনি সুন্দর ডিজিটাল দৃশ্য অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার অংকন গুলো সব সময় অনেক ভালো লাগে। গাছ ও তারা গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভেচ্ছা রইল
গাছ তারা কম্বিনেশন যেনো দারুণ এক কম্বিনেশন। আমার কাছেও খুব ভালো লাগে বিষয় গুলো।
আপনি ফটোশপ মাধ্যমে সন্ধ্যা রাতে দৃশ্য অংকন করছেন খুব সুন্দর করে। অংকন এর সাথে অংকন ধাপগুলি সুন্দর ভাবে উপস্থাপন করছেন।ধন্যবাদ ভাইয়া।
জ্বি আপু। আসলে ফটোশপ দিয়ে কাজ করতে পারলে নিজের কাছেও খুব ভালো লাগে। ধাপে ধাপে শেয়ার করার কারণ যেনো আমার আর্ট দেখে অন্য কেউ উপকৃত হয়।
ভাইয়া আপনি চমৎকার একটা সন্ধ্যা বেলা ডিজিটাল চিত্র অঙ্কন করেছেন যা দেখে খুবই ভালো লাগলো।এই ধরনের দৃশ্য সরাসরি দেখলে এক অন্যরকম অনুভুতি জোগায়। আপনার দৃশ্যটি দেখতে চমৎকার লাগছে। ভাই ডিস্কোর্ড যে লাইভে দেখা যায় সেটা আমি আজকে প্রথম জানলাম আমার আগে জানা ছিল না। এখন থেকে ট্রাই করবো আপনার আর্ট লাইভে জয়েন হওয়ার জন্য। কিভাবে জানবো আগে থেকে। বললে উপকৃত হতাম।
আগে থেকে তো বলে করিনা। মাঝে মধ্যে মন চাইলে এমনি লাইভ করি আরকি।
খুবই সুন্দর হয়েছে বন্ধু রাতের বেলার একটা চমৎকার দৃশ্য তৈরি করতে পেরেছ, আমিতো ল্যান্ডস্কেপ না করতে না করতে অনেকটা ভুলেই গেছি। ভাবছি আবার চেষ্টা করব, খুবই সুন্দর হয়েছে এবং ইউনিক ছিল আমার কাছে খুব ভালো লেগেছে।
চেস্টা করে দেখো বন্ধু। ভালোইলাগবে ল্যান্ডস্কেপ আর্ট করতে।
ডিজিটাল আর্ট এর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর জিনিস ফুটিয়ে তোলা যায়। আরেক ডিজিটাল আর্ট করতে অনেক সময় লাগে। আপনার গ্রামীণ সন্ধ্যা বেলা ডিজিটাল দৃশ্য অংকন দেখে ভীষণ ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে আপনার আজকের এই ডিজিটাল আর্ট।
হ্যা ভাই। গ্রামীণ দৃশ্য গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর চেস্টা করি এটিকেই সুন্দর ভাবে আর্ট এর মাধ্যমে ফুটিয়ে তুলতে।