বৃষ্টির দিনের সেই অফিস যাত্রা.....

in আমার বাংলা ব্লগ3 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



Photocentric Rain Quote Instagram Post_20231216_000601_0000.png

ক্যানভা প্রো দিয়ে তৈরি।

কি অবস্থা সবার। আশা করি আপনারা সবাই জোশ মুড এ আছেন। আমিও আছি চমৎকার। আজ আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হলো। এখন থেকে আগামী ২ সপ্তাহ মোটামুটি ফ্রি থাকবো। যেহেতু চাপ নাই। অফিসের কথা আলাদা। অফিসে চাপ থাকলে তো আর কি করবো। তবে এই কয়দিন চেষ্টা করবো একটু স্টিমিটে সময় দেওয়ার। যেহেতু অনেক পিছিয়ে গিয়েছি। তো আজ আপনাদের সাথে শেয়ার করবো সেদিন বৃষ্টিতে ভিজে অফিস যাওয়ার অভিজ্ঞতা।

IMG_20231207_081208.jpg

কিছু দিন আগে বৃষ্টি হয়েছিলো। এ বৃষ্টির কারণ অবশ্য একটা ঘূর্ণিঝড়। যেটি ভারতের কিছু রাজ্যে আঘাত এনেছিলো। যদিও বাংলাদেশের এর তেমন প্রভাব পরেনি। তবে এর জন্য বৃষ্টি হয়েছে টানা ২ দিন এর মতন। সেদিন ঘুম থেকে উঠেই গোসলে যাবো আর দেখি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। গোসলে ঢুকেই ভাবছিলাম। আজ বাইক নিয়ে কিভাবে যাবো। ভিজে ভিজে যাওয়া কষ্ট সাধ্য। তার উপর পরিবেশ ছিলো একদম ঠান্ডা। শীত শীত ভাব ছিলো। তাই সিদ্ধান্ত নিলাম বাইক রেখে যাবো আজ বাসায়। অনেক দিন হলো বাসে অফিস যাওয়া হয়না। যেহেতু ঠান্ডা আবহাওয়া। তাই ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়াও যাবে। সকালের নাস্তা সেরেই আব্বুকে জিজ্ঞেস করলাম আমার BMW কই। মানে ছাতা আরকি। হেহে ওই যে একবার BMW ছাটা কিনেছিলাম মনে আছে আপনাদের? তখন আব্বু জিজ্ঞেস করলো আজ বাইক নিয়ে যাবিনা? আমি বললাম না বৃষ্টি হচ্ছে যেহেতু বাইক রেখেই যাই। তো ছাতা খুজে দিলো আম্মু। এরপর আমি রওনা দিলাম অফিস এর উদ্দেশ্যে। বাইরে যেয়ে দেখি ভালোই বৃষ্টি হয়েছে। প্রায় ১০ মিনিট এর মতন দাঁড়িয়ে ছিলাম। কোনো রিকশার দেখা নাই। এরপর ভাবলাম এবার যদি না যাই তাইলে অফিসে দেড়ি হবে। কারণ বৃষ্টির দিনে পানি জমে রাস্তায় জ্যাম থাকে। যাক একটু পরে হাঁটা ধরি আর রিকশা পেয়ে যাই। তখন উঠে পরি কিছু না ভেবেই। কারণ দেড়ি হয়ে যাচ্ছিলো।

IMG_20231207_081300.jpg

IMG_20231207_081222.jpg

বৃষ্টি কারণে বাজারেও জ্যাম লেগে গিয়েছিলো। তাই রিকশা থেকে অনেক আগেই নেমে পরি। এরপর হেটে বাস স্ট্যান্ড এর দিকে যাই। গিয়ে দেখি রাস্তায় পানি জমে আছে। তবে অনেক মানুষই ছিলো। সবাই অফিসগামী। একটু পর বাস এসে যায়। আমি ছাতা বন্ধ করে দ্রুতো বাসে উঠে পরি। ভাগ্য ভালো ছিলো উঠেই সিট পেয়ে যাই। অনেকদিন পর বাসে অফিস যাবো তাই ভালোই লাগছিলো। অনেক দিন বাসে গান শোনা হয়না। হেডফোন লাগিয়ে নিলাম। গান বাজতে ছিলো -

চলো দোতং পাহাড় জুম ঘরে
পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো।

আমিও যেনো চোখ দুটো বন্ধ করে গানের জগতে হারিয়ে গেলাম। আবহাওয়া ঠান্ডা থাকায় বেশ ভালোই লাগছিলো গান শুনতে। পছন্দের প্লে লিস্ট এর গান একের পর এক বাজতে ছিলো। আমিও যেনো হাওয়ায় গা ভাসিয়ে গান গুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। মাঝে মাঝে মনে মনে গাচ্ছিলাম ও । বৃষ্টির দিনে ঠান্ডা গান গুলো শুনতে যেনো আরো বেশি ভালো লাগে।

IMG_20231207_082329.jpg

IMG_20231207_082332.jpg

IMG_20231207_082503.jpg

গান শুনতে শুনতে কখন যে নতুন বাজার, বাড্ডা, রামপুরা পার হয়ে মালিবাগ চলে আসলাম। খেয়াল ও করিনি। খেয়াল আসুতেই দ্রুতো নেমে পরি। এরপর আমার BMW চালু করে হাঁটা দেই অফিস এর দিকে। বৃষ্টি গুড়ি গুড়ি হচ্ছিলো। তবে অবরত। মানে কোনো থামা থামি নাই। সে আসতেছে তো আসতেছেই। কার সাধ্য আছে তাকে থামানোর। মানে মানুষ এর আরকি। এরপর আরকি অফিস চলে গেলাম। ছাতা মেলে শুকাতে দিলাম। এরপর কাজে লেগে পরি। কি আর করা। কাষ্টমার গুলাও কেমন। বৃষ্টিতে ভিজে ভিজে সার্ভিস নিতে চলে আসছে। এভাবেই কেটে গেলো বৃষ্টি মুখোর সেই দিনটি।

IMG_20230804_133734.jpg



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

break .png

Purple Yellow Black Neon SciFi YouTube Banner (800 × 260 px) (800 × 250 px).gif

break .png

আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

break .png

Banner.png

break .png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আসলে বৃষ্টি মানে আমাদের মতো চাকরিজীবীদের জন্য একটু কষ্টেরে দিন। আমিও সেদিন বৃষ্টি মাথায় নিয়েই সারাদিন অফিসের কাজগুলো করেছিলাম। তবে আপনার ছাতার নাম যে বিএমডব্লিউ এটা শুনেই প্রথমে একটু হাসলাম। তবে যাই হোক আপনি রাস্তায় এসেই প্রথমে বাস পেয়ে গেলেন এবং মনের আনন্দের জন্য বেশ কিছু গানও শুনলেন। সব মিলিয়ে আপনার বৃষ্টির দিনে অফিস যাত্রার একটি চমৎকার পোস্ট আমাদের সামনে উপস্থাপন করলেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হুম ভাই সেদিন বৃষ্টিতে যেনো সব কিছু ভালোই হয়েছিলো।

 3 years ago 

আসলে ভাই বৃষ্টি ভেজা আবহাওয়া কিন্তু গান শুনতে বেশি ভালো লাগে এজন্যই আপনি গান শুনতে শুনতে কখন পৌঁছে গিয়েছেন কিছু বুঝতেই পারেননি। ভাই আবার বৃষ্টির সিজন শুরু হলে আপনার BMW টা ধার দিবেন হি হি হি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এলদম। আর মনের মতন গান হলে তো কথাই নেই।

 3 years ago 

অসময়ে বৃষ্টি এক বিরক্তিকর। এই শীতের দিনে একফোঁটা বৃষ্টির জল শরীরে পড়া আর স্নান করা একই কথা।আপনি বৃষ্টির কারণে ছাতা নিয়ে বাসে যাওর সিদ্ধান্ত নিয়ে বেশ ভালোই করেছেন। গান শুনে শুনে ট্রাভেল করার মজাই আলাদা। ধন্যবাদ ভাইয়া সুন্দর বৃষ্টিতে অফিস যাওয়ার অনুভুতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

জ্বি আপু। একটু বিরক্ত লেগেছিলো বটে। তবে মজা পেয়েছি যাই হোক।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.68
ETH 1855.62
USDT 1.00
SBD 0.39