"আমার বাংলা ব্লগ"// কবিতা // স্বপ্নের পথে 💖

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

ভালোবাসার অনুভূতি প্রকাশ করার মধ্যেও অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর ভালোবাসা নিয়ে অনেক স্বপ্ন আমাকে মনের ভিতর থাকে। আসলে স্বপ্ন দেখতে কেনা ভালবাসে, আর সেই স্বপ্ন যদি প্রিয় মানুষকে নিয়ে হয় তাহলে তো কোন কথাই নেই। তাই স্বপ্নের পথে নিয়ে আজকে এই কবিতাটি লিখেছি, আসলে স্বপ্ন দেখতে আমার খুবই ভালো লাগে। আর প্রিয় মানুষকে নিয়ে কল্পনার সাগরে আমি স্বপ্ন দেখতেও ভালোবাসি।আমরা অনেকেই ভালোবাসার নিয়ে অনেক স্বপ্ন দেখি। প্রিয় মানুষকে নিয়ে অনেক স্বপ্ন আমাদের মনের ভিতর থাকে। সেই স্বপ্নগুলো যেন আমরা কল্পনায় দেখতে থাকি। আসলে এই স্বপ্নগুলো তখনই পরিপূর্ণতা পায়, যখন প্রিয় মানুষটির হাত শক্তি করে ধরে জীবনের বাকি পথটা চলার শক্তি পাওয়া যায়। তাই ভালবাসায় এই স্বপ্ন নিয়ে আজকের কবিতাটি লিখে আপনাদের সাথে শেয়ার করলাম।আশা করি কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।


স্বপ্নের পথে
মোঃরায়হান রেজা

স্বপ্নের পথে তোমার হাতে হাত রেখে,
হারিয়ে যেতে চাই আমি দূর আকাশে।
যেখানে তুমি আর আমি,
থাকবো ভালোবাসার স্বপ্ন এঁকে।


আমার জীবনের সকল স্বপ্ন,
তোমায় নিয়ে ঘেরা।
তুমি আমার জীবন সাথী,
তুমি যে আমার স্বপ্নের ভালোবাসা।

স্বপ্নের আকাশে তোমার সাথে,
ভাসতে চায় যে আমি।
সাদা মেঘের মাঝে ভালোবাসার ঘর বানিয়ে।
তোমার সাথে থাকতে চাই আজীবন ধরে।

ভালোবাসায় হারিয়ে যেতে চাই,
আমি স্বপ্ন ভরা রঙ্গিন রাজ্যে।
যেখানে আলোকিত হবে,
শুধু তোমার ভালোবাসা পেয়ে।

স্বপ্নের পথে তোমার ভালোবাসায়,
ধন্য হতে চাই যে আমি।
থাকবে কি তুমি আমার সাথে,
স্বপ্ন ভরা সেই রঙ্গিন রাজ্যে।

স্বপ্নের পথে হারিয়ে যাবো,
তোমার হাতটি ধরে।
ধরবে কি তুমি শক্ত করে,
আমার হাতটি ভালোবাসার শক্তি দিয়ে।

fox-ga73d03b37_1920.png

source

স্বপ্নের পথে প্রিয় মানুষের হাতে হাত রেখে পথ চলা যেন অনেক আনন্দের অনেক সুখের হয়ে থাকে। আসলে প্রিয় মানুষের হাত শক্ত করে ধরে জীবনের পথ চলা প্রত্যেকটা মানুষের মনের ভিতরে কল্পনা থাকে। সেই কল্পনা নিয়েই যেন পথ চলতে ইচ্ছা করে। তাই ভালোবাসার স্বপ্ন নিয়ে আজকের এই কবিতাটি লেখা। আসলে প্রিয় মানুষের হাতে হাত রাখার মুহূর্ত যেন প্রত্যেকটা মানুষেরই জীবনের আনন্দময় মুহূর্ত হয়ে থাকে। তাই স্বপ্নের পথে এই কবিতাটি লিখে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালোবাসার এই কবিতাটি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আরো সুন্দর কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

স্বপ্নের পথে কবিতাটি অসাধারণ হয়েছে ভাইয়া। এত সুন্দর কবিতা লেখার জন্য ধন্যবাদ। স্বপ্নের পথ আসলেই সুন্দর। প্রতিটি মানুষেরই আলাদা স্বপ্ন থাকে। ভালোবাসার স্বপ্ন নিয়ে আজকের এই কবিতাটি অনেক ভালো লাগলো ভাইয়া।

 3 years ago 

আসলেই ভাই ঠিক বলেছেন। ভালোবাসা অনুভূতি প্রকাশ করতেও যেনো ভালো লাগে অনেক। কবিতার ভাষা আমি তেমন বুঝিনা। তবে আপনার কবিতাটি পড়ে ভালোই লাগলো। আসলেই প্রিয় মানুষ এর সাথে হাত ধরে হারিয়ে যেতে ভালো লাগে খুব।

 3 years ago 

ভাই আপনি আজকে খুব দারুণ একটি কবিতা লিখেছেন। এ ধরনের কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি স্বপ্নের পথে নিয়ে যে কবিতাকে দেখেছেন, এই কবিতাটি মানুষ স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন নিয়ে মানুষ বেঁচে থাকে। ঠিক এমনটি আপনার কবিতার মধ্যে তুলে ধরেছেন। মাঝেমধ্যে স্বপ্নের রাজ্যে মানুষ হারিয়ে যায়। কবিতাটি ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন দেখতে কে না ভালোবাসে ! ভাইয়া আপনি ভালোবাসার মানুষকে নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। বিশেষ করে কবিতার এই লাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।

স্বপ্নের পথে তোমার হাতে হাত রেখে,
হারিয়ে যেতে চাই আমি দূর আকাশে।
যেখানে তুমি আর আমি,
থাকবো ভালোবাসার স্বপ্ন এঁকে।

শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago (edited)

আপনার লেখা কবিতা স্বপ্নের পথে কবিতাটি পড়ে ভালো লাগলো।চমৎকার লিখেছেন কবিতাটি।আপনার জন্য শুভকামনা রইল।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভালোবাসার মানুষটিকে নিয়ে আমাদের স্বপ্নের যেন শেষ হয় না। ভালোবাসার মানুষটিকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি।আজ আপনি আপনার কবিতার মাধ্যমে সেই সকল স্বপ্নের কথা খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন ভাইয়া। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রতি সপ্তাহের মতো আজকেও খুব সুন্দর একটি কবিতা লিখলেন প্রিয় মানুষকে কেন্দ্র করে। অনেক ভালো লেগেছে প্রিয় মানুষকে নিয়ে স্বপ্নের পথে কবিতা। যদি প্রিয় মানুষের হাত শক্ত করে ধরা যায় তাহলে অনেক কিছু করা সম্ভব। স্বপ্নের পথে কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64352.12
ETH 1874.54
USDT 1.00
SBD 0.36