You are viewing a single comment's thread from:

RE: সংক্ষিপ্ত জীবনের একদিন ইতি

in আমার বাংলা ব্লগ2 years ago

আপু আজকে আপনার পোষ্টটি পড়ে, আসলে হৃদয়ের ভিতরে এমন একটা অনুভূতি হল। নিজেকে নিয়ে ভাবতে তখন ইচ্ছে হলো। আসলে আমরা আমাদের চারপাশের এই সৌন্দর্যময় জিনিসগুলো নিয়ে কত ভাবতে থাকি। আর আমাদেরকে ক্যারিয়ার গড়তে থাকি এবং আমরা জীবনটাকে অনেক লম্বা মনে করি। কিন্তু আমাদের এই জীবনটা একদম ক্ষণস্থায়ী। আমরা যে কোন মুহূর্তে এই পৃথিবী থেকে চলে যাব এবং আমাদের আশেপাশের সবগুলোই ঠিকই আগের মত চলবে। শুধু আমরা থাকবো না। আমাদের প্রিয় মানুষজন কিছুদিন হয়তো কষ্ট পাবে তারপরে আস্তে আস্তে মানিয়ে নেবে এবং আমাকে ভুলে যাবে। নতুন অতিথি আসবে তাদের নিয়ে আনন্দ মেতে থাকবে।এই বিষয়গুলো ভাবতে যেন আমার শরীরের লোম খাড়া হয়ে গেল। আসলে আপনার আজকে পোস্টটি আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ এবং এই পোস্টটি নিয়ে ভাবলে আমরা আমাদের সংক্ষিপ্ত জীবনটাকে উপলব্ধি করতে পারব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59790.59
ETH 1577.54
USDT 1.00
SBD 0.42