You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: রুদ্রবীনার অভিশাপ- jogphawl ( সিজন ২- ষষ্ঠ পর্ব )

in আমার বাংলা ব্লগ3 years ago

রুদ্রবীনার অভিশাপ এই ওয়েব সিরিজ এর পর্বটি ছিলো খুবি রহস্যময়।কিডন্যাপের রহস্যময় কথা হলো নাদ বলছিল ওদেরকে বাঁচানোর জন্যই কিডন্যাপ করেছে। কিন্তু তার ওপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিলো এই পর্বে শশীকান্ত এর বিষয়েও অনেক কিছু গোপন রহস্য জানা গেলো।আর এই বিষয় গুলো এতদিন সবার কাছ থেকে লুকিয়ে চলছিল।তারপর সাতটি ইনস্ট্রুমেন্ট বাজানোর পরে যে সাতটি লেখা উঠলো তাতে রাগ সঞ্জীবনীর হদিশ তো পাওয়া যাবে এটা ধারনা করা হয়েছিলো।আর এই লেখার মধ্যে তার একটা হিন্টস দেওয়া আছে। তাই এর অর্থ জানা খুবি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।অর্থ না বুঝতে পারলে রাগ সঞ্জীবনী পাওয়া যাবে না।এই বিষয়টি কেউ না বুঝলেও বিক্রম বুঝতে পারে। রহস্যময় এই গল্পটি আরো রহস্যের দিকে এগিয়ে যাচ্ছি। আশা করি সামনের পর্বে আরো কিছু জানতে পারবো। সেই অপেক্ষা রইলাম দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63135.41
ETH 1874.54
USDT 1.00
SBD 0.37