You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: রুদ্রবীনার অভিশাপ- আমানত খানের চাকতি ( সিজন ১- তৃতীয় পর্ব )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আজকের পর্বটি পড়ে অনেক ভালো লেগেছে, আর অনেক কিছু বুঝতেও পারলাম এই পর্বটি পড়ে।বিষেশ করে রুদ্রপুরের মন্দিরে বসে থাকা কিছু ভন্ড লোকেরা থাকতো।এরা একটা পরিকল্পনা নিয়ে বসে থাকতো।আর এই পরিকল্পনা শুধু রাগ সঞ্জীবনীর খোঁজ করছে সে না।তাদের উদ্দেশ্য হচ্ছে ১০০ বছর আগে যে মদন্তি নামক এক মহিলার রুদ্রবিনা স্পর্শ করার জন্য অভিশাপ লেগেছিলো। সেই মদন্তীর বংশধরদের খুঁজে বের করে তাদেরকে মেরে ফেলা। তারা মনে করতো এই বংশধরের কারো বেঁচে থাকার অধিকার নেই। ইতিমধ্যে বংশধরদের খুঁজে বের করেছে তার নাম ছিলো সালামত খান তাকে মেরে দিয়েছে। আর আরেকজন শ্রুতির মা যাকে মারার সুযোগ করে উঠতে পারেনি। তারপরে তারা আরো নতুন নতুন ফন্দি আঁটতে শুরু করেছে। সত্যিই এই পর্বটি অনেক রহস্যময় হয়ে জানিনা আগামী পর্বে কি হবে। সেই পর্বের অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64027.38
ETH 1826.14
USDT 1.00
SBD 0.38