You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪

in আমার বাংলা ব্লগ4 years ago

কিছু কথা থাকে অপ্রকাশিত
চাইলেও যা প্রকাশ করা যায় না,
কিছু ব্যথা থাকে অসস্পষ্ট
চাইলেও যা বুঝানো যায় না।

হৃদয়ের কথা হৃদয়ে গভীরে
থাকে বন্দী, আলোর মুখ দেখে না কভু,
হৃদয়ের ব্যথা হৃদয়ের অন্ধকারে
থাকে লুকানো, দেখানো যায় না তা কভু ।

কিছু কথা হয়নি বলা,
আজও কিছু কথা রয়ে গেছে হৃদয়ের মাঝে।
তোমার জন্য রেখেছি জমা,
হৃদয়ের গহীনে।

এই কথাগুলো কবে বলিব তোমাকে হাতটি ধরে।
জানিনা কবে তুমি আসবে ফিরে,
হৃদয়ের কথা শুনবে,
আমার হাতে হাত রেখে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65702.12
ETH 1927.31
USDT 1.00
SBD 0.38