You are viewing a single comment's thread from:

RE: কলমি শাক ভাজি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা আজকে আপনার রেসিপি দেখে আমার খুবই ভালো লাগলো। আজকে আপনি মজাদার কলমি শাকের রেসিপি তৈরি করেছেন। আসলে কলমি শাক আমার খুবই প্রিয়। গতবছর কলমি শাক আমরা তুলতে গিয়েছিলাম নৌকায় করে। আমাদের পুকুরের পাড়ে কলমি শাক পাওয়া যায়। তাই আমরা ছোট একটি নৌকা নিয়ে পুকুরের ওপারে গিয়ে কলমি শাক তুলে এনেছিলাম।আজকে আপনি অনেকদিন পর কলমি শাক খেলেন, আসলে কলমি শাকের খুবই মজাদার লাগে। আপনার রেসিপি উপস্থাপন এবং পরিবেশন আমার খুবই ভালো লেগেছে। এবং কলমি শাকে ভিটামিন সি রয়েছে যার কারণে আমাদের শরীরের জন্য উপকারী। তাই আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 62610.99
ETH 1758.90
USDT 1.00
SBD 0.39