You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: মহাভারত মার্ডার্স-মহাপ্রস্থানিক পর্ব & স্বর্গরোহন পর্ব ( পর্ব ১১ & ১২ )

in আমার বাংলা ব্লগ4 years ago

আগের পর্বে দেখেছিলাম প্রিয়ঙ্কা কিছুটা রহস্য উদঘাটন করতে পেরেছিল এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় ছিলাম। আজকে পর্ব পড়ে খুবই ভালো লাগলো। আসলে আপনি পর্ব গুলো এত সুন্দর ভাবে রিভিউ করেন পড়তে খুবই ভালো লাগে, আর এই কাহিনী গুলো সত্যিই অসাধারণ ভাবে করেছে। আসলে আমি প্রথম থেকে ভেবেছিলাম যে খুনি নিজেদের মধ্যে কেউ হবে। অবশেষে মন্ত্রী পবিত্র বাবু সেই খুনি, আসল রহস্যটা বের হলো, কারণে প্রিয়ঙ্কা অনেক চালাক ও বুদ্ধিমান হওয়ার কারণে খুনিকে বের করতে পেরেছে। আসলে এ ধরনের কাহিনী গুলো অনেক রহস্যময় কাহিনী হয়। আপনার রিভিউ পড়ে আমার দেখতে খুব ইচ্ছা করছে, তাই আমি দেখবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আজকে আমাদের সাথে এই পোস্টটি শেয়ার করার জন্য। আসলে আপনার প্রোফাইলে আমি অনেকবার এসেছিলাম আপনার পোস্ট পড়ার জন্য, কিন্তু আপনি ব্যস্ততার কারণে ঠিকমতো পোস্ট করতে পারছিলেন না, সেটা বুঝতে পেরেছি। আপনি ব্যস্ততা কাটিয়ে ওঠেন, এই দোয়া করছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 65548.83
ETH 1717.21
USDT 1.00
SBD 0.42