মজাদার চিংড়ি বিরিয়ানির রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


অনেকদিন হলো এই ভাবতেছিলাম চিংড়ি বিরানি রেসিপি তৈরি করব। যার কারণে এই রেসিপিটি নিয়ে অনেক প্ল্যানও করেছিলাম। তবে হঠাৎ করে গতকালকে বাজারে গিয়ে দেখতে পেলাম গলদা চিংড়ি রয়েছে। আর এই চিংড়ির দাম াগের চায়তে অনেক কম ছিলো।যার কারণে আমি এই চিংড়ি মাছ কিনে এনেছি আর বাসায় এনেই আমার এই প্ল্যান করা চিংড়ি মাছের বিরানি রেসিপি তৈরি করা শুরু করে দিলাম। আসলে চিংড়ি বিরিয়ানি রেসিপি এর আগে আমি একবার তৈরি করেছিলাম তখন খেতে খুবই মজাদার হয়েছিল। তখন থেকে ভেবেছি যখন সময় পাব তখন আবারো তৈরি করবো। আজকে আবারো এই চিংড়ি বিরিয়ানি রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম। আশা করছি আমার এই মাছের বিরানি রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে।


GridArt_20240129_125040710.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


উপাদানপরিমাণ
১) গলদা চিংড়ি২৪০ গ্রাম ।
২) মরিচের গুঁড়াপরিমানমতো।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল৪০০ গ্রাম।
৭) দুধ১/২ কাপ।
৯)বিরিয়ানির মসলা১টি।
মজাদার চিংড়ি বিরিয়ানির রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20240129_124538.jpgIMG_20240129_124530.jpg
  • চিংড়ি বিরিয়ানি রেসিপি তৈরি করার জন্য, প্রথমে আমি চিংড়ি মাছের রোস্ট এর মত করে তৈরি করে নেব। তাই সকল ধরনের মসলা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে রোস্টের মতো বানাতে লাগলাম।
ধাপ-২🍲
IMG_20240129_124633.jpgIMG_20240129_124557.jpg
  • মসলা বানানো হয়ে গেলে তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে জ্বাল দিয়ে এই চিংড়ি রোস্ট গুলো একটি পাত্রে নামিয়ে নিলাম।
ধাপ-৩🍲
IMG_20240129_130200.jpgIMG_20240129_124619.jpg
  • তারপর কড়াইয়ের মধ্যে আমি পোলার চাউল গুলো দিয়ে মসলা দিয়ে ভালো করে মাখাতে লাগলাম।
ধাপ-৪🍲
IMG_20240129_124722.jpgIMG_20240129_124711.jpg
  • সকল মসলা ও পরিমাণমতো পানি দিয়ে আমি ঝোল করে, এই বিরিয়ানির রেসিপি জ্বাল দিতে লাগলাম।
ধাপ-৫🍲
IMG_20240129_124744.jpgIMG_20240129_124818.jpg
  • পানি শুকিয়ে গেলে তখন আমি চিংড়ি মাছ গুলো এই রেসিপির মধ্যে দিয়ে দিলাম এবং আস্তে আস্তে জ্বাল দিয়ে এই মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি শেষের দিকে এসে পৌঁছালাম।

IMG_20240129_124803.jpg

👇পরিবেশন🍲

IMG_20240129_124506.jpg

চিংড়ি বিরিয়ানি রেসিপি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। তাই এই রেসিপিটি আমি খুবই সুন্দরভাবে পরিবেশন করলাম। আর খেতে খুবই মজাদার হয়েছিল। আসলে এত সুস্বাদু রেসিপি সবাইকে সাথে নিয়ে খাবার মধ্যে অন্যরকম একটা আনন্দময় মুহূর্ত কাজ করতেছিল আমার। তাই এই রেসিপিটা তৈরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আরো বেশি ভালো লাগছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন রেসিপি নিয়ে হাজির হবো,সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো।🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

কমবেশি অনেক বিরানি খেয়েছি ভাই। তবে চিংড়ি মাছের বিরানি আজ পর্যন্ত খাওয়া হয়নি। চিংড়ি মাছের বিরানি রান্না দেখে বোঝা আছে খেতে বেশ সুস্বাদু হয়ে থাকে। রান্নার প্রতিটা ধাপা করে খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া🌻🌹

 2 years ago 

বাহ ভাইয়া একদম ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করলেন। চিংড়ি মাছের যে বিরিয়ানি রান্না করা যায় সেটা জানাই ছিল না। তবে দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু হয়েছে। আপনি আপনার রান্নার পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমার খুবই ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি আজকে ইউনিক রেসিপি শেয়ার করেছেন। বিড়িয়ানি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে এভাবে কখনো চিংড়ি মাছের বিড়িয়ানি কখনো খাওয়া হয়নি। চিংড়ি মাছের বিড়িয়ানি দেখতে খুবই লোভনীয় লাগছে। খেতে নিশ্চয় সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মতামত পেয়ে আমার খুবই ভালো লাগছে।

 2 years ago 

চিংড়ি বিরিয়ানির মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া।আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু ছিল অনেক।রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর ভাবে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনার প্রতি রইল ভালোবাসা।

 2 years ago 

চিংড়ি মাছ আমার বেশ পছন্দের। তবে নিজের চিংড়ি বিরিয়ানি তৈরি করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে আসলো। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। তৈরি করার ধাপগুলো দেখে নিলাম খুব শীঘ্রই রেসিপিটি তৈরি করার চেষ্টা করব। সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

দারুন মজার একটি রেসিপি আজ শেয়ার করলেন ভাইয়া চিংড়ি বিরিয়ানি। এই বিরিয়ানি খেতে ভীষন মজার।এই বিরিয়ানির মধ্যে আমি নারিকেলের দুধ ও ইউজ করি।আপনি রান্নার ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। খেতে ভীষণ মজার হয়েছিল আশাকরি। ধন্যবাদ ভাইয়া দারুন মজার চিংড়ি বিরিয়ানি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে, আমার পোস্টে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাইয়া অতি চমৎকার একটি রেসিপি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করলেন আমি চিংড়ী মাছের বিরিয়ানী খেতে খুবই
পছন্দ করি । তবে আপনার আজকের রান্নার পরিবেশনটা দেখে কিন্তু খুব খেতে ইচ্ছে করছে। আপনার রান্নার কালার ও প্রতিটা ধাপ এবং পরিবেশনটা খুবই অসাধারন হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত লোভনীয় রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা ভাইয়া।

 2 years ago 

ইলিশ বিরিয়ানি হয় এটা জানা ছিল কিন্তু চিংড়ি মাছ দিয়েও যে বিরিয়ানি করা যায় এটা আমার আজ প্রথম দেখা। তবে চিংড়ি মাছ খেতে আমরা সবাই কম বেশি অনেক পছন্দ করি তাই বোঝাই যাচ্ছে চিংড়ি মাছের এই বিরিয়ানিটি খেতে নিশ্চয়ই অনেক মজাদার হবে। মজাদার চিংড়ি বিরিয়ানি রেসিপিটি দেখতে অনেক লোভনীয় লাগছে।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ 🌻🌹

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64098.49
ETH 1860.18
USDT 1.00
SBD 0.39