আলু ও বেগুন দিয়ে মজাদার ইলিশ মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আপনাদের মাঝে আমার প্রিয় ইলিশ মাছের মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। আর ইলিশ মাছের রেসিপি আমি তৈরি করেছি আলু ও বেগুন দিয়ে। আসলে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ভুনা রেসিপি খেতে খুবই মজাদার হয়। আর আমি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি খেতে খুবই পছন্দ করি। তাই আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম।আজকে সকালবেলা বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে নদীর ইলিশ দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। তাই আমি এক হাজার টাকা কেজি দিয়ে একটি ইলিশ মাছ কিনে নিয়েছিলাম। আর এই ইলিশ মাছটি আমি আলু বেগুন দিয়ে তৈরি করেছি। আসলে টাটকা ইলিশ মাছ ছিল যার কারণে খেতে খুবই মজাদার হয়েছিল। আশা করছি এই রেসিপিটি দেখে ভালো লাগবে।


GridArt_20230911_152215168.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


উপাদানপরিমাণ
১) ইলিশ মাছ9০০ গ্রাম ।
২) মরিচের গুঁড়াপরিমানমতো।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল৪০০ গ্রাম।
৭আলু১০০ গ্রাম ।
৮)বেগুন১০০ গ্রাম।
আলু ও বেগুন দিয়ে মজাদার ইলিশ মাছের রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20230911_151935.jpgIMG_20230911_151925.jpg
  • এই মজাদার ইলিশ মাছের রেসিপি তৈরি করার জন্য, প্রথম আমি কড়াই এর মধ্যে ইলিশ মাছের পিস গুলো মসলা দিয়ে মাখিয়ে নিলাম।
ধাপ-২🍲
IMG_20230911_152035.jpgIMG_20230911_152018.jpg
  • তারপর এই ইলিশ মাছগুলো খুবই সুন্দরভাবে আমি জ্বাল দিয়ে একটি পাত্রে রেখে দিলাম।
ধাপ-৩🍲
IMG_20230911_152001.jpgIMG_20230911_151836.jpg
  • তারপর কড়াইয়ের মধ্যে আলু ও বেগুনের সবজি নিয়ে আমি মসলা দিয়ে মাখাতে লাগলাম।
ধাপ-৪🍲
IMG_20230911_152051.jpgIMG_20230911_151946.jpg
  • তারপর অল্প পরিমাণে পানি দিয়ে ঝোল করে এই সবজিগুলো সিদ্ধ করতে লাগলাম।
ধাপ-৫🍲
IMG_20230911_151913.jpgIMG_20230911_151901.jpg
  • সবজি সিদ্ধ হয়ে গেলে, এই জ্বাল দেওয়া ইলিশ মাছের পিসগুলো সবজি তরকারির মধ্যে দিয়ে দিলাম। পরিমানমতো ঝোল দিয়ে জ্বাল দিতে লাগলাম।
-শেষের-ধাপ-🍲
IMG_20230911_152120.jpgIMG_20230911_151901.jpg
  • তারপর আস্তে আস্তে জ্বাল দিয়ে এই ইলিশ মাছের শেষের ধাপে এসে পৌছালাম। সত্যিই ইলিশ মাছের রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে এবং অনেক মজাদার ঘ্রাণ বেরিয়েছিল। যার কারণে আমার খুব ভালো লাগলো।
👇পরিবেশন🍲

GridArt_20230911_152225618.jpg

আসলে ইলিশ মাছের রেসিপি খেতে খুবই মজাদার হয়েছিল। কারণ এই মাছটি টাটকা ছিল। নদীর টাটকা ইলিশ মাছ বাজারে দেখতে পেয়ে আমি কিনেছিলাম এবং আলু বেগুন দিয়ে মজাদার এই ইলিশ মাছের রেসিপি তৈরি করেছি। আর রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়েছিল।তাই আমার প্রিয় ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আর ও সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রইল। 🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 5 Pro
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলNote 5 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

এত চমৎকার রেসিপি দেখলে খাওয়ার লোভ কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে। আসলে ইলিশ মাছ আমার খুব পছন্দের। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে আলু ও বেগুন দিয়ে মজাদার ইলিশ মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার ইলিশ মাছ রান্নার প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। আপনার উপস্থাপন দেখে মনে হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। এত চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ইলিশ মাছ আমার খুবই পছন্দের। আর আলু বেগুন দিয়ে রান্না করলে তো কথাই নেই। আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

সবজির সমন্বয়ে মাছ রান্না খেতে আমি ভীষণ পছন্দ করি, সেই জায়গায় যদি হয় ইলিশ মাছ তাহলে তো কোন কথা বলারই থাকে না। খুব সুন্দর ভাবে আপনি আজকে আমাদের মাঝে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখিয়েছেন। রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর উপস্থাপনা দেখে মুগ্ধ হলাম।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনি আলু দিয়ে ইলিশ মাছের অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন। সত্যি ভাইয়া ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

এক হাজার টাকা দিয়ে ১ কেজি সাইজের ইলিশ মাছ বেশ ভালই কিনেছেন ভাইয়া। আসলে এই নদীর ইলিশ মাছগুলো আলু বেগুন দিয়ে রান্না করলে খেতে খুবই চমৎকার হয়। আর আপনার রান্নাটিও চমৎকার ছিল। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, আপনার মুখে আমার প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আলু এবং বেগুন দিয়ে ইলিশ মাছ খুবই জনপ্রিয় একটি রেসিপি করেছেন। আমাদের এদিকে এটাই চলে বেশি আমার কাছে খুব ভাল লাগে।ধন্যবাদ ভাই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া🌻🌹

 3 years ago 

ইলিশ মাছের সাথে বেগুন রান্না এভাবে খেতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে ইলিশ মাছ আলু এবং বেগুন দিয়ে একত্রে রান্না করেছেন। রান্নার প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

ইলিশ মাছের নাম শুনলেই জিভে জল চলে আসে। তবে ইলিশ মাছের বাজার একটু বেশি। আপনি ১,০০০ টাকা দিয়ে ইলিশ মাছ কিনে এনে রান্না করছেন শুনে ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে ইলিশ মাছের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার প্রশংসা শুনে আমার খুবই ভালো লেগেছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62848.28
ETH 1779.86
USDT 1.00
SBD 0.38